Shanta Rani Das

Shanta Rani Das

Share

16/05/2023

নিজেকে পরিবর্তন করার জন্য ১০ টি গুরুত্বপূর্ণ বিষয়।

১।"আমি পারবো না"-> আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না?

২।"আমার দ্বারা সম্ভব নয়"-> কে আপনাকে নিশ্চয়তা দিয়েছে যে আপনার দ্বারা আর সম্ভব নয়?

৩।"সব শেষ হয়ে গেছে"-> আপনি শুরুটা কোথায় দেখলেন যে শেষ বলছেন?

৪।"অনেক সময় চলে গেছে"-> কোন ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে সময় চলে গেছে?

৫।"আমার কেউ সাহায্যকারী নেই"-> সবাই নিজেকে নিয়েই ব্যস্ত,কার এত সময় আছে যিনি আপনাকে সাহায্য করবে.....?

৬।"আমি অনেক কষ্টে আছি"-> একজন মানুষের নাম বলুন যিনি বলেছেন আমি আরামের ভেতর থেকে সফল হয়েছি!

৭।"অনেক টাকার দরকার"-> টাকা হাতে নিয়ে জন্মগ্রহণ করেছে এমন একজনের নাম বলুন ! নিজের টাকা নিজের চেষ্টাতেই অর্জন করে নিতে হয়- পরের টাকায় সাহায্য হতে পারে,কিন্তু বড় হওয়া যায় না!

৮।"আমি দেখতে খারাপ"-> ভালো চেহারা না হলে বড় হওয়া যায় না- এমন নিশ্চয়তা কোথায় পেলেন?

৯।"আমার কপাল টাই খারাপ"-> কোন আয়নায় দেখেছেন? সেখানে কপালে কি লেখা আছে তা কি পড়তে পেরেছেন?

১০। "আমি হতাশায় ভুগছি"->হতাশা থেকে কতবার বেরোতে মরিয়া চেষ্টা করেছেন.....?

নিজের হাতেই নিজেকে গড়েছেন এখন আবার নিজেকেই বলছেন "কেন এমন হল !"

কেন আপনার মনের মতো করে সব কিছু হয়নি তা কি কখনও ভেবেছেন....? নিজের মনের ভিতরে এক নিষ্ঠ ভাবে আত্ম মন্থন , আত্ম সমোলোচনা করেছেন...? যদি ভেবে থাকেন তাহলে এটাও নিশ্চিত বুঝতে পারবেন "নিজের হাতেই নিজেকেই আবার গড়তে হবে- নতুন করে- নতুন ভাবে জেগে উঠতে হবে, আর সময়ের অপচয় করা যাবেনা এই পৃথিবীতে নিজের কি অবদান রেখে যাবেন।

তাহলে আবার শুরু থেকেই প্রারম্ভ করুন।
বিগত দিনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে !!!

চলুন, শুরু করা যাক, নতুনভাবে পথচলা🤝✊





Collected

11/03/2023

আমি শান্তা রাণী দাস।আমি বিএসএস আধ্যায়নরত একজন ছাএী।এছাড়াও বর্তমানে আমি Success Biz Family এর ব্যাচ জানুয়ারি ২০ এর একজন ছাএী। আমি ডিজিটাল মার্কেটিংয়ের লেভেল -১ এর ক্লাস গুলোর শেষের দিকে আছি। এই ক্লাস গুলো থেকে আমি ডিজিটাল মার্কেটিংয়ের নিয়ে অনেক কিছু শিখতে পেরেছি।

এছাড়াও Success Biz Family আমাদের একটা সুযোগ দিয়েছেন স্কিল গুলো ডেভেলপ করে প্রজেক্ট মেম্বার হওয়ার।এই প্রজেক্ট মেম্বার হওয়ার জন্য আমাদের একটা স্কিল টেস্ট উর্ওীন হতে হবে।এই স্কিল টেস্ট হওয়ার আগে আমাদের গোল সেটআপ ক্লাস হয়েছে।সে ক্লাস গুলো আমি খুব নিখুঁত ভাবে সম্পন্ন করেছি।ক্লাস গুলোতে স্যার আমাদের বুঝিয়েছে। ইনকামের আগে সিস্টেমকে গুরুত্ব দিতে হবে।কারণ সিস্টেম ডেভেলপমেন্টর মাধ্যমে ইনকাম করা যায়। এছাড়াও ক্লাস গুলো থেকে ক্যারিয়ার গঠনের অনেক গুলো দিকনির্দেশনা পেয়েছি যেগুলোর মাধ্যমে আমি খুব ভালোভাবে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে পারবো।

গতকাল Rubayet Ul Karim স্যার আমাদের স্কিল টেস্টের উপর ক্লাস নিয়েছিলেন।স্যার ক্লাসে খুব ভালো ভাবে বুঝিয়েছেন কীভাবে স্কিল টেস্ট দিবো,মার্কস কত,সময় কতক্ষণ,এবং কি ভাবে প্রশ্নগুলো জমা দিবো। এছাড়াও স্কিল টেস্ট উর্ওীণ হওয়ার পর কী কী কাজ করতে হবে কীভাবে করতে হবে এই সম্পর্কে ধারণা দিয়েছেন।

স্যারকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর ও সহজ ভাবে বোঝানোর জন্য।

07/03/2023

স্বাস্থ্যই সম্পদ
👉👉সাধারণত স্বাস্থ্য বলতে শারীরিক ও মানসিক স্বাস্থ্যকেই বুঝায়।বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বাস্থ্য হচ্ছে সম্পূর্ণ রূপে শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতার একটি অবস্থা, কেবল রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়।এছাড়াও স্বাস্থ্য বলতে আবেগগত এবং শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থতার একটি অবস্থাকে বোঝায়।

✅✅স্বাস্থ্য সকল সুখের মূল।স্বাস্থ্য একজন মানুষের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। কেননা একজন স্বাস্থ্যহীন ধনবান ব্যক্তির চেয়ে ধনহীন স্বাস্থ্যবান ব্যক্তি অধিকতর সুখী জীবন যাপন করে।যে ব্যক্তির শরীর ও মন দুই সুস্থ, সেই প্রকৃত স্বাস্থ্যবান ব্যক্তি। স্বাস্থ্যহীন একজন ব্যক্তির কাছে অর্থ,যশ,খ্যাতি,সন্মান, প্রভাব প্রতিপওি সবকিছু অর্থহীন।তাই স্বাস্থ্য যত্ন নেওয়া আমাদের একটি অন্যতম কর্তব্য।

✅✅এছাড়াও স্বাস্থ্য ভাল না থাকলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন:স্বাস্থ্যহীন ব্যক্তির চিন্তাশক্তি ও স্মৃতিশক্তি লোপ পায়।স্বাস্থ্যহীন ব্যক্তির মেজাজ সব সময় খিটখিটে থাকে।সব সময় মানসিক ভাবে বিদ্ধস্ত থাকে।সব কিছু নিয়ে অতিরিক্ত দুশ্চিতা করে।ছোট কোনো সমস্যা অনেক বড় মনে করে যার ফলে ব্যক্তি জীবনে অনেক বঁাধার সম্মুখীন হয় এবং সাংসারিক জীবনে সর্বপ্রকার উন্নতি অসম্ভবপর হয়ে ওঠে।অন্যদিকে স্বাস্থ্যবান ব্যক্তি সাংসারিক, বাহ্যিক সর্ব প্রকার উন্নতির শিখরে পোঁছে যায়।

🟢🟢স্বাস্থ্য দুই প্রকার।
১/শারীরিক স্বাস্থ্য।
২/মানসিক স্বাস্থ্য।
🫁🫁শারীরিক স্বাস্থ্য: শারীরিক স্বাস্থ্য বলতে প্রত্যকটি অঙ্গ, প্রত্যঙ্গ সঠিক ভাবে কাজ করাকে বুঝায়।শারীরিক সুস্থতার মধ্যে মানুষের শ্বাস-প্রশ্বাস, হৃদকার্য,পেশি শক্তি,নমনীয়তা ও দেহিক গঠন নির্ভর করে।শারীরিক সুস্থতা শরীরের বিভিন্ন রোগব্যাধি হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে।শরীরকে সুস্থ রাখতে হলে আমাদের স্বাস্থবিধি মেনে চলতে হবে।এছাড়াও প্রাত্যাহিক যোগাভ্যাস,ব্যায়াম,পুষ্টিকর আহার ও পর্যাপ্ত বিশ্রামের ফলে তা সম্ভব হয়।

🧠🧠মানসিক স্বাস্থ্য:মানসিক স্বাস্থ্য বলতে মানুষের আবেগিক,সামাজীক এবং মানসিক সুস্থতাকে বোঝায়।প্রত্যেকটি মানুষের মানসিক সুস্থতা তার নিজের উপর নির্ভর করে।একজন ব্যক্তি তার অবস্থার উপর কতটুকু খুশি সেটার উপর নির্ভর করে তার মানসিক সুস্থতা।একজন ব্যক্তি মানসিক ভাবে সুস্থ না হলে সে শারীরিক ভাবে সুস্থ থাকেনা।কারণ একজন মানুষের পরিপূর্ণ এবং সক্রিয়ভাবে জীবন যাপনের জন্য শারীরিক সুস্থতার প্রয়োজনীয়তা আবশ্যক।

✅✅আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তুু হচ্ছে আমাদের সুস্বাস্থ্য।এই স্বাস্থকে রক্ষা করতে হলে স্বাস্থ্যবিধির সাথে সাথে আর কিছু কার্যকরী উপায় মেনে চলতে হবে।সেগুলো হলো:
১/পুষ্টি ও ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া।
২/পর্যাপ্ত পানি পান করা।
৩/যথেষ্ট পরিমাণে ঘুম ও বিশ্রাম করা।
৪/নিয়মিত শরীরচর্চা করা।
৫/পর্যাপ্ত আলো বাতাস গ্রহণ করা।
৬/স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করা।
৭/সব সময় হঁাসি খুশি থাকা।
৮/নিজের অবস্থার উপর ভরসা রাখা।

Want your business to be the top-listed Media Company in Feni?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Dagonbhuiyan
Feni