Islamiboi.com
27/10/2025
আমরা সবাই দ্বীনের পথে চলতে চাই, ভালো থাকতে চাই। কিন্তু আমাদের ভেতরে বাস করা একটা জিনিস সব সময় ঝামেলা পাকায়—সেটা হলো নফস বা প্রবৃত্তি। সহজ কথায়, এই নফস হলো আমাদের সেই অংশ, যা আমাদেরকে খারাপ কাজ, অলসতা, বিলাসিতা আর ক্ষণস্থায়ী আনন্দে আসক্ত করে রাখে।
পবিত্র কুরআনে ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় বলা হয়েছে—
‘আর আমি নিজেকে নির্দোষ মনে করি না। কেননা নিশ্চয় মানুষের নফস (প্রবৃত্তি) মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে...’ (সুরা ইউসুফ, ৫৩)
এটাই হলো সেই ‘নফসে আম্মারা’ (মন্দ কাজের আদেশকারী নফস)। এটা শয়তানের খুব ভালো বন্ধু। শয়তান এই নফসের মাধ্যমেই আমাদের মনে কুমন্ত্রণা দেয়, যেন আমরা সহজে গুনাহে লিপ্ত হয়ে পড়ি।
তাহলে নফসের ধোঁকা থেকে বাঁচার উপায় কী?
এই যুদ্ধটা কিন্তু প্রতিদিনের! নফসের বিরুদ্ধে জেতার জন্য কিছু সহজ উপায় দেওয়া হলো, যা আমাদের নবিজি ও সাহাবিরা অনুসরণ করতেন—
১. তাড়াতাড়ি ইস্তিগফার (ক্ষমাপ্রার্থনা) করা : যখনই মনে খারাপ কোনো চিন্তা আসে বা ভুল করে ফেলেন, দেরি না করে আল্লাহর কাছে ক্ষমা চান। বেশি বেশি ‘আসতাগফিরুল্লাহ’ পড়ুন। ইস্তিগফার হলো কলবের ময়লা পরিষ্কার করার ওয়াশিং পাউডার!।
২. দুআ করা ও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া : নফস ও শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে নিয়মিত দুআ করা খুব জরুরি। আমাদের প্রিয় নবিজি একটি গুরুত্বপূর্ণ দুআ শিখিয়ে গেছেন—
اللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلَّا أَنْتَ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ
(অর্থ: ‘হে আল্লাহ! আপনি দৃশ্য ও অদৃশ্য সবকিছুর পরিজ্ঞাতা, আপনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা, আপনি সবকিছুর রব ও মালিক। আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি আপনার আশ্রয় চাই আমার নিজের নফসের অনিষ্ট থেকে এবং শয়তানের অনিষ্ট ও তার শিরক থেকে।’)
৩. ভালো কাজের জন্য কষ্ট করা: নফস চায় আপনি আলসেমি করুন, নামাযে দেরি হোক বা ভালো কাজে মন না লাগুক। আপনার কাজ হলো এর উল্টোটা করা! মন না চাইলেও সৎ কাজের জন্য জোরজবরদস্তি করা। যেমন—ফজরের সময় বিছানা ছাড়তে মন না চাইলেও কষ্ট করে উঠে পড়া।
৪. মৃত্যুকে স্মরণ করা : এটা নফসকে সবচেয়ে বেশি দুর্বল করে দেয়। ভাবুন, এই গুনাহের জন্য কি আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন? জীবন তো ক্ষণস্থায়ী, অনন্ত জীবন তো আখিরাতে।।
মনে রাখবেন, আপনি যদি নফসকে নিয়ন্ত্রণ করতে পারেন, তবে শয়তান আপনাকে সহজে বিভ্রান্ত করতে পারবে না। আপনার নফস যত উন্নত হবে, ততই তা নফসে মুতমাইন্নাহ (প্রশান্ত আত্মা)-এর দিকে এগোবে। আর এটাই তো আমাদের জীবনের ultimate Goal, তাই না?
26/10/2025
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আশেপাশে যারা ছিলেন,
তাদের জীবনটাই ছিল আলোর মশাল, যা দিনরাত জ্বলতে থাকত।
আল্লাহর প্রিয় রাসুলের প্রতিটি কথা ও কাজ ছিল তাদের চোখে দেখা,
কানে শোনা এবং হৃদয়ে গাঁথা।
📖 “সাহাবিদের অনন্য জীবন’’
✍️ লেখক: আব্দুল ওয়াহিদ হামিদ
📚 অনুবাদ: আশিক আরমান নিলয়
🏢 প্রকাশনী: সমকালীন প্রকাশন
এই বইটি আপনাকে নিয়ে যাবে সাহাবিদের সেই গৌরবময় সময়ে—
যেখানে আছে তাদের ঈমানের দৃঢ়তা আর আছে
চোখ ভিজিয়ে দেওয়া আত্মত্যাগের গল্প।
👉 এই বই থেকে জানবেন:
🔸 ৫০+ সাহাবির জীবনের অনুপ্রেরণামূলক কাহিনি
🔸 নবিজির জন্য তাদের নিঃস্বার্থ ভালোবাসা
🔸 সত্য ও ন্যায়ের পথে তাদের বলিষ্ঠ সংগ্রাম
🔸 হৃদয় ছুঁয়ে যাওয়া শা*হাদাতের কাহিনি
📌 যারা সাহাবিদের ভালোবাসেন, তাদের জীবনের আদর্শকে হৃদয়ে ধারণ করতে চান—তাদের জন্য। এই বইটি শুধু বই নয়, একটি জীবন্ত ইতিহাস।
সাহাবিদের আদর্শে অনন্য জীবন গড়তে চাইলে,
👇 আজই সংগ্রহ করুন —সাহাবিদের অনন্য জীবন বইটি।
05/10/2025
লিটল উম্মাহ: ১ম বর্ষপূর্তি বিশেষ ছাড়!
এক বছর পূর্তি উপলক্ষে লিটল উম্মাহ'র সকল বইয়ে চলছে অবিশ্বাস্য ৪০% ছাড়!
এই বিশেষ ছাড়ে আপনার আদরের সন্তানের জন্য সংগ্রহ করুন মজার মজার ইসলামি ও শিক্ষামূলক সব বই। হাসি-আনন্দের ছলে আপনার সন্তান শিখুক জীবন গড়ার গুরুত্বপূর্ণ সব বিষয়।
লিটল উম্মাহ'র বইসমূহ:
✅ মজার মানবদেহ সিরিজ
✅ সহজ কথায় ঈমান শিখি
✅ মুসলিম বিজ্ঞানীদের গল্প (লেভেল ০১)
✅ মুসলিম বিজ্ঞানীদের গল্প (লেভেল ০২)
✅ বলতে শিখি (লেভেল ০১)
✅ বলতে শিখি (লেভেল ০২)
✅ কুরআনের গল্প, হাদিসের গল্প সিরিজ
✅ ফাইভ পিলার্স সিরিজ
✅ নাসিরুদ্দিন হোজ্জার গল্প সিরিজ
✅ তিতিরবনের গল্প সিরিজ
✅ লোকা দাশা
✅ ফিলিস্তিনের সবুজ পাখি
অফার শেষ হওয়ার আগেই দ্রুত সংগ্রহ করুন আপনার সন্তানের ভবিষ্যতের ভিত্তি মজবুত করার জন্য প্রয়োজনীয় বইগুলো। এমন সুবর্ণ সুযোগ কোনোভাবেই মিস করা উচিত হবে না।
27/09/2025
কিছু সময়ের জন্য নিজেকে আড়াল করুন। হাতে নিন তিনিই আমার রব সিরিজের যেকোনো একটি বই । তারপর পড়তে শুরু করুন বইয়ের যেকোনো এক পৃষ্ঠা থেকে। ব্যস এটুকুই আপনার কাজ।
তারপর কী হলো আপনার সাথে অনুগ্রহ করে জানাবেন আমাদের।
তিনিই আমার রব সিরিজের থ্রুতে পরিবর্তন এসেছে অনেকের মাঝে। আমরা আশা করি, আপনার মাঝেও আসবে, ইনশাআল্লাহ।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Fulbaria