MR. BAUL
"উত্তিষ্ঠত প্রতরতা সখায়ঃ।।"
অর্থাৎ হে মিত্রগণ! ওঠো- উদ্যমী হও, সাবধান হও এবং এই সংসাররূপী নদীকে অতিক্রম করো।
16/03/2026
My kid is my source of happiness and all my satisfaction.
22/01/2026
সরস্বতী পূজা কি ও কেন করা হয় ?
পরমব্রহ্ম বা ঈশ্বরের সৃষ্টিকারী রূপের নাম ব্রহ্মা, আর ব্রহ্মার নারী শক্তির নাম সরস্বতী। এর মানে হলো সরস্বতীই ব্রহ্মা, আর ব্রহ্মা মানেই পরমব্রহ্ম বা ঈশ্বর ! অর্থাৎ সরস্বতীই পরমেশ্বর বা ঈশ্বর । অনেকেই সরস্বতীকে ছোটো দেবী হিসেবে মনে করে । প্রকৃতপক্ষে দেব-দেবীদের মধ্যে ছোট বা বড় বলে কিছু নেই । সব দেব-দেবীই সমান; সুতরাং সরস্বতী, ঈশ্বরেরই একটা রূপের নাম। স্ত্রীলিঙ্গে স্বয়ং ঈশ্বরীরূপে সরস্বতীই পরমব্রহ্ম বা ঈশ্বর।
সরস্বতীর গায়ের রং সাদা কেন ?
দেবী সরস্বতীর শুভ্রমূর্তি নিষ্কলুষ চরিত্রের প্রতীক! এটা এই শিক্ষা দেয় যে ! প্রত্যেক ছেলে মেয়েকে হতে হবে, নিষ্কলুষ নির্মল চরিত্রের অধিকারী। যে ছেলে মেয়ে বাল্যকাল থেকে নিজেকে নিষ্কলুষ রাখার চেষ্টা করবে ।সে যে সারাজীবন তার সকল কর্ম ও চিন্তায় নিজেকে নিষ্কলুষ রাখতে পারবে। তাতে তো আর কোনও সন্দেহ নেই।
সরস্বতীর সাথে রাজহাঁস থাকে কেন ?
রাজহাসেঁর মধ্যে এমন ক্ষমতা আছে যে ! এক পাত্রে থাকা জল মিশ্রিত দুধের থেকে, সে শুধুমাত্র দুধ শুষে নিতে পারে। সরস্বতী যেহেতু শিক্ষার্থী সংশ্লিষ্ট পূজা,সেই প্রেক্ষাপটে এটা বলা যেতে পারে যে। রাজহাসেঁর এই তথ্য শিক্ষার্থীদেরকে এই শিক্ষা দেয় যে। সমাজে ভালো মন্দ সব কিছুই থাকবে। তার মধ্যে থেকে তোমাদেরকে শুধু ভালোটুকু শুষে নিতে হবে। সরস্বতী পূজা এবং তার রাজহাঁস জনিত এই শিক্ষাই তার কারণ।
সরস্বতীর হাতে বীণা থাকে কেন?
এর কারণ হচ্ছে-হিন্দু সংস্কৃতি হলো নাচ, গান সমৃদ্ধ শিল্পকলার সংস্কৃতি। যা সামাজিক বাস্তবতাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করে। কারণ, প্রত্যেক ছেলে মেয়েই কোনও না কোনও প্রতিভা নিয়ে জন্মগ্রহন করে। প্রকৃতির ধর্ম হিসেবে হিন্দুধর্ম এই সামাজিক বাস্তবতাকে স্বীকার করে। এই কারণেই দেবী সরস্বতীর হাতের বীণা হচ্ছে সেই শিল্পকলার প্রতীক। আর এটা সুধীজন স্বীকৃত যে, যারা- নাচ, গান, কবিতা লেখা বা নাট্যচর্চার মতো শিল্পকলার সাথে জড়িত। সাধারণভাবে সকল শিক্ষার্থী যে সৎ প্রকৃতির এবং প্রত্যেক শিক্ষার্থী যে শিল্পকলার কিছু না কিছু জানে এটাই তার অন্যতম কারণ ।
সরস্বতীর হাতে পুস্তক থাকে কেন?
পুস্তক হলো জ্ঞানের ভাণ্ডার বা জ্ঞানের বাস হলো পুস্তকে। যেহেতু সরস্বতী হলো জ্ঞানের দেবী, তাই তার হাতে থাকে পুস্তক বা পূজায় পাঠ্যপুস্তক দিতে হয়। পৃথিবীতে হিন্দুরাই একমাত্র জাতি যারা, জ্ঞানার্জনের জন্য পূজা প্রার্থনা করে।
সরস্বতীর দুই হাত না চার হাত ?
বর্তমানে দেবী সরস্বতীকে দুই হাত বিশিষ্ট দেখা গেলেও দেবী সরস্বতীর মূল মূর্তি আসলে চার হাত বিশিষ্ট ।এরকম ছবি আপনারা অনেকে জায়গায় দেখলেও দেখে থাকতে পারেন । সরস্বতীর মূল থিমের সাথে এই চার হাতই মানানসই । কারণ হলো- পড়াশুনার পাশাপাশি কেউ যদি নাচ গান বা অন্য যে কোনও শিল্পকলায় এক্সপার্ট হতে চায় । তাকে দুই হাতের শক্তি ও ব্যস্ততা নিয়ে কাজ করলে চলবে না । তাকে চার হাতের শক্তি ও ব্যস্ততা নিয়ে কাজ করত হবে।
সরস্বতীর আসন, রাজহাঁস, নাকি পদ্মফুল ?
অনেক কাঠামোতে দেখা যায়, সরস্বতী দেবী হাঁসের উপর বসে আছে । আবার কোনও কাঠামোয় দেখা যায় পদ্মফুলের উপর ! পদ্মফুলের উপর সরস্বতীর আসনই সঠিক আসন । এর কারণ- পূর্ণ প্রস্ফুটিত পদ্মফুল হলো সফল ও সমৃদ্ধ জীবনের প্রতীক । এই কারণেই লেখা হয়েছে- “ফুলের মতো গড়বো মোরা মোদের এই জীবন” এই ধরণের কবিতা । এককথায় ফুলের বিকাশের সাথে মানুষের জীবনের বিকাশকে তুলনা করা হয়েছে । পূর্ণ বিকশিত একটি পদ্মফুলের উপর সরস্বতীর বসে থাকার মানে হলো সরস্বতীর আদর্শকে লালন করে নিজের জীবনকে বিকশিত করা । সেই জীবনও ফুলের মতোই পবিত্র, সুন্দর, বিকশিত ও সমৃদ্ধ হবে।
জয় মা সরস্বতী 🙏🙏🙏
20/08/2025
দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি।
আর আঙুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয়, যা আঙ্গুর রসের চেয়েও দামী। তুমি খারাপ না কারণ তুমি ভুল করেছ। ভুল হল সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরো মূল্যবান করে তোলে।
ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছে। আলেকজান্ডার ফ্লেমিং এর ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে বাধ্য করেছে। টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, 'অসংখ্যবার!' তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, 'তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?' উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, 'মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে!'
ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন । এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে।
কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, 'ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা।'
বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, 'কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি।'
'How to change a life' বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে 'How to change a wife' হয়ে বের হয়েছিলো, তারপর তা বেস্ট সেলার !
কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না !
মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দেগীতে কমেন্ট করবে না বলে পণ করেছে সে ও কমেন্ট করবে।
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, 'উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া।'
বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, 'নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।'
কলিন পাওয়েলের মতে, 'যোগ্য নেতা জন্ম নেয় না তৈরী হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।'
অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, 'আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি বলে আমি আজ সফল।'
হেনরি ফোর্ড বলেছিলেন, 'ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন।'
এক প্রেমিকের ভাষ্য, 'ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।'
কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না!
যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না!
পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মুছা না গেলে চিত্র হয় না!
কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে ! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না!
তাই আসুন আমরা ভুল কে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করে ফুলের মত জীবন গড়ি।
আপনার ভুলগুলিকে আপনাকে নীচে নামাতে দেবেন না। এটি অনুশীলন নয় যা নিখুঁত করে তোলে। আমরা ভুল থেকে শিখি যা নিখুঁত করে তোলে!
14/08/2025
আমেরিকার যে বিশ্ববিদ্যালয় গুলো সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রতিবছর নেয়
আমেরিকার প্রায় সব বিশ্ববিদ্যালয়ই বিদেশী ছাত্র-ছাত্রী ভর্তি করায়। সব চেয়ে বেশি স্টুডেন্ট আসে ফল সেমিস্টারে। বিশ্ববিদ্যালয় গুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয়ার পেছনে বেশ কিছু কারণ আছে যার মধ্যে অন্যতম একটি হলো বিভিন্ন র্যাংকিং এ ডাইভার্সিটি এর দিকটি ও দেখা হয়। এছাড়া ও বেশ কম বেতনে এদেরকে দিয়ে ভালো রিসার্চ করানোর সুযোগ থাকে যেটি আমেরিকানদের দিয়ে সম্ভব নয়। তাই, সবাই চায় বিশ্বের বিভিন্ন রিজিওন থেকে স্টুডেন্ট ভর্তি হউক। আজকে আলাপ করবো যে সব বিশ্ববিদ্যালয় গুলো সব চেয়ে বেশি স্টুডেন্ট নেয়, সেগুলো নিয়ে।
এ ১১ টি বিশ্ববিদ্যালয়ে ফল ২০১৯ এ সবচেয়ে বেশি সংখ্যক বিদেশি স্টুডেন্ট ভর্তি হয়েছিলঃ
Colorado State University
Kent State University
University of Toledo
University of Kansas
University of Texas at Arlington
Loyola University Chicago
Virginia Commonwealth University
University of Utah
University of Colorado Boulder
University of Cincinnati
University of Texas at Dallas
উল্লেখ্য যে এ বিশ্ববিদ্যালয়ের সব গুলোই ৮২%-৯৯% বিদেশি ছাত্র-ছাত্রীদের এপ্লিকেশন একসেপ্ট করেছিল। এর মধ্যে কিছু ইউনিভার্সিটির কথা উল্লেখ করা যায় যেমন University of Toledo ২০১৯ এর ফল সেশনে ৬৭৫ জন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট একসেপ্ট করেছি এবং হার হলো ৯৯%। Colorado State University নিয়েছিল ৬১২ জন আর হার ৯৯%। University of Kansas ৫০৯ জন এবং ৯৮% ছিল এক্সপেট করার রেট। University of Texas at Dallas এ ৮২% হারে নিয়েছিল ৫১৩ জন। সর্বো সাকুল্যে দেখা যাচ্ছে একসেপ্ট করার হার বেশ ভালো যেটি আশা জাগানিয়া।
বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট বিভিন্ন ভার্সিটিতে আবেদন করে হতাশ হয়, হয়তো খুঁজে বের করতে পারেনা কারা বেশি ইন্টারন্যশনাল স্টুডেন্ট নেয়। একটু খুঁজে আর নিজের প্রোফাইলের সাথে মিলিয়ে এপ্লাই করতে পারলে সুযোগ অনেকখানি বেড়ে যায়। এ লিস্টের ভার্সিটি গুলোতে যদি কারো পছন্দের সাবজেক্ট থাকে, তাহলে এপ্লাই করা উচিৎ। কারণ নেক্সট ফল সেশনের এপ্লিকেশন কিন্তু চলছে।
31/07/2025
বিশ্বের সেরা সুখী দেশ ফিনল্যান্ডে পরিবারসহ স্থায়ী হবার সুযোগ।
পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডের ভিসার জন্য আবেদন করবেন যেভাবে:
৮ম বারের মত পৃথিবীর সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হল ফিনল্যান্ড। অনেকেই পরিবার নিয়ে ফিনল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করতে চান। আশা করছি পোস্টটি তাদের উপকারে আসবে।
প্রথমে স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে হবে। কিভাবে আবেদন করবেন?
https://inworldstudentcampus.com/countries/finland এই ওয়েবসাইটে গিয়ে পছন্দের প্রোগ্রাম বেছে নিন এবং নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের আবেদনকাল ও ভর্তি সম্পর্কিত বিবরণ দেখে নিন।
Scholarship/বৃত্তি:
স্নাতক (Bachelor) প্রথম বছরের জন্য সাধারণত বৃত্তি দেওয়া হয় না, তবে Early Bird Scholarship/Discount পাওয়া যায় (প্রথম বছরের টিউশন ফির 15% থেকে 50% পর্যন্ত ছাড়)। মাস্টার্স (Masters) জন্য সিজিপিএ, মোটিভেশন লেটার, IELTS, GRE স্কোর, চাকরী ও গবেষণার অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষার্থীরা 100% পর্যন্ত স্কলারশিপ পেতে পারে।
ব্যাংক স্টেটমেন্ট/Bank statement:
আবেদনকারীকে তার ব্যাংক একাউন্টে 9600 ইউরো দেখাতে হবে। এই টাকা অবশ্যই শিক্ষার্থীর/আবেদনকারীর একাউন্টে থাকতে হবে। কেউ যদি স্পনসর হতে চাই সেক্ষেত্রে কোন কোনো আত্মীয়তা প্রয়োজন নেই। যে কেউ স্পনসর হতে পারে। স্পনসর তার একাউন্ট থেকে আবেদনকারীর একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারেন। স্পনসরকে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে হবে।
Post Study Work Visa/ জব ভিসা :
ফিনল্যান্ডে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি শেষ করার পরে, আপনি দুই বছরের বৈধতার সাথে একটি পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা পাবেন। এই সময়ে চাকরি খোঁজার অনুমতি পাবেন।
PR (Permanent Residency):
আবেদনকারীকে ৪ বছরের জন্য বৈধভাবে ফিনল্যান্ডে থাকতে হবে। ফিনিশ ভাষা জানতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। তবে জানলে ভালো। আবেদনকারীকে ট্যাক্স বাদ দিয়ে অন্তত প্রতি মাসে 1600 ইউরো উপার্জন করতে হবে। পড়াশোনার ফিল্ডে চাকরি করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই।
কমন কিছু প্রশ্ন:
১. ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসার জন্য কি IELTS লাগবে?
- আবশ্যক না। তবে পৃথক এপ্লিকেশনের ক্ষেত্রে IELTS, Job experience এমনকি কিছু ক্ষেত্রে SAT ,GRE স্কোরও দরকার হতে পারে।
২. ফিনল্যান্ডে বাস করা কি ব্যয়বহুল?
- অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় মাঝারি খরচ, যা ৪০০-৬০০ ইউরো হতে পারে।
৩. আমি কি ফিনল্যান্ডে পড়াশোনা করার সময় কাজ করতে পারবো?
- হ্যাঁ, প্রতি সপ্তাহে সর্বাধিক ৩০ ঘন্টা কাজের অনুমতি থাকবে। পড়াশোনা শেষে ফুল-টাইম কাজের অনুমতি পাবেন।
৪. ফিনল্যান্ডে আবেদনের জন্য স্টাডি গ্যাপ কত বছর পর্যন্ত গ্রহনযোগ্য?
- স্টাডি গ্যাপ কোনো ইস্যু না, ১০/১৫ বছরের গ্যাপেও এডমিশন ও ভিসা পাওয়া যায়।
৫. আমি কিভাবে ফিনল্যান্ডে পড়াশোনার জন্য আবেদন করতে পারি?
https://inworldstudentcampus.com/countries/finland পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করা যায়।
৬. ফিনল্যান্ডে পড়াশোনার খরচ কেমন?
- টিউশন ফি বছরে ৫,০০০ থেকে ১৫,০০০ ইউরো পর্যন্ত হতে পারে।
৭. অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় ফিনল্যান্ডে স্যাটেল হওয়া কি সহজ?
- হ্যাঁ, ফিনল্যান্ডে ওয়ার্ক পারমিট/PR/সিটিজেনশিপের জন্য পড়াশোনার ফিল্ড রিলেটেড চাকরি দরকার হয় না।
৮. আমি কি আমার বাবা-মাকে ফিনল্যান্ডে নিতে পারব?
- হ্যাঁ, ভিজিট ভিসায়।
৯. আমি কি আমার স্পাউস এবং বাচ্চাদের ফিনল্যান্ডে নিতে পারবো?
- হ্যাঁ।
১০. আমি কি পার্ট টাইম চাকরির মাধ্যমে টিউশন ফি, থাকা খাওয়া সব ম্যানেজ করতে পারব?
- এটা নির্ভর করবে আপনার টিউশন ফি, লিভিং এক্সপেন্স এবং শহরের উপর। যদি জব পেয়ে যান তাহলে বছরে ৮,০০০ ইউরো পর্যন্ত ম্যানেজ করা যায় সহজেই।
আশা করছি পোস্টটি আগ্রহীদের উপকারে আসবে
In World Student Campus Author: In World Student Campus, In World Student Campus for information world all university
Click here to claim your Sponsored Listing.