Janotarkontho24.com জনতার কণ্ঠ

Janotarkontho24.com জনতার কণ্ঠ

Share

10/07/2026

সড়ক থেকে পানি নেমে যাওয়ায় খাগড়াছড়ির সাথে সাজেকের যান চলাচল স্বাভাবিক ,ফিরেছে আটকা থাকা সাড়ে তিনশ পর্যটক

10/07/2026

ছাগলনাইয়ায় বেহাল সড়কে জনদুর্ভোগ চরম, বিকল্প পথে চলাচলের পরামর্শ

ফেনীর ছাগলনাইয়া উপজেলার কালাপোল থেকে রেজুমিয়া পর্যন্ত সড়কের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। খানাখন্দ ও অসমাপ্ত নির্মাণকাজের কারণে সড়কটি দিয়ে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশাসহ অন্যান্য ছোট যানবাহনের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে ছাগলনাইয়া থেকে ফেনীগামী মোটরসাইকেল ও সিএনজি চালকদের আপাতত মাস্টারপাড়া সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক চালক যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন, ফলে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

স্থানীয়দের দাবি, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্তৃপক্ষ যেন দ্রুত সড়কের অসমাপ্ত নির্মাণকাজ শেষ করে নিরাপদ চলাচল নিশ্চিত করেন।

ছবি: ০৯ জুলাই ২০২৬

#ছাগলনাইয়া #ফেনী #সড়কদুর্ভোগ #জনদুর্ভোগ #সড়কসংস্কার

Want your business to be the top-listed Media Company in Feni?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Editorial Office : 421, Islam Complex (2nd Floor), Inside Of Southern Feni Govt. Girls' High School, Grand Trunk Road
Feni
3900