Study Trainer
এসএসসি হিসাববিজ্ঞান পরীক্ষা ২০২৩
MCQ এর জন্য গুরুত্বপূর্ণ টপিক্সসমূহ:
১.হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি সম্পর্কে বিস্তারিত (নাম,জন্মসাল, মৃত্যুসাল,পেশা,জন্মস্থান,গ্রন্থের নাম,গ্রন্থটি প্রকাশনার সাল)
২.লেনদেনের বৈশিষ্ট্য ২য় অধ্যায়(অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, দ্বৈত সত্তা,দৃশ্যমানতা.....)
৩.হিসাব সমীকরণ নিয়ে বিস্তারিত (মৌলিক হিসাবসমীকরণ ও এর উপাদান সংখ্যা,বর্ধিত হিসাবসমীকরণ ও এর উপাদান সংখ্যা,হিসাব সমীকরণের উপাদানের পরিবর্তন যেমন একটি সম্পদ বাড়লে অন্য একটি সম্পদ কমবে এগুলো উদাহরণসহ যা টেক্সট বইয়ের ১৩ পৃষ্ঠায়)
৪.লেনদেনের উৎস দলিলসমূহ(চালান,ক্যাশমেমো,ভাউচার,নোট ইত্যাদির বিস্তারিত,এগুলো কোনটা কে তৈরি করে,কয় কপি,ভাউচারের ক্ষেত্রে ৪ জনের স্বাক্ষর তাদের পদবি যেমন হিসারক্ষকের স্বাক্ষর...)
৫.হিসাবচক্র ৩য় অধ্যায় (হিসাবচক্রের ধাপগুলো কয়টি,কোন স্তরে কোনটি যেমন হিসাবচক্রের ৩য় ধাপ জাবেদা...)
৬.ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র বইয়ের ২৭পৃষ্টা( যেমন সম্পদ বাড়লে ডেবিট,কমলে ক্রেডিট......)
৭.একতরফা দাখিলার লাভ ক্ষতির সূত্র+অঙ্ক বইয়ের ৩১ পৃষ্ঠা।
৮.লেনদেনের প্রকারভেদ ৪র্থ অধ্যায় ( মূলধন, মুনাফা জাতীয়,বিলম্ব মুনাফা জাতীয় ব্যয় যেমন স্থানান্তর খরচ,গবেষণা খরচ,এককালীন বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় অনেক গুরুত্বপূর্ণ।
৯. হিসাবের প্রকারভেদ ৫ টি ( আয়,ব্যয়,দায়,সম্পদ,মালিকানা স্বত্ব)
১০.জাবেদার প্রকারভেদ ৬ষ্ঠ অধ্যায় ( বিশেষ, প্রকৃত),জাবেদার ঘরসংখ্যা ৫ টি
১১.বাট্টা ও বাট্টার প্রকারভেদ উদাহরণসহ পড়তে হবে।( যেমন ২/১০,নীট ৩০ এখানে নগদ বাট্টার কথা উল্লেখ করা হয়েছে।)
১২.খতিয়ানের প্রকারভেদ ৭ম অধ্যায় ( সাধারণ, সহকারী)
১৩.BD/CD/BF/CF এগুলোর পূর্ণরূপ (বাংলা অনুবাদ টা বেশি গুরুত্বপূর্ণ যেমন
C/Fএর অর্থ সম্মুখে নীত)এবং কোনটা কখন ব্যবহার হয়। বইয়ের ৮৩ পৃষ্ঠা।
১৪.রেওয়ামিল এর মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়,রেওয়ামিল তৈরিতে বিবেচ্য বিষয়সমূহ,ভুলের প্রকারভেদ, (যেমন করণিক ভুল ও নীতিগত ভুল), প্রত্যেক প্রকার ভুলের প্রকারভেদ(উদাহরণসহ) , বিশেষ করে নীতিগত ভুলটি খুবই গুরুত্বপূর্ণ।
১৫.আর্থিক বিবরণী কখন তৈরি করা হয়, এর টোটাল কয়টি অংশ(যেমন আর্থিক বিবরণীর টোটাল পাঁচটি অংশ যেমন বিশদ আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, ও অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবের নীতিমালা),হিসাববিজ্ঞানের নীতিমালা (যেমন ব্যবসায়িক সত্তা নীতি), তবে গুরুত্বপূর্ণ হল রক্ষণশীলতার নীতি ও সামঞ্জসতার নীতি,ব্যবসায়ের আর্থিক অবস্থার মূল্যায়নের সূত্র (যেমন চলতি অনুপাত, তারল্য অনুপাত, মোট মুনাফার হার, নীট মুনাফার হার), তবে চলতি অনুপাত ও তারল্য অনুপাতের আদর্শ মান খুব বেশি গুরুত্বপূর্ণ। (যেমন চলতি অনুপাতের আদর্শ মান ২:১, আর তারল্য ১:১)
১৬.২০২১ সালের সকল বোর্ডপ্রশ্ন সমাধান।
আমার অভিজ্ঞতার আলোকে লিখা। আশা করি এখান থেকে কমপক্ষে ২০টির মতো MCQ পরীক্ষায় আসবে।
মো: রাজিব আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়
13/03/2023
https://www.onlinemasterbangla.ml/2023/03/what-is-chatgpt-chatgpt.html
What is chatGPT ? chatGPT সম্পর্কে বিস্তারিত hsc,gk,ssc,online,internet,islam,ইসলাম,প্রশ্ন,Board Questions,current affairs,ict,webdesign,html,gogole,facebook,youtube,HSC
Click here to claim your Sponsored Listing.