ARFA DOC.
#
Beauty of Nature
🧡💛✅✅
🌿🌺✅✅✅
26/07/2025
🩵🌊✨
26/07/2025
🍀✅✅✅
জুমার রাত তথা বৃহস্পতিবার দিনে ও দিবাগত রাতে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। এখানে সেগুলো তুলে ধরা হলো।
বৃহস্পতিবার দিনে রোজা রাখা শুক্রবার রাতের আমল, জুমাবার রাতের আমল
বৃহস্পতিবার দিনে রোজা রাখার অনেক ফজিলত রয়েছে। এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি (স.)। তাছাড়া বৃহস্পতিবার রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। এ বিষয়ে নবীজির ইরশাদ- ‘বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়, তাই আমি চাই- আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। (সুনানে নাসায়ি: ২৩৫৮)
আত্মীয়-স্বজন ও ভাই-বন্ধুর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা বৃহস্পতিবার আসরের পরের আমল, বৃহস্পতিবার রাতের আমল
রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, ‘সোম ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন। তবে ওই দুই ব্যক্তি ছাড়া, যারা একে অপরকে বর্জন করেছে। তাদের সম্পর্কে আল্লাহ বলেন, ‘পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও।’ (ইবনে মাজাহ: ১৭৪০)
এই হাদিসের আলোকেই আলেমরা বলে থাকেন, বৃহস্পতিবারে বিবাদ মিটিয়ে নেওয়া উচিত। কেননা যেসব মুসলমান ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এ কারণে নবীজি (স.) কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে তিন দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। (বুখারি: ৬০৫৬; মুসলিম: ২৫৫৯)
দরুদ পাঠ যে সূরা পড়লে দোয়া কবুল হয়, জুমার দিনের ১১ টি আমল, বুধবার রাতের আমল
হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘জুমার দিনে ও রাতে আমার ওপর দরুদ পাঠ করো, যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার ওপর ১০ বার রহমত বর্ষণ করবেন।’ (বায়হাকি: ৬২০)
আনাস ইবনে মালেক (রা.) থেকে আরও বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ও রাতে আমার ওপর দরুদ পাঠ করবে, আল্লাহ তার ১০০টি প্রয়োজন পূরণ করবেন। এর মধ্যে ৭০টি আখিরাতে এবং ৩০টি পৃথিবীতে। (বায়হাকি: ২৭৬)
জুমার দিন ছাড়াও দরুদ পাঠের অনেক ফজিলত রয়েছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি রাসুলুল্লাহ (স.)-কে ভালবাসার একটি নিদর্শন বহন করে।
সুরা কাহাফ পাঠ বৃহস্পতিবার রাতের দোয়া, নবীজির দিন রাতের আমল, রাতে ঘুমানোর আগে আমল
জুমাবার শুরু হলেই সুরা কাহাফ পাঠ শুরু করা যায়। ১১০ আয়াতের পুরো সুরাটি এক বৈঠকে পাঠ করা অনেকের জন্য কঠিন হতে পারে, তাই রাতে কিছু পাঠ করা এবং জুমার দিনে কিছু পাঠ করে পুরো সুরাটি জুমার দিনে শেষ করতে পারা অনেক বড় অর্জন। কেননা জুমার দিন সুরা কাহাফ পড়ার অনেক গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে। ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ পাঠ করবে, তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত নুর প্রজ্জ্বলিত হবে এবং কেয়ামতের দিনটি তার জন্য উজ্জ্বল হবে। আর দুই জুমার মধ্যবর্তী সব গুনাহ ক্ষমা করা হবে।’ (তাফসিরে ইবনে কাসির, খণ্ড ৬, পৃ-৩৯৮)
Jumma Mubarak
✅🍀✅
Click here to claim your Sponsored Listing.