Jashore View
17/06/2026
যশোরে নিরাপদ খাদ্য আদালতের অভিযানে ভোজন বাড়িকে লাখ টাকা জরিমানা
Source: Dainik Runner
16/06/2026
যশোরের পুলেরহাট এলাকায় এক যুবককে মোবাইল কেনার কথা বলে ডেকে নিয়ে চাকু ঠেকিয়ে আইফোন ১৭ প্রো মডেলের মোবাইল ফোন ছিনতাই এবং ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পুলেরহাটের কথিত তান বাহিনীর প্রধান তানভির রহমান তানসহ চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাসনিম আহমেদ স্বপ্ন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক স্বপ্ন সদর উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা। মামলার অন্য আসামিরা হলেন আনোয়ার হোসেন মিলন ও সামিউল ইসলাম। এছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
মামলাটি করেছেন মণিরামপুর উপজেলার কুয়াদা বাজারের মোল্লাডাঙ্গা গ্রামের মহিবুর রহমানের ছেলে শিক্ষার্থী আবিদুর রহমান মুন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সম্প্রতি তিনি তার মোবাইল ফোনটি বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেন। এরপর স্বপ্ন মোবাইলে যোগাযোগ করে তাকে পুলেরহাটে আসতে বলেন। গত ২৬ মে দুপুর ৩টার দিকে তিনি পুলেরহাট স্কাউট অফিসের সামনে পৌঁছালে স্বপ্ন অন্য আসামিদের সেখানে ডেকে আনেন।
অভিযোগে বলা হয়, পরে তারা তাকে ঘিরে ধরে মারধর শুরু করেন। একপর্যায়ে চাকু ঠেকিয়ে তার আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেন এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ভুক্তভোগী বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানান। পুলিশের তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর সোমবার মধ্যরাতে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। একই রাতে যশোর সদর উপজেলার বাগেরহাট গ্রাম থেকে স্বপ্নকে আটক করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আল আমিন হোসেন জানান, মঙ্গলবার দুপুরে আটক স্বপ্নকে আদালতে সোপর্দ করা হয়েছে।
© রাতদিন নিউজ
পোস্ট টা ডিলিট করা হলো। আপুটি বললো, যশোরের নাম ব্যবহার করে পরবর্তীতে আর কোনো অ'শ্লী'ল বা খারাপ ভিডিও তৈরি করবে না...
একটা অ'শ্লী'ল ক্রিয়েটয়ের সন্ধান পাওয়া গেছে। খুবই দ্রুত সামনে নিয়ে আসা হবে...
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Khulna