Random Reels

Random Reels

Share

29/11/2024

- জগতের বেবাক্কে আপনার রূপে মুগ্ধ, আপনারে ষোলআনা ভালোবাসা দিবার চায়।

আপনের লাইগ্যা সহজ সরল ভীতু মানুষটাও যুদ্ধে যাইবার চায়। আপনে আসমানের চাঁন, আপনার লগে আমার তুলোনা আসমান জমিন ফারাক। তারপরও আপনারে পাওনের লাইগ্যা কত্তোকিছু না করলাম।

দুনিয়ার বেবাক সৌন্দর্য্য গায়ে মাখলাম। লুঙ্গী গামছা ছাইড়া দামি পোশাকে ঢুকলা। চুলের মাঝে দিলাম বাহারি কাটিং। আপনার চোখে একবার মরনের লাইগ্যা আমি শতবার নিজেরে মাইরা নতুন রূপে সাজাইলাম। রোমান্টিক ডায়লগ শিখলাম। কবিতা পছন্দ করেন শুইনা জীবনানন্দের তিনখান কবিতা মুখস্ত করলাম।

ছ্যাঁচরা পোলার লাহান আপনার ভালোবাসার পাগল আছিলাম, বন্ধুমহল থেইকা শুরু কইরা ঘরের মানুষরা পর্যন্ত আমায় পাগল কইলো। তাতেও আমার কোন দুঃখ আছিল না। আমি শুধু আপনের কাছে প্রেমিক হইতে চাইছিলাম।

শখের কবুতর সিরাজি বেইচ্ছা আপনের লাগি গঞ্জে গিয়া নূপুর কিনছিলাম। রাঁধা কৃষ্ণের লীলা কি আর আমি বুঝতাম,আপনেই তো কইতেন চাদঁনী রাইতে মন্দিরের পাশে দেহা করার লাইগ্যা।

আপনি আমারে কথা দিছিলেন, আমার হাত ছাইড়া দিবেন না। আপনি কথা দিছিলেন, আমার লগেই বাচঁবেন। আপনি কথা দিছিলেন, আমি মইরা গেলেও আপনার কপালের টিপ ঠিক করার দায়িত্ব আর কাউরে দিবেন না। আপনি কথা দিছিলেন, আপনি আমার লাগে যুদ্ধে যাইতে না পারলেও আমার পাশে কমরে আঁচল প্যাঁছ দিয়া আমারে সাহস দিবেন।

আপনের ভালোবাইসা আপনের লাইগা কতকিছু না শিখলাম, শুধু আপনারে বাইন্দা রাখতে শিখলাম না।

আপনি উড়ানচণ্ডী হইলেন। বদলাইয়া গেলেন।পাল্টাইয়া গেলেন। পাল্টাইয়া গেল আপনার ভালোবাসার ধরন। ভালোবাসি কথাখান পাল্টাইয়া গেলো ভালো থাইকো তে। আপনারে আমি কত ভালোবাসি মন্দিরে পাশের তুলোশী গাছটা বুঝলো, আমার রাতজাগা আধাঁর বুঝলো, কান্না ভেঁজা বালিশের সুঁতা বুঝলো, একশো তিন ডিগ্রি জ্বরে বিড়বিড় কইরা আপনার নাম বলা মনডা বুঝলো। শুধু আপনে মানুষখান বুঝলেন না।

চোখের কাজল মুইছা ফেলার মত আমারেও মুইছা ফেললেন। আমিও নিজেরে বুঝাইলাম।চোখের নিচে কালি পড়ল, দাড়ি বড় হইলো, চুল পাগলের লাহান লম্বা হইলো, রক্তজবা ঠোট দুইখান জইলসা গেলো গেলো। কলিজা পুইড়া গেলো শস্তা সিগারেটের ধোঁয়ায়। সব হইলো শুধু আপনে মানুষখান আমার হইলেন না।

যেই রাইতে আপনে অন্য কারো জন্য জোস্ন্যায় হইয়া নামেন, সেই রাইতে আমি আপনার লাগি মদের বতল গিললা জমিনের বুকে অশ্রু বৃষ্টি হইয়া নামি।

আপনি মার্জীত মানুষ পিরিতের কলঙ্ক কি আর আপনার শইললে লাগে? আপনার আমার পিরিতের গল্প শুইনা কত মানুষ কাইন্দা দিলো, অথচ আপনি একটু আফসোসও করলেন না।

দুঃখ তো বেবাক মানুষের ই থাকে, আমার আছেন আপনি, কারো কারো তাও থাকে না।

আপনি আসলে আমার;
একশো একটা দুঃখ
একশো একটা দুঃখ....

লেখা: আরিফ হুসাইন

Want your business to be the top-listed Media Company in Khulna?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Khulna