HSTU Rover Scout Group

HSTU Rover Scout Group

Share

17/04/2026

Central Orientation 2026

08/04/2026

আজ ৮ই এপ্রিল, বাংলাদেশ স্কাউটস দিবস। ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশে স্কাউট আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল, যার সারথি এখন ২.২ মিলিয়ন বাংলাদেশি।

শিশু থেকে তরুণ সকল বয়সী ছেলে-মেয়েদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলি উন্নয়নের মাধ্যমে সুশৃঙ্খলতা ও দেশপ্রেমে পরিপূর্ণ সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস।

তাই আসুন, স্কাউটিংয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গড়ে তুলি একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ।

সকলকে বাংলাদেশ স্কাউটস দিবসের শুভেচ্ছা।

26/03/2026

২৬ মার্চ শুধু একটি তারিখ নয়, এটি আমাদের জাতির গৌরবময় সূচনা; চেতনা ও আত্মমর্যাদার এক উজ্জ্বল প্রতিচ্ছবি।

যে স্বাধীনতা পেতে খালি হয়েছে হাজারো মায়ের কোল, কত মা সহ্য করেছেন অসহ্য নির্যাতন। দীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষে, সকল অশুভ শক্তির পতন ঘটিয়ে আমরা পেয়েছিলাম স্বাধীনতা। নিজ মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে মাথা উঁচু করে বাঁচার স্বাধীনতা। তাইতো, স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল বীর শহিদের এবং সেই সকল মা বোনদের যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন দেশ।

হাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

20/03/2026

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ স্কাউটস-এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
এই পবিত্র দিন সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির বার্তা। সকলের হৃদয়ে জাগ্রত হোক ভ্রাতৃত্ব ও মানবিকতার বন্ধন।

03/03/2026

শুভ দোল পূর্নিমা

রঙের ছোঁয়ায় বন্ধুত্বের বন্ধন, আনন্দে ভরে উঠুক দোলের এই ক্ষণ!

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পক্ষ থেকে সবাইকে দোলযাত্রার শুভেচ্ছা।

দোলযাত্রা বা হোলি একটি সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ উৎসব। যার শুরু হয় পূর্ণিমার সন্ধ্যায়, এটি মূলত পালিত হয় হিন্দু বর্ষপঞ্জির ফাল্গুন মাসে। হোলির দিনে, সকাল শুরু হয় রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলনায় বসিয়ে নগর কীর্তনের মাধ্যমে; রাধা-কৃষ্ণের ঐশ্বরিক প্রেম ও শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষ্যে আবীর ও রঙ খেলার মাধ্যমে পুরো এক দিন ও এক রাত জুড়ে পালিত হয় এই মহা আনন্দ উৎসব।

Photos from HSTU Rover Scout Group's post 07/02/2026

বাংলাদেশ স্কাউটস, নীলফামারী জেলা রোভার কর্তৃক আয়োজিত রংপুর বিভাগীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে আবৃত্তি এবং উপস্থাপনায় দ্বিতীয় স্থান অর্জন করেন হাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের চৌকস গার্ল ইন রোভার সারাহ মাসরুরা মুমু।
হাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা।

অভিনন্দন Sarah Masrura Mumu

30/01/2026

HSTU Admission Test 2026 উপলক্ষে হাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের ৩ দিন ব্যাপি স্বতস্ফূর্ত সেবা প্রদান

Photos from HSTU Rover Scout Group's post 19/01/2026

বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেলা রোভার কর্তৃক আয়োজিত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে আবৃত্তি তে প্রথম স্থান এবং উপস্থিত বক্তব্যে দ্বিতীয় স্থান অর্জন করেন হাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের গার্ল ইন রোভার সারাহ মাসরুরা মুমু।

অভিনন্দন Sarah Masrura Mumu

Photos from HSTU Rover Scout Group's post 19/01/2026

স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যাণে আত্মনিবেদনের সেবার স্বীকৃতি স্বরুপ ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করলেন হাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট কৃষ্ণেন্দু সাহা এবং রোভার মেট মোঃ হাফিজুর রহমান। হাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে তাদের উষ্ণ অভিনন্দন।

Photos from Bangladesh Scouts's post 10/01/2026
Want your organization to be the top-listed Non Profit Organization in Dinajpur?
Click here to claim your Sponsored Listing.

Address

Hajee Mohammad Danesh Science & Technology University
Dinajpur
5200