Rayhan Siddiq
15/06/2025
ইরান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল। যদি মুসলিম রাষ্ট্রগুলো এখন ঐক্যবদ্ধ না হয়, তাহলে প্রত্যেককেই একই পরিণতির মুখোমুখি হতে হবে।’’
বিশ্বের সকল মুসলিম দেশকে অবিলম্বে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান পাকিস্তানের এই মন্ত্রী।
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ এলাকা থেকে ৩জনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র শান্তিবাহিনীর সদস্যরা। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে চন্দনাইশ উপজেলায় কর্মরত সেনাবাহিনী। শুক্রবার (১৩ জুন) সকাল ৯টার দিকে
চন্দনাইশ উপজেলার ১ নং কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ সওদাগর পাড়া এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন ঐ এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হারুন (৭০) ও তার দুই ছেলে, নোমান (২০) মাঈম (১৫)।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ৮ সদস্যের একটি সশস্ত্র শান্তিবাহিনী দল পূর্ব এলাহাবাদ এলাকার লেবু বাগান সংলগ্ন চাইলাছড়ি থেকে মোহাম্মদ হারুন ও তার দুই ছেলে নোমান, ও মাঈমকে অপহরণ করে নিয়ে যায় শান্তিবাহিনীর দল। অপহৃতদের মধ্যে নোমানকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ এনে দেওয়ার শর্তে ছেড়ে দেওয়া হয়।
নোমান বাড়িতে ফিরে এসে দ্রুত ঘটনাটি চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাম্পে জানালে, ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধ'র নেতৃত্বে ৩৬ সদস্যের একটি সেনাবাহিনীর টহল দল অভিযানে নামে। সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা সইন্নারঢালা, ধুচরি, স্বরবাথুলি ও ছইল্লাছড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। প্রায় ১৮ থেকে ২০ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই অভিযানে তিন দিক থেকে সন্ত্রাসীদের অবস্থান ঘেরাও করা হয়।
এ সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা হারুন ও মাঈমকে রেখে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, এ অঞ্চলে দীর্ঘদিন ধরে শান্তিবাহিনীর অপহরণের ঘটনা ঘটে আসছে। তবে বাংলাদেশ সেনাবাহিনীর চন্দনাইশ উপজেলায় কর্মরত টিমের দ্রুত ও কার্যকর পদক্ষেপে আজকের এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Address
Jessore
Opening Hours
| 01:00 - 23:45 |