JHC Rover Scouts Group
10/05/2026
একটি স্বপ্ন, কিছু সাহস আর অদম্য প্রচেষ্টার পথ ধরে অর্জিত হলো নতুন এক সফলতার গল্প। ⚜️
গর্বের সাথে জানানো যাচ্ছে যে, জয়নাল হাজারী কলেজ রোভার স্কাউট গ্রুপের দুইজন সদস্য — #রোভার_মোঃ_লিমন_শেখ এবং #রোভার_আহম্মদ_করিম সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ স্কাউটস, ফরিদপুর জেলা রোভারের পরিচালনায় ও ব্যবস্থাপনায় আয়োজিত “কোর্স_ফর_রোভার_মেট_২০২৬”।
০৬ মে থেকে ১০ মে পর্যন্ত ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচি ছিল নেতৃত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও আত্মোন্নয়নের এক অনন্য প্ল্যাটফর্ম। প্রশিক্ষণের প্রতিটি ধাপে অংশগ্রহণকারীরা অর্জন করেছে নতুন অভিজ্ঞতা, দক্ষতা এবং একজন আদর্শ রোভার হিসেবে নিজেকে গড়ে তোলার প্রেরণা।
এই অর্জনের পেছনে যাঁদের আন্তরিক সহযোগিতা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা ছিল, তাঁদের প্রতি জয়নাল হাজারী কলেজ রোভার স্কাউট গ্রুপ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে।
বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হচ্ছে গ্রুপের সম্মানিত সভাপতি ও অধ্যক্ষ #জনাব_এনামুল_হক স্যার এবং গ্রুপ সম্পাদক #জনাব_দীপক_চন্দ্র_নাথ স্যারের প্রতি।
এছাড়াও আন্তরিক ধন্যবাদ ফেনী জেলা রোভারের সম্পাদক #জনাব_রফিক_আহমদ স্যারকে, যাঁর সহযোগিতা ও উৎসাহ এই যাত্রাকে করেছে আরও সফল ও অর্থবহ।
জয়নাল হাজারী কলেজ রোভার স্কাউট গ্রুপ বিশ্বাস করে, এই অর্জনের মধ্য দিয়েই তৈরি হচ্ছে আগামী দিনের দক্ষ, দায়িত্বশীল ও মানবিক নেতৃত্ব।
আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইলো সকল অংশগ্রহণকারীদের জন্য। ⚜️
#জয়নাল_হাজারী_কলেজ_রোভার_স্কাউট_গ্রুপ
🏕️✨ ৩য় ডে-ক্যাম্প ২০২৬ 🏕️
📅 তারিখ: ১৮ই এপ্রিল ২০২৬
“সেবাই হোক আমাদের শক্তি, রোভারিং হোক আমাদের পরিচয়”
এই মহৎ প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজন করা হয় ৩য় ডে-ক্যাম্প ২০২৬।
দিনব্যাপী এই ক্যাম্পজুড়ে ছিল প্রাণবন্ত অংশগ্রহণ, শৃঙ্খলা, দলগত কাজ আর নিঃস্বার্থ সেবার এক অপূর্ব সমন্বয়।
প্রতিটি মুহূর্তে ফুটে উঠেছে রোভারিং-এর আসল চেতনা, নেতৃত্ব, সহযোগিতা, দায়িত্ববোধ এবং মানবিকতা।
বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হয়েছে, নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছে প্রতিটি অংশগ্রহণকারী।
কখনো হাসি, কখনো চ্যালেঞ্জ সব মিলিয়ে দিনটি ছিল এক স্মরণীয় যাত্রা।
📸 ৩য় ডে-ক্যাম্পের ভিডিও চিত্রখণ্ড
এই ভিডিও টি শুধু মুহূর্ত নয়, বরং একটি গল্প যেখানে লুকিয়ে আছে পরিশ্রম, আনন্দ, শেখা আর একসাথে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা।
চলতে থাকুক এই পথচলা…
সেবার শক্তিতে, রোভারিং-এর পরিচয়ে।
06/04/2026
🏃♂️🏆 জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ 🏆🏃♀️
“ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা”
“গড়বো ক্রীড়ায় সেতু বন্ধন,করবে বাধা দূরীকরণ”
এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে ধারণ করে উদযাপিত জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬।
খেলাধুলা শুধু শরীরচর্চা নয়-
এটি শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার এক অনন্য মাধ্যম। তরুণ সমাজকে সুস্থ, সচেতন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ক্রীড়ার কোনো বিকল্প নেই।
✨ এই আয়োজনের শুভ উদ্বোধন করেন
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা স্যার,
এবং জেলা প্রশাসনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে আয়োজনকে করেছেন আরও গৌরবময়।
✨ অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন
জয়নাল হাজারী কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্মানিত RSL দীপক চন্দ্র নাথ স্যার।
✨ এছাড়াও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন,
জয়নাল হাজারী কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার এবং গার্ল-ইন-রোভার সদস্যবৃন্দ,
যাদের প্রাণবন্ত অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে আরও উজ্জ্বল ও অর্থবহ।
আসুন, ক্রীড়ার মাধ্যমে গড়ে তুলি ঐক্য, সম্প্রীতি ও একটি সুন্দর আগামীর বাংলাদেশ।
🏅 খেলাধুলাই হোক আমাদের শক্তি, আমাদের প্রেরণা।
#ক্রীড়া_দিবস২০২৬
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Website
Address
Feni
3900