Amit Das amit

Amit Das amit

Share

Photos from Amit Das amit's post 17/06/2026

🎖️🎖️নেতার জন্য যদি ৩ দিনে সব সম্ভব হয়, তবে ১৭ বছর কেন অন্ধকারের নরকে ছিল মৌলভীবাজার?

বিশেষ প্রতিবেদন | মৌলভীবাজার |

গত ১২ ফেব্রুয়ারির বহুল আলোচিত নির্বাচনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। আর নতুন প্রধানমন্ত্রীর আগামী ১৭ জুনের মৌলভীবাজার সফরকে কেন্দ্র করে মাত্র কয়েকদিনে বদলে গেছে পুরো শহরের দৃশ্যপট। কিন্তু এই তড়িঘড়ি করে করা অভূতপূর্ব উন্নয়ন মৌলভীবাজারের সাধারণ মানুষের মনে আনন্দের চেয়ে তীব্র ক্ষোভ ও আক্ষেপের জন্ম দিয়েছে।

জনসাধারণ স্পষ্ট ভাষায় বলছেন: “যে প্রশাসন ১৭ বছর ধরে অন্ধ সেজে বসে ছিল, তারা যদি মাত্র ৩ দিনে পুরো শহর পরিষ্কার করতে পারে, তবে এতদিন কেন আমাদের করের টাকায় নরকযন্ত্রণা ভোগ করতে হলো?”

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গত কয়েকদিনে স্থানীয় প্রশাসন ও পৌরসভার কর্মযজ্ঞ ছিল চোখে পড়ার মতো। বছরের পর বছর ধরে ঝুলে থাকা সমস্যাগুলো যেন মুহূর্তে সমাধান হয়ে গেছে:

দীর্ঘদিন ধরে অন্ধকারে ডুবে থাকা শহরের প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে বসানো হয়েছে আধুনিক ল্যাম্পপোস্ট ও বাতি।

যে ফুটপাত উচ্ছেদের দাবিতে সাধারণ মানুষ বছরের পর বছর আন্দোলন করেছে, তা কোনো ঝামেলা ছাড়াই কয়েক ঘণ্টার মধ্যে হকার ও অবৈধ দখলমুক্ত করা হয়েছে।

সড়কের পাশের দীর্ঘদিনের ময়লার স্তূপ এবং ঝোপঝাড় কেটে মুহূর্তের মধ্যে শহরকে পরিচ্ছন্ন রূপ দেওয়া হয়েছে।

ভাঙাচোরা ও মরণফাঁদে পরিণত হওয়া রাস্তাগুলোতে রাতারাতি সংস্কার করা হচ্ছে।

— সাধারণ মানুষের ক্ষুব্ধ কণ্ঠ বলছেন “আমরা কি মানুষ নই?”

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়ে বলেন, "তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন, তাকে স্বাগত জানাতে শহর সাজানো হতেই পারে। কিন্তু আমাদের প্রশ্ন হলো—তড়িঘড়ি করে যদি ফুটপাত দখলমুক্ত করা যায়, বহুদিনের অন্ধকার রাস্তায় বাতি লাগানো যায়, রাস্তার ঝোপঝাড় কেটে পরিষ্কার করা যায়, তবে এই কাজগুলো করতে ১৭ বছর কেন লাগল? আমরা কি নিয়মিত সরকারকে কর দিই না? আমাদের জীবনের কি কোনো মূল্য নেই?"

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বাসিন্দা বলেন, "নেতারা আইলে রাস্তা চকচকা হয়, নেতারা চইলা গেলে আবার যেই সেই। এটা স্রেফ লোকদেখানো আইওয়াশ।"

নাগরিকরা বলছেন, গত ১২ ফেব্রুয়ারির ঐতিহাসিক জনরায়ের পর মানুষ একটি বৈষম্যহীন 'নতুন বাংলাদেশ' আশা করেছিল। কিন্তু এখনো যদি কোনো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির (ভিআইপি) আগমনের "ঠ্যালায়" পড়ে প্রশাসনকে কাজ করতে হয়, তবে ব্যবস্থার পরিবর্তন কোথায় হলো?

ব্যবসায়ীরা বলেন, "ফুটপাত দখলমুক্ত করা বা রাস্তায় বাতি জ্বালানো প্রশাসনের রুটিন কাজ। এগুলো করতে প্রধানমন্ত্রীর সফরের উছিলা লাগাটাই চরম লজ্জাজনক। এটি প্রমাণ করে যে, প্রশাসন চাইলে সব পারে, কিন্তু জনগণের জন্য তারা করতে চায় না।"

আগামী ১৭ জুন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে পা রাখবেন। সফর নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি চলছে জোরেসোরে। তবে মৌলভীবাজারবাসীর এই ক্ষোভ আজ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান—সবখানেই ছড়িয়ে পড়েছে। শহরবাসীর স্পষ্ট দাবি—১৭ জুনের পর প্রধানমন্ত্রী চলে যাবেন, কিন্তু এই বাতিগুলো যেন নেভানো না হয়, ফুটপাত যেন আবার দখল না হয় এবং উন্নয়নের এই গতি যেন শুধু লোকদেখানো উৎসবের মধ্যে সীমাবদ্ধ না থাকে।

#মৌলভীবাজার #তারেরহমান

Want your business to be the top-listed Media Company in Habiganj?
Click here to claim your Sponsored Listing.

Category

Address

Habiganj