HelpLine
15/10/2016
১৫/১০/২০১৬ইং তারিখ পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, খুলনা অঞ্চলের কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের উদ্দ্যোগে প্রতিবাদ সমাবেশ বেলা ১১:০০ ঘটিকায় উপ-পরিচালকের কার্যালয়, খালিশপুর, খুলনায় অনুষ্ঠিত হয়।উক্ত প্রতিবাদ সভায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে সকল দুর্নীতির দায়ে চাকুরীচ্যুত কর্মকর্তা/কর্মচারীগন বিভিন্নভাবে প্রতিষ্ঠানের ভাবমূত্তি নষ্ট ও প্রতিষ্ঠান ধ্বংসের পায়তারা করছেন। পিডিবিএফ এর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এবং যমুনা টিভি ও টিআইবি ট্রাস্ট বোর্ডের সদস্য এম হাফিজ উদ্দিন কর্তৃক পিডিবিএফ সম্পর্কে অপ-প্রচার ও বিরুপ মন্তব্যের বিরুদ্ধে জোর নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কর্মকর্তা/কর্মচারী সমন্বয় পরিষদ, খুলনা অঞ্চলের আহবায়ক বেগম মনিজা বেগম। এছাড়া প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পিডিবিএফ এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ-২১৩৯) এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক জনাব মোঃ আমিনুর রহমান, সহকারী উপ-পরিচালক জনাব মোঃ রফিকুল ইসলাম, কর্মকর্তা/কর্মচারী সমন্বয় পরিষদের যুগ্ন-আহবায়ক জনাব মোঃ কামরুল ইসলাম প্রমূখ।
08/10/2016
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) প্রধান কার্যালয় কর্তৃক আয়োজিত ০২ দিন ব্যাপী সহকারী প্রোগ্রামারদের “ওয়েব বেসড সফটওয়্যার এপ্লিকেশন” প্রশিক্ষণ সমাপণী দিনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব সুব্রত শিকদার, মাননীয় উপ-প্রধান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, সভাপতি জনাব মোঃ মাহাবুবুর রহমান, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, পিডিবিএফ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিডিবিএফ এর র্ঊধ্বতন কর্মকর্তাবৃন্দ।
13/08/2016
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) খুলনা অঞ্চল এর সদ্য পদোন্নতিপ্রাপ্ত উর্ধ্বতন দারিদ্র বিমোচন কর্মকতা গনদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন অত্র অঞ্চলের সুযোগ্য যুগ্ন-পরিচালক, বেগম মনিজা বেগম ।
20/06/2016
খুলনা অঞ্চলে আয়োজিত ইফতার পার্টি সভায় মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মাহবুবুর রহমানসহ অন্যান্য সহকর্মীবৃন্দের একাংশ’’’’’’’’’’’’’’’’’’’’’
Click here to claim your Sponsored Listing.
Website
Address
Khalishpur
9000