Learn IT Solution Bd
🔴 ফেসবুক (সোস্যাল মিডিয়া) ব্যবহারে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ-
১. বাড়ির ছোট ছেলেমেয়েদের ছবি ফেসবুকে দেয়ার আগে সতর্ক থাকুন। পাবলিক নয়, শুধুমাত্র বন্ধুরাই যেন সেই ছবি দেখতে পায় এমনভাবে প্রাইভেসি সেভ করুন।
২. খুব ব্যক্তিগত কোন তথ্য ফেসবুকে দেবেন না। আপনার বাড়ির ঠিকানা, মোবাইল বা বাড়ির ল্যান্ডলাইন নম্বর, আপনার জন্ম তারিখ ফেসবুকে না দেয়াই ভালো।
৩. কখনই ভাববেন না আপনার ফেসবুক প্রোফাইল শুধুমাত্র আপনিই দেখছেন। বিশ্বজুড়ে হাজারো মানুষ, সব শ্রেণীর মানুষের কাছে আপনার প্রোফাইল নানান তথ্য বিতরণ করছে। আপনার পোস্ট চলে যাচ্ছে এমন অনেক মানুষের কাছে যাদের হয়তো আপনি চেনেনও না। তাই সবসময় কি করছেন, কোথায় যাচ্ছেন-যাবতীয় তথ্য ফেসবুকে না দেয়ায় বুদ্ধিমানের কাজ। গুগলের মতো সার্চ ইঞ্জিনে শুধু আপনার নাম টাইপ করলেই ফেসবুকের মাধ্যমে সবার কাছে আপনার যাবতীয় তথ্য ফাঁস হয়ে যাবে।
৪. বাড়িতে বা অফিসে নিজের কম্পিউটারে ফেসবুক প্রোফাইল খুলে রেখে কোথাও যাবেন না। অবশ্যই লগ আউট করবেন। আপনারই কোনো সহকর্মী আপনার অ্যাকাউন্টকে নানান বাজে কাজে ব্যবহার করতে পারে যা আপনি জানতেও পারবেন না।
৫. কোনো অচেনা প্রোফাইল থেকে পাওয়া ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যকসেপ্ট না করাই ভালো। আপনি হয়তো জানেনও না যে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সে আসলে কে? শুধুমাত্র সুন্দরী মেয়ে বা মিষ্টি দেখতে কোনো ছেলের ছবি প্রোফাইল পিকচারে দেখে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে বোকামি করবেন। আজকাল অনেক দুষ্কৃতিকারীও ফেসবুকে প্রোফাইল বানিয়ে আপনার ব্যক্তিগত তথ্য জানার চেষ্টা করছে অবিরাম।
৬. ‘বাড়িতে একা রয়েছি’-জাতীয় পোস্ট কখনই করবেন না।
৭. ফেসবুক একটি সোশাল মিডিয়া। আপনাকে জীবনের যাবতীয় তথ্য ফেসবুকে না দিলেও চলবে। আপনার দুধের দাঁত কবে ভাঙলো বা আপনার প্রেমিকা অন্য কোনো ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আপনাকে না জানিয়ে- এই জাতীয় পোস্ট না দেয়া উচিৎ।
৮. নিজের মোবাইলসহ অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসকে সিকিওর রাখুন। নিজের মোবাইল ফোন অন্যের হাতে দেবেন না। ফেসবুকে লগ ইন করে যে কোনো অ্যাপস ব্যবহার করার পর অবশ্যই লগ আউট করবেন।
ধন্যবাদ সবাইকে ।
🔴 যেভাবে পুনরুদ্ধার করবেন হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপনার অ্যাকাউন্ট যদি হ্যাক হয়, তাহলে বেশ কিছু উপায়ে সেটা পুনরুদ্ধার করতে পারেন। হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধারে আপনি যে পদ্ধতিগুলো প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে আলোচনা করা হলো।
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথমে আপনাকে পাসওয়ার্ড রিসেট করতে হবে। এর জন্য আপনাকে ফেসবুক ওয়েবসাইটে যেতে হবে। এরপর 'ফরগট পাসওয়ার্ড' অপশনটি সিলেক্ট করতে হবে। অ্যাকাউন্টটি চালু করার সময় যে মোবাইল নাম্বার বা ই-মেইল আইডি দেওয়া ছিল সেটা লিখতে হবে। এরপর মেন্যু থেকে 'রিসেট ইয়োর পাসওয়ার্ড' সিলেক্ট করতে হবে। তারপর নতুন পাসওয়ার্ড ব্যবহার করে ফেসবুক লগ ইন করা যাবে।
কিন্তু হ্যাকার বা হ্যাকাররা যদি ফেসবুক আইডি হ্যাক করার পর অ্যাকাউন্ট খোলার সময় যে ই-মেইল আইডি বা মোবাইল নম্বর দেওয়া ছিল সেটা পরিবর্তন করে দেয়, তাহলে কী করবেন?
সেই পরিস্থিতিতে প্রথমেই যা করতে হবে তা হলো, আইডি হ্যাক হওয়ার বিষয়টি ফেসবুককে জানাতে হবে। এটা করার জন্য www.facebook.com/hacked-এ যেতে হবে এবং 'my account is compromised' অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর সঠিকভাবে ব্যবহারকারীর নাম, ই-মেইল অ্যাড্রেস বা মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্টটি শনাক্ত করতে হবে। এরপর 'সিকিউরিটি চেক' অপশন হিসেবে ক্যাপচা (বিশেষ কোড) লিখলে ফেসবুক আপনাকে পুরানো পাসওয়ার্ডসহ একাধিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করবে।
আপনি সঠিকভাবে প্রশ্নগুলোর উত্তর দিয় সাবমিট বাটন সিলেক্ট করলে আপনার অভিযোগটি ফেসবুকের কাছে চলে যাবে।
হ্যাকাররা প্রায়শই ফেসবুক আইডিতে অ্যাক্সেস নিয়ে সেটা থেকে বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের কাছে অশ্লীল বার্তা, ছবি বা ভিডিও পাঠায়। আবার কিছু হ্যাকার পরিচিত লোকজনের কাছ থেকে অর্থ আদায় বা সাহায্য চেয়ে অনুরোধ করে। অনেকে আবার অযাচিত পোস্ট স্প্যাম ছড়িয়ে দিতে পারে। তাই কোনো ব্যবস্থা নেওয়ার আগেই সবাইকে জানিয়ে দিতে ভুলবেন না যে আপনার অ্যাকাউন্টটি হ্যাকড হয়েছে।
এছাড়া ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের শিকার হলে সিআইডির সাইবার পুলিশ সেন্টারে গিয়েও আপনি সরাসরি অভিযোগ জানাতে পারবেন।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Jessore
7440