Helpful Hand Foundation

Helpful Hand Foundation

Share

Photos from Helpful Hand Foundation's post 13/03/2026

পথচারীদের মাঝে ইফতার বিতরণ☘️
পবিত্র মাহে রমজান উপলক্ষে ১০০ জন পথচারী মানুষের মাঝে আমাদের পক্ষ থেকে খুবই সামান্য আয়োজন ইফতারের ব্যবস্থা করা হয়েছে।ইফতার আগ মূহুর্তে পথচারী মানুষের মাঝে ইফতারের উক্ত প্যাকেজ বিতরণ করা হয়েছে।
আমরা বড় সংগঠন না,আমরা খুবই ছোট সংগঠন।আমাদের প্রচেষ্টাও সামান্য।
এইজন্য চেষ্টা করি কিছুসংখ্যক মানুষের পাশে স্বলপ পরিসরে দাড়ানোর❤️

Photos from Helpful Hand Foundation's post 26/02/2026

ইফতার সামগ্রী বিতরণ🌙
বানরগাতি,সোনাডাঙা,খুলনা তে একটি দারিদ্র পরিবারের জন্যে সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী উপহার🌼
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরই ৪ ধাপে মোট ৪০০ জন পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়ে থাকে।তবে এ-বছর আমরা আমাদের কার্যক্রমটাকে ভিন্নভাবে সাজিয়েছি।

১ম ধাপে:বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।
২য় ধাপে:কিছু সংখ্যক দারিদ্র্য পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।
৩য় ধাপে:দুইটি মাদ্রাসা/এতিমখানায় বাচ্চাদের জন্যে ইফতার সামগ্রী উপহার।
৪র্থ ধাপে:সিটিজেন ফাউন্ডেশনের ১৩০ জন বাচ্চার একদিনের ইফতার ও ১০০ জন পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ।

ক্রমান্বয়ে আমরা প্রতিটি ধাপের ইফতার বিতরণ চলমান রেখেছি।আমরা আমাদের সামর্থ্য ও সাধ্য অনুযায়ী গুটিকয়েক মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করে থাকি।

★★★বি:দ্র:ফান্ড নিয়ে অনেকে প্রশ্ন তোলেন,২০১৬ সাল থেকে ২০২৬ সংগঠনের যে কোনো কার্যক্রমে সদস্যদের নির্ধারিত প্রদানকৃত টাকার মাধ্যমেই সব কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে।

Want your organization to be the top-listed Non Profit Organization in Jhenida?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Jhenida
7300