Top-notch Store
26/04/2026
এই সিজনের একদম নতুন চাপাতা স্টক হয়েছে আলহামদুলিল্লাহ। এত সুন্দর লিকার আর টেস্ট যা বলে বুঝানো সম্ভব না। চায়ের একদম ফ্রেশ টেস্ট পেতে এই সময়ের চাপাতা অবশ্যই ট্রাই করতে হবে।
তাই চা লাভাররা দ্রুত ইনবক্স করুন। সারাদেশে ক্যাশ অন ডেলিভারি দেয়া হয়।
19/03/2026
পোস্ট কালেক্টেড ফ্রম BWOT
ঈদ স্পেশাল আবহাওয়া বার্তা!!
বছর ঘুরে আবারও আসছে পবিত্র ঈদুল ফিতর। এই সময়ে বিভিন্ন আয়োজনের পাশাপাশি আবহাওয়ার পরিস্থিতি জানা গুরুত্বপূর্ণ, কারণ এটি কালবৈশাখী মৌসুমের মধ্যে পড়ছে। নিচে ঈদের আগের দিন, ঈদের দিন এবং পরের দিনের সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরা হলো
ঈদের আগের দিন (২০ মার্চ ২০২৬)
সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ২-১ স্থানে বিচ্ছিন্ন বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দুপুরের পর থেকে মধ্যরাতের মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় এবং বরিশাল বিভাগের কিছু স্থানে কালবৈশাখীসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঈদের দিন (২১ মার্চ ২০২৬)
ঈদের আগের রাতেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী প্রবেশ করতে পারে, যা রংপুর ও রাজশাহী বিভাগে প্রভাব ফেলতে পারে।
সকাল নাগাদ এই ঝড় খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ছড়িয়ে পড়তে পারে এবং দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগেও পৌঁছাতে পারে।
বিকাল থেকে গভীর রাতের মধ্যে সারা দেশে আরেক দফা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ঈদের দিন বিভিন্ন সময়ে দেশের আবহাওয়া বৈরী থাকতে পারে।
বিশেষভাবে উল্লেখ্য, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ঈদের নামাজের সময় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঈদের পরের দিন (২২ মার্চ ২০২৬)
রাতের শেষ ভাগ বা ভোরের দিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ঝড়-বৃষ্টির প্রবণতা থাকতে পারে।
দিনের বেলায় দেশের অন্যান্য এলাকায় ঝড়-বৃষ্টির প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। ১-২টি স্থানে ছাড়া উল্লেখযোগ্য ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই।
মোট কথা, তিন দিনের মধ্যে বিশেষ করে ঈদের দিন দেশের আবহাওয়া বেশি খারাপ থাকতে পারে এবং একাধিক দফায় ঝড়-বৃষ্টি হতে পারে।
বিশেষ নোট: আবহাওয়ার পূর্বাভাস প্রাকৃতিক বিভিন্ন প্যারামিটারের উপর নির্ভরশীল। এসব প্যারামিটারের পরিবর্তনের কারণে পূর্বাভাসের সময়, স্থান বা তীব্রতা পরিবর্তিত হতে পারে। তাই সর্বশেষ আপডেট অনুসরণ করে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করা উচিত।
ধন্যবাদ
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিঃ (BWOT)
20/02/2026
আমাদের স্টকে দুই ধরনের শুকনো মরিচের গুড়ো আছে। দুইটার প্রাইস যেমন আলাদা, তেমনি কোয়ালিটিও আলাদা। ছবিতে একদম মেইন একটা পার্থক্য সহজেই বুঝা যাচ্ছে।
এই বছর আর কোন অর্ডার নিব না। 🥱
Click here to claim your Sponsored Listing.