The Holy Quran

The Holy Quran

Share

02/03/2025

আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ

যে ব্যক্তি মিথ্যা কথা এবং সে অনুযায়ী কাজ করা আর মূর্খতা পরিত্যাগ করলো না, আল্লাহর নিকট (সিয়ামের নামে) তার পানাহার ত্যাগের কোন প্রয়োজন নেই।

সহীহ বুখারী, হাদীস১৯০৩ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ৫৬৩১ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

15/07/2024

ইবনু আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَا مِنْ رَجُلٍ تُدْرِكُ لَهُ ابْنَتَانِ ، فَيُحْسِنُ إِلَيْهِمَا مَا صَحِبَتَاهُ ، أَوْ صَحِبَهُمَا ، إِلاَّ أَدْخَلَتَاهُ الْجَنَّةَ.

যে লোকের দু’টি মেয়ে থাকবে আর যত দিন তারা একত্রে বসবাস করবে ততদিন সে তাদের সাথে উত্তম ব্যবহার করবে, তারা তাকে জান্নাতে প্রবেশ করাবে।

সুনানে ইবনে মাজাহ ৩৬৭০

13/07/2024

আইশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَنْ ابْتُلِيَ بِشَيْءٍ مِنَ البَنَاتِ فَصَبَرَ عَلَيْهِنَّ كُنَّ لَهُ حِجَابًا مِنَ النَّارِ

মেয়ে দিয়ে যাকে পরীক্ষার সম্মুখীন করা হয়, সে যদি তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করে, তবে তারাই তার জন্য জাহান্নামের পথে পর্দা (বাধা) হয়ে দাঁড়াবে।

জামে আত-তিরমিযী ১৯১৩

Want your school to be the top-listed School/college in Fatulla?
Click here to claim your Sponsored Listing.

Address

South Sehachor, Fatullah, Narayangonj
Fatulla
1421