Engineer Neamoth
25/10/2021
বহুদিন পর ❤️
Correction:
আমাকে শিক্ষিত মায়ের সাথে এমন একটা জিএফ দেও যে দুই মিনিট কথা বলেই বলবে, "বাবু এখন পড়তে বসো।
নামাজ না পড়লে বলবে, শালা নামাজ পড় নাইলে ব্রেকফাস্ট থুক্ক ব্রেক-আপ খাওয়ামু তরে।"
বাণী : নেয়ামত extra plus :p
-ক্রাশ সমাচার-
'
'
আপনারা হয়তো সবাই জানেন যে,বিশেষ করে
ফেসবুকে এক এক সময় এক এক জিনিস,এক এক বিষয়,
এক এক শব্দ নিয়ে ব্যাপক তোলপাড় হয়। বেশির ভাগই
সেই জিনিসটার প্রতি ঝুঁকে পড়ে। যেমন ধরেন,'তনু
হত্যা', 'বিভিন্ন ইভেন্ট' ইত্যাদি। কিছুদিন পরে
হারিয়ে যায় সেই সব জিনিস; ঠিক যেন অতি আদরে
রং করা দেওয়ালটা রংচটা হয়ে যাওয়ার মতোই,,,,
তেমনি বর্তমানে 'ক্রাশ' শব্দটিও অত্যধিক আলোচিত
একটি শব্দ।
এটি ইংরেজি 'Crush' নামক ক্রিয়া বাচক শব্দ,যার
অর্থ- ভেঙ্গে ফেলা;break. নিংড়ানো;squeeze.
পেষণ করা;beat down. দমন করা;put down ইত্যাদি।
'
আমরা সাধারণত 'টাস্কি খাওয়া','হাবুডুবু
খাওয়া','ছ্যাঁকা খাওয়া' ইত্যাদি অর্থবহ করে
ব্যবহার করি এই শব্দটিকে। এটি কিন্তু ভুল নয়; তবে
'মজা' ও 'খোঁচা' ও যোগ হয়েছে এখন।
অনেক সেলেব্রিটিদের দেখি, কোন মেয়ের ছবি
দিয়ে 'আমার জীবনের বড় ক্রাশ/প্রথম ক্রাশ/শেষ
ক্রাশ/বিয়ের পরে ক্রাশ/শেষ ক্রাশ/সিক্রেট
ক্রাশ/ গোপন ক্রাশ/ মরন ক্রাশ' ইত্যাদি ক্যাপশনে
পোস্ট করেন।
কেউ কেউ দেন কোন মডেল বা তারকার ছবি; আবার
কেউ কেউ দেন নিজের ফ্রেন্ড লিস্টের কোন
মেয়ের ছবি।
'
কেউ কেউ লিস্টে থাকা মেয়ের ছবি ডাউনলোড
দিয়ে এই পোস্ট দেওয়ার জন্য মেয়েটিকে ব্লক
দিয়ে দেয়; যাতে মেয়েটি প্রতিবাদ না করতে
পারে, আবার অনেকেই তার অন্য আইডি দিয়ে
পোস্ট দেয়। আমাকে বর্তমানে যে
নোটিফিকেশনটি সবচেয়ে বেশি জ্বালায় তাহলো
এই ক্রাশের একটি গ্রুপ। বড় বড় পরিচিত
সেলেব্রিটিকে পোস্ট দিতে দেখি সেখানে।
এখানে ব্যক্তির ছবি নিয়ে অনেক মজা করা হয়।
মাঝে মাঝে লজ্জাজনক ছবিও দিতে দেখি।
যতোবারই গ্রুপটি থেকে বের হয়ে এসেছি,ততবারই
কেউ না কেউ এড করে; তাই বিরক্ত হয়ে লিভ নেওয়া
থামিয়েছি। অনেক মেয়েরাও দেখেছি ছেলেদের
ছবি দিয়ে এমন পোস্ট করেছে; তবে ক্রাশ পোস্টের
৯০ভাগ ছেলেরাই করে। একবার একটা জিনিস
খেয়াল করেছিলাম,এক ছেলে তার ক্লাসমেটের
ছবি দিয়ে নিজের ওয়ালে এমন পোস্ট দেওয়ায়
সেখানে দুই দলে ঝগড়া বাঁধিয়েছে।
'
আমার বিশেষ কথা এটা না; বিশেষ কথা হলো-
আমরা মজা করতে গিয়ে মানুষকে অসম্মান করে
জাতীর কাছে তুলে ধরতেও পিছপা হইনা! মজার
কাছে আজ সম্পর্ক মানায় না!
যেহেতু এসব পোস্টে বেশির ভাগে মেয়েদের ছবি
দেওয়া হয়,তাই মেয়েদের বলবো- ললনা,হয়তো তুমি
জানো অথবা জানোনা- তুমি নিজের ছবি ফেসবুকে
বন্ধুদের দেখাতে দিলে,আর সেই ছবি কোথায়,
কিভাবে চলে গেল! কোথায় কিভাবে মজা হলো!
কেউ কেউ তোমার ছবি দিয়ে ফেক আইডি খুলে
বাজে বাজে পোস্ট আর বাজে কমেন্ট করে, কোন
কোন শত্রু তোমাকে লোকের কাছে খারাপ করে।
নারীবাদীরা যদি ফুঁসে উঠে বলেন যে, 'ছেলেরা
যা পারে তা মেয়েরা কেন পারবে না! ছেলেরা
ছবি দিলে মেয়েরাও ছবি দিবে।'
আমি ক্ষমা চাই বুবু,আমার কোন উত্তর নেই,আপনি
যদি চান নিজেকে এভাবে পরিচিত করতে,তবে তাই
করবেন।
তবে এসব ছেলেদের কি কেউ ঠেকাতে পারে!
পারেনি কেউ;পারবে বলে মনে হয়না।
হয়তো মজার কেউ হয়েই থাকবেন।
আর এমন ছেলেদের বলবো, কেউ একজন
বলেছিলেন,"তোমার কাছে যেটি খেলা; সেটি
হয়তো অন্যের কাছে জীবন-মরনের লড়াই।"
'
লেখা- হিমাদ্রি হাবীব
'
'
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1210