Shwapnonir
23/06/2024
একদিন হয়তো অনেক টাকা হবে, কিন্তু টাকার অভাবে অপমানিত হওয়া লাঞ্ছিত হওয়া কথা গুলো মন থেকে যাবে না।
20/06/2024
আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ নিজেকে ভালোবাসতে পারা! আমরা কেউই নিজেকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারি না। কেউ আমাদেরকে ছেড়ে ছুড়ে চলে গেলে আমরা নিজেদেরকেই সবচেয়ে বেশি কষ্ট দেই, অবহেলা করি। অথচ খোঁজ নিলে হয়ত দেখা যাবে নিজের সবটা দিয়েই আমরা তাদেরকে ধরে রাখতে চেয়েছিলাম। তবুও আমরা নিজেদেরকেই গুরুত্বহীন ভেবে বসে থাকি।
কেউ অসুন্দর বললে আয়নায় তাকিয়ে নিজের খুঁত বের করতে ব্যস্ত হয়ে যাই। অথচ আমরা এটা জানিনা সুন্দরের প্রতীক চেহারার চেয়ে মনে বেশি প্রতিফলিত হয়। যারা কাউকে অসুন্দর বলে ছোট করে প্রকৃত অর্থে তারাই অসুন্দর, কুৎসিত।
কেউ নিজেদের ব্যাপারে দুটা মন্দ কথা বললে আমাদের আত্মবিশ্বাস ভেঙে গুড়িয়ে যায়। যাচাই করে দেখিনা আসলে আমরা সেই মানুষটা কি না যেটা অন্যরা বলে, অন্যরা দেখে, অন্যরা ভাবে। ঐ যে একপলক দেখে অল্পটুকু জেনে অন্যরা আমাদেরকে জাজ করে ফেলে আসলেই কি আমরা সেই মানুষটা! তা আমরা খুঁজে দেখিনা। বরং সেটা ভেবে মন খারাপ করে বসে থাকি, থেমে যাই।
আমাদের আশেপাশের মানুষগুলো আমাদেরকে যতটা ঠকায়, যতটা ক্ষতি করে তার চেয়ে হাজারগুণ বেশি আমরা নিজেরা নিজেদেরকে ঠকাই। আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় ক্ষতিটা করি।
আমরা আজন্মকাল অন্যের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি ভালোবাসার কাঙাল হয়ে। এ দুয়ারে ও দুয়ারে ভালোবাসা খুঁজে ফিরি অথচ নিজের জন্য নিজেকে যতটা ভালোবাসা দরকার ছিলো তা আমরা কেউই ভাসতে পারিনা। তাই দিনশেষে অন্য কারও ভালোবাসা পাওয়া, না পাওয়ার থেকে নিজেকে নিজে ভালোবাসতে না পারার আফসোসটাই বেশি পুড়ায়!
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Address
Feni
3900