The Real Riyad
02/04/2025
আম্মুর ঠান্ডা লাগসে, আর ঠান্ডা থেকে কাশি হইসে!
তো সেইটা সারানোর জন্য কিছুদিন যাবত ঘুমানোর আগে আম্মু কিছুটা গোল মরিচের গুড়া নিয়ে মধুর সাথে মিশিয়ে খাইতেসে (এটা বেশ ভালই কাজ করে সব সময়ই)।
কিন্তু আজকে শুইতে যাওয়ার আগে খাইতে ভুলে গেসে, একটু পরে মনে পড়সে আর আমাকে ডাক দিয়ে বলতেসে কিছু গোল মরিচের গুড়া আর মধু একটা বাটিতে মিক্স করে দিয়ে আসতে।
রান্নাঘরের র্যাক থেকে বাটি নিলাম, টেবিলে থাকা ছোট বক্স থেকে গোল মরিচের গুড়া নিলাম, কিন্তু মধুর বয়ম খুজে পাইতেসি না!
জিজ্ঞাসা করলাম, মধু কই? পাই না তো!
আম্মু বলল টেবিলেই আছে, দ্যাখ্ ভালভাবে, একসাথেই রাখা আছে দুইটা (মানে গোল মরিচের গুড়ার বক্স আর মধু নাকি পাশাপাশি রাখা আছে)।
আবারও খুজলাম।
পাইলাম না।
বিছানায় শোয়া অবস্থায় ৫০০ টাকা বাজিও ধরল আম্মু।
লাস্ট এ শোয়া থেকে উঠে এসে মিসেস কলাম্বাস ওরফে আমার মা আমাকে ছবিতে দেওয়া এই ওষুধের বয়ম এ মধু আবিষ্কার করে দিল আর ৫০০ টাকা বাজি জিতে গেল।
লাস্ট এ এও বলল, "চোখের সামনের জিনিস দেখস না ক্যান? আরও মোবাইল চালা। চোখ টা শেষ করে ফেলসস।"
বুঝলাম যে, না, ঠিকই আছে। আমি এমন দেশ এ বাস করি যেই দেশের মায়েরা আইসক্রিমের বক্সে আদা বাটা, রসুন বাটা রাখে, তাহলে ওষুধের ডিব্বায় মধু রাখা এমন আর অস্বাভাবিক কি? আমিই মোবাইল চালাইতে চালাইতে কানা হয়ে গেসি।
অবশেষে আম্মুর কাছ থেকে পাওয়া ঈদের সালামিই তারে তার বাজি জেতার টাকা হিসাবে পে করলাম।
সবাইকে ঈদ মোবারক। 🙂
ভিডিও টা আজকে থেকে আরও ৩ বছর আগের। ঘটনাটা এমন যে, আমি তখন নতুন নতুন ল্যাপটপ কিনেছি। SSC পরীক্ষার পর ছুটিতে ল্যাপটপ টা সাথে করে নিয়ে নানুবাড়ি বেড়াতে যাই। এরপর একদিন আমার ছোট মামাত ভাই (এই ভিডিওর) কে সেটা চালু করে দিয়ে আমি যাই পুকুর এ গোসল করতে। ততক্ষণে সে এই ভিডিও টা করে। কিন্তু আশ্চর্যজনক ব্যপার যে, আমি সেটা এতদিন খেয়ালই করি নাই। আজকে হঠাৎ বেশি ঘাটাঘাটি করতে গিয়ে এটা খুজে পেলাম। মজার ব্যপার হচ্ছে যে, এটা তো শুধু একটা Video. আর গুলা তো বাকিই আছে। আস্তে আস্তে সেগুলোও Upload করব।
Have a safe trip, bro. 🚌🤣🤣🤣
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Opening Hours
| Monday | 08:00 - 18:00 |
| Tuesday | 08:00 - 18:00 |
| Wednesday | 08:00 - 18:00 |
| Thursday | 08:00 - 18:00 |
| Saturday | 08:00 - 18:00 |
| Sunday | 08:00 - 18:00 |