Husky BD
07/05/2023
মানুষের সঙ্গে পশুপাখির প্রেমের অনেক নজির আছে এ পৃথিবীতে। তেমনি এক ব্যতিক্রমী প্রেমিক দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ এলাকার দিলীপ বাবু। ছোট্ট খাবারের দোকানদার দিলীপ রাস্তা থেকে তুলে নিয়ে আসা একটি কুকুরকে লালনপালন করছেন নিজের সন্তানের মত। নিজের নাম অনুসারে কুকুরের নামও রেখেছেন রাজাবাবু। সেই কুকুর এখন তার ব্যবসার সহযোগী। মনিবের সঙ্গে কুকুরের এমন ভালোবাসা সাড়া ফেলেছে পুরো এলাকায়।জানা গেছে, প্রায় দু-বছর আগে রাস্তার পাশ থেকে অসুস্থ অবস্থায় কুকুরটিকে বাড়িতে নিয়ে আসেন দিলীপ। স্ত্রীকে বলেন, ‘কুকুরটি আজ থেকে তোমার সন্তান। নিজের সন্তানের মতো করেই আদর-যত্নে লালনপালন করো কুকুরছানাটিকে।’ সেই থেকে তাদের পরিবারের একজন সদস্য হয়ে ওঠে কুকুর রাজাবাবু।
বাড়ির পাশের একটি হাটে সপ্তাহে দুদিন খাবারের দোকান দেয় কুকুরপ্রেমিক দিলীপ। সেই টাকা দিয়ে রাজাবাবুর জন্য মাছ-মাংস কিনে আনেন তিনি। ভালো খাবার ছাড়া খায় না রাজাবাবু। সন্তানের মতো পালন করা রাজাবাবুর খাবার জোগাড় করতে মরিয়া দিলীপ ও তার স্ত্রী। নিজে না খেয়ে থাকতে রাজি, তবে রাজাবাবু যাতে পেট ভরে খেতে পারে।দিলীপের দুই ছেলে-মেয়ে থাকেন ঢাকায়। কাজ করেন পোশাকশ্রমিক হিসেবে। সন্তান ছাড়া স্বামী-স্ত্রীর ছোট সংসারে আনন্দ ছড়াচ্ছে রাজাবাবু। প্রতিদিন নিজ হাতে গোসল করানো থেকে শুরু করে খাবার খাওয়ানো সবই করেন দিলীপের স্ত্রী। অসুখ দেখা দিলেই ডাক্তার ডেকে এনে চিকিৎসা করানো হয় বাড়িতে। এমনকি রাতের ঘুমটিও একসঙ্গে ঘুমায় তারা। নিজের সন্তানের মতো পালন করছেন কুকুরটিকে।
কুকুর রাজাবাবু কাজেও এসেছে মনিব দিলীপের। ঘোড়ার গাড়ির মতো তৈরি করা ছোট্ট গাড়িতে দোকানের মালামাল আনানেয়ার কাজ করে রাজাবাবু। শরীরে লাল কাপড় জড়িয়ে মনিবের সেবায় ক্লান্তিহীন ছুটে চলে রাজা। শুধু মালামাল পরিবহন নয়! মাঝে মাঝে মনিবকে নিজ গাড়িতে চড়িয়ে দ্রুত গতিতে ছোটে প্রাণীটি। মনিবের ভালোবাসায় সে-ও যেন ব্যাকুল।রাজাবাবুর মনিব দিলীপ বাবু বলেন, ‘রাজা আমার সন্তানের মতো। নিজের সন্তানের মতোই তাকে আমরা লালনপালন করেছি। আমার সংসারে সুখ নিয়ে এসেছে সে। রাজার মাঝেই আমি আমার স্বপ্ন বুনি। তাকে ঘিরেই আমাদের পরিবারের সব আনন্দ।’তিনি আরও বলেন, ‘রাজাবাবু আমাদের ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। আমাদের না দেখলেই ও চিল্লাচিল্লি করে। এমনকি খাবারও খায় না।’দিলীপের স্ত্রী কুসুম রানী বলেন, ‘রাজাবাবুকে ছাড়া আমার এক মুহূর্তও ভালো লাগে না। প্রতিদিন আমি নিজ হাতে ওকে গোসল করাই, খাবার খাওয়াই। মূত্রত্যাগের সময় রাজা চিল্লাচিল্লি করে। ওকে তখন বাইরে নিয়ে যাই। সে বাইরেই মলমূত্র ত্যাগ করে।’তিনি আরও বলেন, ‘রাতে আমাদের বিছানার পাশেই ওকে বিছানা করে দিই। এরপর মাথায় হাত বুলিয়ে দিলে রাজা ঘুমায়। সে আমাদের পরিবারের একজন সদস্য। আমার সন্তানের চেয়ে ও কোনো অংশে কম নয়।’রাজাবাবুকে গ্রামের সবাই চেনে এক নামে। মনিবের সঙ্গে বাইরে বের হলেই রাজাকে দেখতে রাস্তায় ভিড় জমায় শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ। দিন কিংবা রাত! অপরিচিত লোক দেখলেই চিৎকার করে রাজাবাবু। রাতে রাজাবাবুর চিৎকার শুনলেই চোরের হাত থেকে রক্ষায় সজাগ হয় প্রতিবেশীরা।দিলীপের প্রতিবেশী আনিতা রানী বলেন, ‘রাজা অনেক ভালো। সে কাউকে কামড়ায় না। অপরিচিত লোক দেখলেই চিৎকার করে। আমাদের দেখলেও সে চিৎকার করে। পায়ের কাছে সে নাক দিয়ে ঘ্রাণ নেয়। তবে কিছু করে না।’কুকুরের সঙ্গে মানুষের এমন প্রেমে মুগ্ধ স্থানীয়রা। রাজাবাবুর গাড়িতে শিশুরাও চড়ে আনন্দ নেয়। মানুষের সঙ্গে কুকুরের এমন ভালোবাসা কেউ দেখেনি।স্থানীয় কানু সাহা বলেন, ‘অনেকেই পশুপাখি পালন করে। তবে প্রথম দেখলাম কেউ কুকুরকে এত বেশি ভালোবাসে। দিলীপদা কুকুরকে ভালোবাসছে, ভগবান তার মঙ্গল করবেন।’আরেক প্রতিবেশী সুবর্ণা বলেন, ‘দিলীপ দাদা কুকুরকে যে পরিমাণ ভালোবাসেন, তা অবিশ্বাস্য। এ রকম ভালোবাসা খুব কমই হয়। তাদের উভয়ের মায়া-মততা সত্যিই মনোমুগ্ধকর।’
কার্টেসী সময় টিভি
তীব্র দাবদাহে থেকে বাঁচতে জল ছাড়া উপায় কি!
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Jashore
7460