Bangla
আমাদের দেশের লেখকরা বড় হতে না পারার একমাত্র কারন অভিজ্ঞতার অভাব। ম্যাক্সিম গোর্কির মতো অভিজ্ঞতা কজনের আছে? একজনেরও নেই। আমরা লেখকরা কি করি? খাই দাই ঘুমাই আর আড্ডা দেই। একবিন্দু অভিজ্ঞতাও নাই।
—হুমায়ূন আহমেদ (জনম জনম)
21/06/2019
আজ খুব বৃষ্টি হবে,
জীবন্ত পোড়া লাশগুলির গন্ধটাও মিটে যাবে,
কাল থেকে ভুলেই যাবো কী হয়েছিলো,
কেইবা ছিলো ওরা আমাদের, আমরাইবা কার কে..?
তাদের দমফাটা চিৎকার আর কারও কানে বাজবেনা,
কেউ হয়তো আজ নতুন গান লিখবে,
গানের দারুণ ছন্দ হবে, সবার মনে একই তালে বাজবে,
তারপর কাল থেকে ওসব ভয়ানক কান্নাগুলিও
স্মৃতির ধুলিতে মিশে পড়ে রইবে ফুটপাতের নিউজপেপারে।
আজ হয়তো নতুন কোনো ইস্যু হবে,
আগুন-আগুন হয়তো হবেনা এবার,
ধর-মার পাকড়াও এইসব কিছুও হতে পারে,
স্যাটেলাইট হারানো, নেতা-মন্ত্রীর জোক্স,
হাজারো ইস্যুর জন্ম হতেই পারে আজ,
তারপর, নতুন নতুন ইস্যু পেয়ে আজ গতকালটা আমরা আবার ভুলে যাবো।
হয়তো দুদিনেই,
ব্যাকটেরিয়া কিংবা ফানগাস আক্রমণ করবে তাদের অর্ধপোড়া দেহগুলিতে,
সবটা খেয়ে নিশ্চিহ্ন করে দেবে তাদের অস্তিত্ব,
আমরা ভুলেই যাবো কেউ আগুন-আগুন বলে চিৎকার দিয়েছিলো,
আমরা ব্যর্থ ছিলাম ফায়ারসার্ভিস দিতে,
আমাদের ব্যর্থতা ছিলো নগরায়নে।
কাল হয়তো আবার কেউ হাঁটবে ঐ চিপা গলিতে,
বিরিয়ানির দোকানে নগ্ন সিলিন্ডার আবার দুদিন বাদেই বসবে,
এক্সপায়ারি ডেট, মেকানিজম এইসব নিয়ে ভাবার সময় কার..?
সেফটি নিয়ে ভাববে কারা ঐ ঘেসে দাঁড়ানো দালানবাড়ি গুলির,
কিংবা ফায়ার ডিস্টিংগুইশার ছাড়াই দাঁড় করানো উঁচু দালানগুলির..?
একটা শর্ট সার্কিট, পুরো এলাকা দাউদাউ করে দিতে পারে, এইটা সবাই জানে,
চিপা গলিতে ফায়ার সার্ভিস আসবেনা, এইটা ওরা সবাই বোঝে,
শিক্ষিত সমাজ আজ টাকার নেশায় জীবন ভুলেছে সব,
কাল থেকে আমরাও সব ভুলে যাবো,
বৃষ্টি হোক আজ, ধুয়ে যাক পোড়া দেহের কয়লা গুলি,
মিটে যাক পোড়া লাশের গন্ধগুলি।
কারও ফেইসবুক স্টাটাসে কেউ হয়তো কালকেই লিখবে,
আল্লাহ্ মৃত্যু লিখেছিলো বলেই মরবে,
কেউ বলবে ওসব ফালতু এলাকা, ডাকাতের দল ওরা মরবেই,
কেউ বলবে টাকার কুমার লুপাট যাবেই,
অথচ আল্লাহ্ এমন মৃত্যু শুধু এদেশেই কেন লিখেন?
রেপ, মার্ডার, ফায়ার ব্লাস্ট, বাসের তলায় পিষ্ট,
জাহাজ ডুবি, আরও হাজারো সহিংসতার গল্প শুধু এদেশেই কেন হয়?
উত্তর জানেন...?
সবটাই কি বলবেন আল্লাহ্ লিখিত?
নাকি বলবেন, ওরকম দুর্ঘটনা দুই-একটা হতেই পারে।
দুদিন গেলেই সব ভুলে যাবো আমরা,
জীবন এখানে খুব সস্তা,
মরছে মরুক, মরার জন্যেইতো জন্মেছে,
ভাগ্যে হয়তো এমনটাই লিখা ছিলো!
কিন্তু, ভাগ্যের দোহায় দিয়ে আর কত নিচে নামবে এ দেশ?
রাস্তাঘাট, পানি-বায়ু, খাবার-পোশাক, জনপদ,
সব বিষাক্ত এখানে।
হোকনা বৃষ্টি হোক,
ধুয়ে যাক টাকার গন্ধ, কোটি টাকার দালানের দামি আসবাব পত্রের গন্ধ,
মিটে যাক দ্রুত কিছু সস্তা লাশের গন্ধ,
জীবন এখানে বরাবর সস্তা,
শুধু এদেশের ভাগ্যেই নাকি দ্রুত মৃত্যু লিখা,
তাই, মৃত্যু শব্দটাই ভুলে যাই,
এইটাওতো জীবনের অংশ,
ভুলে যাই চলুন সব ভুলে যাই,
বৃষ্টি হোক আজ, চরম বৃষ্টি হোক,
ধুয়ে যাক সব ধোঁয়া, মিটে যাক দাগ।
বৃষ্টি হোক, সস্তা লাশের গন্ধ মিটুক
~ পিয়াস
#ফ্যানপোস্টঃলিখালিখি
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
1208