Masud Rana Prodhan

Masud Rana Prodhan

Share

17/06/2026
15/06/2026

জয়পুরহাটে রেড ক্রিসেন্টের পূর্বাভাস ভিত্তিক কার্যক্রম হিটওয়েভ এন্টিসিপেশন এ্যাকশন উদ্বোধন।

​বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জয়পুরহাট ইউনিটের উদ্যোগে 'পূর্বাভাসভিত্তিক কার্যক্রম' হিটওয়েভ এন্টিসিপেশন এ্যাকশন' উদ্বোধন হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ​জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মো: মাসুদ রানা প্রধান।

উদ্বোধনী অনুষ্ঠানে ​বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মতিয়র রহমান, সেক্রেটারি এ এইচ এম ওবায়দুর রহমান সুইট, কার্যকরী নির্বাহী কমিটির সদস্য নূর মো: আজাদ রাব্বি, পারভিন বানু রুলি, জনি চৌধুরী, খলিলুর রহমান, ইউনিট লেভেল অফিসার শেখ আরিফুজ্জামান ও যুব প্রধান আরাফাত হোসেন উপস্থিত ছিলেন।

​এই কার্যক্রমের মাধ্যমে তীব্র তাপদাহ বা আবহাওয়াগত দুর্যোগের পূর্বাভাসকে কাজে লাগিয়ে আগাম প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে, যা স্থানীয় জনগোষ্ঠীর জানমালের ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এডমিন পোস্ট।

Want your public figure to be the top-listed Public Figure in Joypur?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Joypurhat Sadar
Joypur
JOYPURHAT5900