Talent BD

Talent BD

Share

01/05/2026

May Day এর ছুটি Friday তে পড়লে pain টা শুধু corporate এর মানুষই বুঝে! 🥲

ছুটি আছে… কিন্তু long weekend নাই। মানে bonus পাইছি, but cash out করা যাবে না। 🙂

আপনাদের reaction কী ছিল Friday দেখে? 👀
Mood এক কথায় বলুন কমেন্টে!

01/05/2026

সাম্প্রতিক পরিসংখ্যান (Bangladesh Bureau of Statistics) বলছে— বাংলাদেশে শ্রমশক্তি প্রায় ৭ কোটি+, তার মধ্যে কাজ করছে ৬.৭–৬.৮ কোটি মানুষ।
তবুও ২৫–৩০ লাখ মানুষ বেকার। আর তরুণদের (১৫–২৪) মধ্যে বেকারত্ব আরও বেশি।

এই সংখ্যাগুলো শুধু ডেটা না—এগুলো একটা বাস্তবতা। চাকরি আছে, কিন্তু সবার জন্য না। কারণটা খুব পরিষ্কার—Skill Gap।

সমস্যাটা আমরা অনেকেই বুঝি না। প্রতিদিন হাজার হাজার CV যাচ্ছে, কিন্তু বেশিরভাগই একই রকম।
ডিগ্রি আছে, কিন্তু কাজ দেখানোর মতো বাস্তব দক্ষতা নেই।
কোম্পানিগুলো এখন এমন মানুষ চায়, যাকে নিয়ে বসিয়ে দিলে কাজ শুরু করতে পারবে। এই কারণেই একটি job post-এ শত শত আবেদন পড়ে, কিন্তু শেষে নেওয়া হয় মাত্র ১–২ জন।

এই জায়গা থেকে বের হওয়াটা অসম্ভব না— কিন্তু approach বদলাতে হবে।

১. প্রথমেই ঠিক করতে হবে—আপনি কোন role-এ ঢুকতে চান। সব কিছু একসাথে করার চেষ্টা করলে কিছুই হয় না। যে পজিশনটা আপনার টার্গেট, সেটার জন্য ৪–৫টা দরকারি স্কিল আলাদা করে নিন।

২. তারপর শুরু হয় আসল কাজ— শেখা, কিন্তু শুধু দেখার জন্য না, করার জন্য। প্রতিদিন কিছু না কিছু তৈরি করুন। হোক সেটা একটি ছোট report, একটি design বা একটি লেখা— কিন্তু এমন কিছু রাখুন, যা দেখিয়ে বলা যায় “আমি এটা করতে পারি”।

৩. “আমার experience নেই”—এই জায়গাটা আসলে ফাঁকা থাকে না, আমরাই ফাঁকা রেখে দিই। ছোট ছোট প্রজেক্ট করে, নিজের মতো করে কাজ করে এই জায়গাটা ভরাট করা যায়। এগুলোই আপনার প্রথম experience হয়ে দাঁড়ায়।

৪. CV-টাও বদলাতে হবে। শুধু degree লিখে থেমে গেলে হবে না। আপনি কী কাজ করেছেন, কী তৈরি করেছেন—সেটা দেখাতে হবে। একটি simple portfolio (Google Drive বা PDF) তৈরি করুন, যেখানে আপনার কাজগুলো পরিষ্কারভাবে তুলে ধরা থাকবে।

৫. আরেকটি বড় ভুল—random apply।যেখানে-সেখানে apply করে লাভ হয় না। কম জায়গায় apply করুন, কিন্তু সঠিক জায়গায় করুন।
প্রয়োজনে সরাসরি HR বা কোম্পানির সাথে যোগাযোগ করুন।

৬. Networking-ও গুরুত্বপূর্ণ। অনেক job প্রকাশ্যে আসে না। পরিচিত কারও মাধ্যমে সুযোগ পাওয়া—
এটাই অনেক সময় সবচেয়ে দ্রুত entry point।

৭. Interview-তে নিজের অবস্থান ঠিকভাবে উপস্থাপন করুন। “আমার experience নেই” বলার বদলে বলুন—
“আমি practical project করেছি এবং কাজ দেখাতে পারি”। এই একটি পরিবর্তনই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দিতে পারে।

বাস্তবতা হলো—শুরুটা ছোট হতে পারে। ছোট role, internship বা কম salary দিয়েই শুরু করতে হতে পারে। কিন্তু একবার entry পেলে, growth শুরু হয়ে যায়।

বাংলাদেশে বেকার মানুষের সংখ্যা অনেক, কিন্তু একই সাথে দক্ষ মানুষের অভাবও কম নয়। যে এই gap পূরণ করতে পারবে, সুযোগ শেষ পর্যন্ত তার কাছেই যাবে।

শেষ কথা— Job market-এ ঢুকতে হলে শুধু CV নয়,
নিজের capability প্রমাণ করতে হবে।

30/04/2026

শ্রমিক দিবস শুধু একটা উদযাপন না, এটা অধিকার আর সম্মানের একটি ইতিহাস।

১৮৮৬ সালের ১লা মে, শ্রমিকরা তাদের ন্যায্য কাজের সময় ও অধিকারের জন্য আন্দোলন শুরু করেছিলেন। সেই সংগ্রামের ফলেই আজকের এই দিন।

Talent BD জানাচ্ছে শ্রদ্ধা সেই সকল যোদ্ধাদের,
যাদের পরিচয়—‘শ্রমিক’,
কিন্তু অবদান—অমূল্য!

শুভ আন্তর্জাতিক শ্রমিক দিবস ❤️
আপনাদের ত্যাগেই এগিয়ে যাচ্ছে পৃথিবী।

আপনাদের প্রতিটি পরিশ্রমই আমাদের সমাজ ও ভবিষ্যৎকে এগিয়ে নিচ্ছে।

29/04/2026

“Great idea Sir” বলা পর্যন্তই চাকরি সেফ 😌
তারপর থেকেই শুরু—mental breakdown 😑

Office life is not for the weak 💀

আপনাদের কী মনে হয়? কমেন্টে জানান 👇

29/04/2026

🎯 Fresher হয়ে ৩০ দিনের মধ্যে Job Entry Plan (Real Strategy)

1. Day 1–3: Target Fix করুন
একসাথে সব না — ১টা role choose করুন
(Example: Digital Marketing Executive / HR Executive / Admin)

2. Day 4–10: Skill Build (Focused)
Role অনুযায়ী 3–4টা core skill শিখুন:
• HR → Excel + Communication + Report Writing
• Digital Marketing → Facebook Ads + Canva + Content
YouTube না, structured learning follow করুন

3. Day 11–15: Mini Experience তৈরি করুন
• নিজের project করুন (Fake না, practical)
• Example:
– FB Page খুলে campaign run
– Sample CV screening report বানান
এগুলোই হবে আপনার “Experience”

4. Day 16–18: CV + Portfolio Ready করুন
• CV তে “Project Experience” add করুন
• Google Drive / PDF এ কাজগুলো attach করুন
CV = Short
Portfolio = Proof

5. Day 19–25: Smart Apply + Direct Approach
• Daily 10টা targeted apply
• HR/Company page-এ inbox করুন:
“I’m a fresher but I have practical project experience. Can I get an opportunity?”

6. Day 26–30: Interview Preparation
• 10টা common question practice
• নিজের project explain করার practice করুন
Confidence = Game changer

Reality Check: Job market tough — but strategy ছাড়া apply করলে impossible,,, Strategy নিয়ে গেলে — entry possible within 30–45 days

📌Don’t wait for experience — create it❗️

25/04/2026

Office এ আমরা অনেকেই একটা ভুল করি— আমরা ভাবি, “আমি তো কাজ করছি… একদিন না একদিন ঠিকই সবাই বুঝবে।”

কিন্তু বাস্তবতা একটু আলাদা।

শুধু কাজ করলে আপনি productive কিন্তু কাজটা তুলে ধরতে পারলে আপনি valuable,,, এই দু’টার মাঝে পার্থক্যটাই career growth define করে।

অনেক talented মানুষ আছে যারা দিনের পর দিন চুপচাপ কাজ করে যায়… No noise, no highlight, no update.

Result? তাদের contribution unnoticed থেকে যায়;
আর average performer-রা visible হয়ে যায়

মনে রাখবেন:
Corporate world এ perception অনেক সময় performance-এর মতোই গুরুত্বপূর্ণ।

আপনি যদি নিজের কাজের impact communicate না করেন, তাহলে organization কীভাবে বুঝবে—
আপনি actually কতটা value add করছেন?

তাহলে কী করবেন?
✔️ আপনার কাজের update দিন (short & clear)
✔️ Result highlight করুন (numbers, impact)
✔️ Team কে involve রাখুন
✔️ নিজের contribution confidently বলুন

এটা bragging না, এটা professional communication

25/04/2026

চাকরি হারানোর দিনটা আমি এখনো ভুলিনি। সেদিন রাতে বসে একটার পর একটা message পাঠিয়েছিলাম—LinkedIn-এ যাদের সাথে কখনো কথা বলিনি, কলেজের সেই বন্ধুকে যে এখন বড় কোম্পানিতে, পুরনো অফিসের senior দের। মনে হচ্ছিল, কেউ না কেউ তো সাহায্য করবেই।

বেশিরভাগ message “seen” হয়ে রইলো। কেউ কেউ লিখলো, “দেখি কিছু করা যায় কিনা।” সেই “দেখি” আর কখনো ফিরলো না। কষ্ট পেয়েছিলাম, কিন্তু পরে বুঝলাম—এটা তাদের দোষ ছিল না, ভুলটা আমার ছিল। আমি networking করিনি, প্রয়োজনে মানুষকে মনে করেছি।

Networking emergency button না। Networking মানে এমন সম্পর্ক, যেখানে কথা বলতে আলাদা কারণ লাগে না, যেখানে সাহায্য চাইতে অস্বস্তি হয় না—কারণ সম্পর্কটা আগে থেকেই আছে।

আমি তিনটা বড় ভুল করেছিলাম। প্রথমত, শুধু নিয়েছি—দিইনি। কারো পোস্টে thoughtful comment করিনি, কারো কাজ publicly appreciate করিনি, কিন্তু প্রয়োজনের সময় আশা করেছি তারা সময় দেবে। দ্বিতীয়ত, connect করেছি কিন্তু connect থাকিনি। ৫০০+ connection ছিল, কিন্তু কেউ আমাকে চিনত না। Connection মানে network না। তৃতীয়ত,

নিজের level-এ থেকেছি। যারা এক ধাপ এগিয়ে, তাদের সাথে কথা বলিনি—কারণ ভেবেছি কারণ নেই। আজ বুঝি, কারণ তৈরি করতে হয়।
এখন আমি আলাদা ভাবে করি। প্রতি সপ্তাহে কয়েকজনের পোস্টে সত্যিকারের মন্তব্য করি। কারো কাজ ভালো লাগলে জানাই। কাউকে প্রয়োজন ছাড়াই ধন্যবাদ বলি। কেউ job খুঁজলে CV দেখে দিই, কেউ নতুন কিছু শুরু করলে support করি। এখন বিপদে পড়লে আমাকে message পাঠাতে হয় না—মানুষ আগে থেকেই চেনে।

📌আপনি যদি আজ শুরু করতে চান — খুব বড় কিছু লাগবে না।
* প্রতি সপ্তাহে পাঁচটা meaningful comment করুন।
* পাঁচজনকে appreciation message পাঠান।
* পাঁচজনকে silently support করুন।
* মাসে একবার নিজেকে জিজ্ঞেস করুন — “আমি শেষ ৩০ দিনে কাকে value দিয়েছি?”
* Senior দের সাথে কথা বলতে চাইলে কিছু চাইবেন না।
শুধু বলুন — “I’ve been following your journey. I admire how you handled ____. I’d love to learn how you think about career decisions.”

Networking মানে বড় contact list না, networking মানে মানুষ আপনাকে মনে রাখে। Relationship তৈরি হয় ধীরে ধীরে—consistency দিয়ে, contribution দিয়ে, character দিয়ে। Emergency-তে network বানানো যায় না; network বানাতে হয় শান্ত, সাধারণ দিনগুলোতে।

18/04/2026

Office-এর কাজ smoothly manage করা আসলে খুব complicated কিছু না, কিছু ছোট ছোট habit follow করলেই অনেক easy হয়ে যায়।

১. দিনের শুরুতেই একটা clear idea রাখা দরকার।আজ কোন কাজগুলো করতেই হবে। সব একসাথে ধরতে গেলে pressure বাড়ে, তাই priority বুঝে এক এক করে শেষ করাই ভালো।

২. Boss বা team থেকে কাজ নিলে আগেই clear করে নেওয়া ভালো— কি করতে হবে, কবে দিতে হবে।
এতে পরে unnecessary stress কমে।

৩. একটা জিনিস খুব কাজে দেয়— সব কিছু মাথায় না রেখে লিখে রাখা। ছোট একটা task list থাকলে
কাজ অনেক organized লাগে।

৪. আর সবসময় perfect হওয়ার চেষ্টা না করে consistent হওয়াটা বেশি important। ধীরে হলেও ঠিকভাবে কাজ শেষ করা— এটাই smart way।

৫. দিন শেষে সব কাজ শেষ না হলেও নিজেকে চাপ না দিয়ে ভাবতে হবে— আজ যতটা করেছি, কাল আরও better করবো ইনশাআল্লাহ।

📌 Corporate life easy না, কিন্তু একটু smart approach নিলে অনেকটাই smooth হয়ে যায়।

17/04/2026

Task: ৫টা
Boss add: +১০টা
Life: সিস্টেম ওভারলোডেড 🚨

আপনার কোনটা?
A) সব সামলাই
B) ভেতরে ভেতরে ভেঙে পড়ি

কমেন্টে A/B লিখুন 👇

16/04/2026

একজন HR হওয়ার দরুন অনেক লোককে দেখেছি কোনো প্ল্যান ছাড়া হুট করে জব সুইচ করতে।

আজ বস একটু কথা শোনাল, কালই LinkedIn আপডেট — Open to Work। বন্ধু ১৫ হাজার টাকা বেশি পাচ্ছে, মাথার ভিতরে অ্যালার্ম বাজে — আমাকেও এখনই ছাড়তে হবে।

কিন্তু একটা প্রশ্ন খুব কম মানুষই করে — সমস্যাটা কি সত্যিই অফিসে, নাকি নিজের ভিতরে?

আমি এমন প্রার্থী দেখেছি যারা নতুন জায়গায় জয়েন করে ৩ মাস পর লিখেছে, “স্যার, আগের জায়গাটাই ভালো ছিল।” কারণ তখন বুঝেছে —
বড় কোম্পানির নাম মানেই ভালো পরিবেশ না। বেশি স্যালারি মানেই মানসিক শান্তি না। নতুন অফিস মানেই নিশ্চিত গ্রোথ না।

সবচেয়ে বড় ভুলটা হয় ইমোশন থেকে সিদ্ধান্ত নেওয়ায়। রাগ, ইগো, তুলনা আর অস্থিরতা — এই চারটা জিনিস ক্যারিয়ার নষ্ট করার জন্য যথেষ্ট।

জব সুইচ খারাপ কিছু না। কিন্তু পালানোর জন্য সুইচ করলে সেটা সিদ্ধান্ত না, সেটা দুর্বলতা।

নিজেকে জিজ্ঞেস করো — আমি কি সত্যিই শিখছি না, নাকি শুধু ধৈর্য কমে গেছে? আমি কি গ্রোথ চাই, নাকি শুধু দ্রুত ফল চাই?

ক্যারিয়ার কোনো ছোট দৌড় না। এটা দীর্ঘ পথ। একটা ভুল সিদ্ধান্ত ২–৩ বছর পিছিয়ে দিতে পারে। আবার একটা সঠিক সিদ্ধান্ত ৫ বছর এগিয়ে দিতে পারে।

সবচেয়ে সফল মানুষরা হুট করে চাকরি ছাড়ে না। তারা প্রস্তুত হয়ে, হিসাব করে, তারপর সিদ্ধান্ত নেয়। তাই জব ছাড়ার আগে নিজেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা প্রয়োজন — এটি কি অগ্রগতির সিদ্ধান্ত, নাকি কেবল পরিস্থিতি থেকে সরে আসা?

অনেক সময় একটি সৎ আত্মসমালোচনাই দীর্ঘমেয়াদে ক্যারিয়ারকে সঠিক পথে রাখে।।

— Talent BD

15/04/2026

Leadership starts where comfort ends.

15/04/2026

Hiring Reality 2026:
1 Vacancy
5000 CV
HR Life: Coffee ready রাখো, রাত লম্বা হবে!

Want your business to be the top-listed Business in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address

City Port, Ashkona Bazar, Airport/Dakshinkhan Road
Dhaka
1230