CSE basic
19/06/2023
Python basic class...
Sorry for being inactive long time. Finally back with some new plans for all of you. Join our discord server and communicate with us...
In this server
--> You can ask any career question.
--> You can ask for any help.
--> You can work with your own team here.
--> If you want to arrange any online exam or event about career, we'll create the environment here and help you to manage the event.
--> You can request here for any kind of course. If there is an expert, he'll help you.
If you don't have a Discord account but you want to join us, then download the Discord app and create an account. Then join our server by the server link.
Server link:
Join the Career Help Discord Server! Check out the Career Help community on Discord - hang out with 8 other members and enjoy free voice and text chat.
06/10/2022
ওয়েব ডেভেলপমেন্ট এ কাজ নাই
------------------------------------------------
আসলেই কি তাই?
ওয়েব ডেভেলপমেন্ট
-----------------------------------------------
ওয়েব ডেভেলপমেন্ট বর্তমান সময়ের একটি জনপ্রিয় ক্যারিয়ার। টেকনিক্যাল বা ননটেকনিক্যাল অনেকেরি স্বপ্ন থাকে ওয়েব ডেভেলপার হওয়ার। তবে বেশিরভাগ মানুষই শুরু হওয়ার আগেই ঝরে পড়ে। অনেকেই মনে করেন সঠিক গাইড এর অভাবে, সঠিক লারনিং এর অভাবে অথবা পরিশ্রমের অভাবে এমন হয়। এগুলো অবশ্যই জরুরী। কিন্তু এমন অনেকেই আছেন যারা এগুল মেইন্টেইন করেও আশানুরূপ ফল পাচ্ছেন না।
কেন ফল পাচ্ছি না?
---------------------------------------
এই প্রশ্নের উত্তর হল একটি প্রশ্ন। প্রশ্নটী হল,”আপনি ক্লায়েন্টকে কি দিচ্ছেন?”। অনেকেই বলতে পারেন রেস্পন্সিভ ডিজাইন দিচ্ছি, বেটার পারফর্মেন্স দিচ্ছি, কাস্টম কোডেড ওয়েবসাইট দিচ্ছি, স্বল্প খরচে ওয়েবসাইট দিচ্ছি etc etc…যদি স্কিল জানতে চাওয়া হয় তাহলে সবারি কিছু কমন এন্সার আসবে… ই-কমার্স ওয়েব সাইট, পার্সোনাল ব্লগ, পোর্টফলিও ওয়েব সাইট, বিভিন্ন টাইপের কন্টেন্ট আপলোড ওয়েব সাইট etc etc… ।
কিন্তু কোন ক্লায়েন্ট যদি বলে বসে যে এইসব জিনিস তো অনেকে ফ্রিতে অনেক জায়গায় আপলোড দেয়, তাহলে আপনাকে আমরা টাকা দিয়ে হায়ার করবো কেন? হয়ত মনে মনে ভাবছেন এটার মেইন্টেন্যান্স এর ব্যাপারে ডেভেলপার প্রয়োজন, এটা ডোমেইন হোস্টিং এর সাথে কানেক্ট করতে ডেভেলপার প্রয়োজন, এটার কোন চেঞ্জ করতে হলে ডেভেলপার প্রয়োজন আরো কত কি। কিন্তু এসবের জন্য তো আমাদের দেশের ৫ ডলারের ডেভেলপার রা তো আছেই। দিন শেষে তারা কাজ পারুক বা না পারুক, কাজ টা তো তারা নষ্ট করছে তাই না? আপনার কাছে স্কিল আছে ৫০০ ডলারের, কিন্তু তারা তো ৫০ ডলারেই ডেভেলপার পেয়ে যাচ্ছে। তাহলে তারা এত টাকা দিয়ে আপনাকে নিতে যাবে কেন?
এই প্রশ্নের উত্তর খুবই সহজ… আপনার ভেতরে স্কিল আছে তাই আপনাকে নিবে। ৫০০ ডলারে যেই কাজ আপনি করে দিবেন সেই কাজ ৫০ ডলারের ডেভেলপার কোন দিনও আশানুরূপভাবে করে দিতে পারবে না। কোন না কোন ঘুন থাকবেই। কিন্তু ক্লায়েন্ট তো অত কিছু বোঝে না। তারা তো এটাই বুঝবে যে এসব তো ফ্রি তে ই পাওয়া যাবে… তাহলে এত টাকা দিয়ে ডেভেলপার কেন হায়ার করব? আর যারা নতুন, তারা যদি ওই ফ্রি ওয়েব সাইট গুলোর মতই কোন প্রজেক্ট পোর্টফলিও তে রাখে, তাদের সাজেস্ট করা প্রজেক্ট যদি ফ্রি এর মতই হয়, তাহলে ক্লায়েন্ট কেনই বা তাদের প্রজেক্ট টাকা দিয়ে কিনে নিবে???
করনীয় কী?
---------------------
সবাই ই একটা কমন কথা বলে যে স্কিল অর্জন করতে হবে। স্কিল তো সর্বপ্রথম লাগবেই, কিন্তু যাদের স্কিল আছে তারা? এইখানে আমি বলব যারা কাজ শেখা শুরু করেছেন, বা অলরেডি এক্সপার্ট তারা কিছু প্রশ্নের উত্তর আগে থেকে রেডি রাখবেন। ক্লায়েন্ট সেই প্রশ্ন গুল করুক বা না করুক, আপনার সেই প্রশ্নের উত্তর গুল ক্লায়েন্টকে বুঝিয়ে দিতে হবে।
প্রশ্ন গুল কি?
---------------------
১। What's new? (নতুন ফিচারস দিতে পারবেন এমন গ্যারান্টি দিতে হবে)
২। What’s special from others? (অন্যদের থেকে স্পেশাল ফিচার অফার করতে হবে)
৩। Can do it better (অন্যদের থেকে অনেক ভাল ভাবে করতে পারবেন এটা এনশিওর করতে হবে)
৪। Is it secure? (ওয়েবসাইট টি সিকিওর হবে এই আশ্বাস দিতে হবে)
৫। How much easy to use? (সহজেই ব্যবহার করা যাবে এটা বোঝাতে হবে)
৬। How much effort you gave? (নিজের কতটা পরিশ্রম করতে হয়েছে বা হবে সেটি ক্লায়েন্ট কে ইন্ডিরেকলি বুঝিয়ে দিতে হবে)
আর অবশ্যই নিজের পোর্টফলিও তে নিজের সমস্ত কাজের ফাইল গুল আপলোড না দিয়ে, গতানুগতিক ফ্রি ওয়েবসাইট এর মত ১০০ টা প্রোজেক্ট আপ না দিয়ে স্পেশাল কিছু প্রোজেক্ট আপলোড করবেন যাতে ইউনিক ইউনিক ফিচারস থাকবে।
প্রশ্নগুলর ব্যপারে আরো ডিটেলস লেখার ইচ্ছা ছিল। কিন্তু পোস্ট বড় হয়ে যাওয়ার কারনে হয়ে উঠল না। যদি আপনাদের প্রশ্নগুলর ব্যপারে ডিটেলস জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবেন… তাহলে প্রশ্নগুল নিয়ে আরো একটি পোস্ট করব ইনশা-আল্লাহ…
11/06/2022
পাইথন ব্যাসিক এবং পাইথন দিয়ে ছোটখাটো প্রোজেক্ট তৈরী করা শিখতে চাইলে কমেন্ট করতে পারেন। একেবারেই ব্যাসিক লেভেলে শেখানো হবে... প্রফেশনাল লেভেলে নয়। কোর্সটি করানো হবে একদম ফ্রি তে...
কোর্সে শেখানো হবে :
*পাইথন সিনট্যাক্স
*সফটওয়্যার ডিজাইন উইথ পাইথন (ব্যাসিক)
*ডাটাবেস (ব্যাসিক)
*XAMPP/WampServer (এখনো সিলেক্ট করা হয়নি কোনটা শেখানো হবে)
*ডিজাইন এর সাথে ডাটাবেস কানেক্ট করা।
যাদের ব্যাসিক ক্লিয়ার আছে এবং প্রফেশনাল লেভেলে যেতে চান তাদের কমেন্ট না করার জন্য অনুরোধ করছি। কারণ এই কোর্সটিতে প্রফেশনাল লেভেলে শেখানো হবে না। একদমই সিম্পিল এবং ব্যাসিক একটি কোর্স হবে এটি।
সফটওয়্যার ডেভেলপার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার
----------------------------------------------------
অনেকের মনেই প্রশ্ন থাকে সফটওয়্যার ডেভেলপার আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার কি আলাদা?? আলাদা হলে কার কি কাজ??
------------------------------------------------------------------------
হ্যা, অবশ্যাই আলাদা। সংক্ষেপে উদাহরণ দিতে গেলে আমি বলবো একজন ভালো রাজমিস্ত্রি ও ভালো বিল্ডিং বানাতে পারে আর একজন সিভিল ইঞ্জিনিয়ার ও ভালো বিল্ডিং তৈরী করতে পারে। তাহলে মানুষ কেন বেশি টাকা খরচ করে ইঞ্জিনিয়ার হায়ার করবে???
কারণ একজন ইঞ্জিনিয়ার রাজমিস্ত্রির মতো শুধু বানানোর দরকার তাই বানাবে না। তারা বিল্ডিং এর স্থায়িত্ব, কতটুকু মজবুত, কিভাবে এর স্থায়িত্ব বৃদ্ধি করা যায়, কত তালার জন্য কতটুকু ভীত দিলে সেইফ হবে সেগুলো এনালাইসিস করে এবং তারপর বিল্ডিং বানায়।
ঠিক তেমন ভাবে একজন সফটওয়্যার ডেভেলপার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার কে তুলনা করা যায়। এজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার শুধু বানানোর দরকার তাই বানায় না, সে সফটওয়্যার এর স্থায়িত্ব, এটির সেফটি, এটির পারফর্মেন্স সব নিয়ে এনালাইসিস করে এবং এগুলো কিভাবে বৃদ্ধি করা যায় সেগুলি চেষ্টা করে। সব এনালাইসিস করে তারপর সে কোড হাত দেয়। বাট একজন সফটওয়্যার ডেভেলপার এর এতো কিছু নিয়ে ভাবার সময় থাকে না। সে ডিরেক কোড হাত দেয়। তার শুধু সফটওয়্যার বানিয়ে দিলেই হলো। একজন সফটওয়্যার ডেভেলপার এর শুধু সফটওয়্যার বানাতে পারলেই হলো। কিন্তু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর আরো অনেক কিছু সম্পর্কে জ্ঞান থাকা দরকার। সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর প্রথমত সফটওয়্যার এর আরেকিটেকচার সম্পর্কে ভালো নলেজ থাকতে হয়। সাথে সাথে সফটওয়্যার এর সিকিউরিটি, তার পারফর্মেন্স বৃদ্ধি করা, সেটিকে লাইট ওয়েট করা, ইউজার ফ্রেন্ডলি করা, কিভাবে খরচ কমানো যায় সেটি নিয়ে এনালাইসিস করা, কিভাবে সেটি সর্বোচ্চ ইফেক্টিভ হয় সবকিছু সম্পর্কে নলেজ থাকা জরুরি।
সফটওয়্যার আর্কিটেক্চার + সফটওয়্যার সিকিউরিটি + সফটওয়্যার এনালাইসিস + সফটওয়্যার ডেভেলপমেন্ট = সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং।
তার মানে সফ্টওয়ার ডেভেলপমেন্ট হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা অংশ মাত্র।
সফটওয়্যার ডেভেলপার হতে হলে যে কোনো একটা প্লাটফর্ম এর সফটওয়্যার সম্পর্কে ভালো নলেজ থাকলেই চলে। যেমন আপনার এন্ড্রইড এপ্লিকেশন বানানো সম্পর্কে ভালো নলেজ আছে তারমানে আপনি এন্ড্রোইড এপ ডেভেলপার, আপনার ডেস্কটপ এপ্লিকেশন বানানো সম্পর্কে ভালো নলেজ আছে মানে আপনি ডেস্কটপ এপ্লিকেশন ডেভেলপার। কিন্তু একজন সফ্টওয়ার ইঞ্জিনিয়ার এর সমস্ত প্লাটফর্ম সম্পর্কে ভালো নলেজ রাখতে হয়। তার সফটওয়্যার যেন সব প্ল্যাটফর্মেই কাজ করে সেরকম নলেজ তার রাখতে হয় এবং সেই রিলেটেড সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো মানের নলেজ থাকতে হয়।
আর অন্য একটি পার্থক্য হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার রা একটি স্বীকৃত ভার্সিটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ওপর বিএসসি ডিগ্রি নিয়ে থাকেন যেখানে সফটওয়্যার ডেভেলপার কোনো একটি প্রতিষ্ঠান থেকে ৬ মাস বা ১ বছর ব্যাপী একটি কোর্স করেই সফটওয়্যার জগতে চলে আসে।
--------------------------------------------------------------------------
মোটামুটি এটাই হলো সফটওয়্যার ডেভেলপার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর মধ্যে পার্থক্য। আরো অনেক পার্থক্য আছে যা আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে পোস্ট। আপাতত এতটুকুই। এর বাইরে কিছু জানার থাকলে কমেন্টে প্রশ্ন করতে পারেন। এই টপিক্স এর বাইরেও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানান। সেই টপিক্স নিয়ে পোস্ট করবো ইনশা আল্লাহ।
Click here to claim your Sponsored Listing.