Sazid Talks
01/03/2026
05/08/2025
২০২৫-২৬ অর্থবছরে প্রথম দিনে ১০,০০০ TAX রিটার্ন সাবমিট।
04/08/2025
📞২০২৫-২৬ করবর্ষে আয়কর রিটার্ন দাখিল এখন বাধ্যতামূলক — অনলাইনে!
🏢জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এখন থেকে সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক ঘোষণা করেছে।
📅 রিটার্ন জমা দেয়ার শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫
আপনি যদি এই করবর্ষে আয়কর রিটার্ন দাখিল করতে চান, তাহলে নিচের কাগজপত্রগুলো আগে থেকেই গুছিয়ে রাখুন ✅
🔻 ব্যক্তিগত তথ্য:
✔️ টিআইএন সার্টিফিকেট (ফটোকপি)
✔️ জাতীয় পরিচয়পত্র (NID)
✔️ বায়োমেট্রিক মোবাইল নম্বর
✔️ স্বামী/স্ত্রীর নাম ও টিআইএন (যদি প্রযোজ্য
💼 চাকরিজীবীদের জন্য:
✔️ বেতন প্রত্যয়নপত্র (Salary Certificate)
✔️ ব্যাংক স্টেটমেন্ট (০১ জুলাই ২০২৪ – ৩০ জুন ২০২৫)
✔️ প্রভিডেন্ট ফান্ড তথ্য (যদি থাকে)
🏢 ব্যবসায়ীদের জন্য:
✔️ ট্রেড লাইসেন্স (নবায়ন কপিসহ)
✔️ আয়-ব্যয় বিবরণ ও ব্যালেন্স শীট
✔️ ব্যাংক স্টেটমেন্ট (একই সময়সীমায়)
💰 বিনিয়োগ সংক্রান্ত:
✔️ DPS, FDR, বীমা, সঞ্চয়পত্র
✔️ শেয়ার বিনিয়োগের বিবরণ
✔️ অন্যান্য বিনিয়োগের কাগজপত্র
🏠 সম্পদ ও দায়:
✔️ জমি, ফ্ল্যাট, বাড়ির দলিল/রেজিস্ট্রেশন কপি
✔️ গাড়ি, আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রীর মূল্য
✔️ ব্যাংক ও অন্যান্য ঋণের বিবরণ
🌐 অন্যান্য তথ্য:
✔️ রেমিট্যান্স সার্টিফিকেট (বিদেশ থেকে আয়)
✔️ ভাড়ার আয়ের চুক্তিপত্র বা রশিদ
✔️ ফ্রিল্যান্সিং/অনলাইন আয়ের প্রমাণ
✔️ উৎসে কর কর্তনের চালান কপি (TDS)
📁 পুরাতন করদাতাদের জন্য:
✔️ আগের বছরের রিটার্নের কপি
✅ পরামর্শ:
যেহেতু এই বৎসর অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হচ্ছে তাই রিটার্নে যেন ভুল না হয়, সেজন্য এখন থেকেই কাগজপত্র গুছিয়ে রাখুন।
২০২৫-২০২৬ করবর্ষের অনলাইন রিটার্ন দাখিল আজ থেকে শুরু হয়েছে। অনেকেই ই-রিটার্ন বিষয়ক কিছু কমন প্রশ্ন করে থাকেন। ই-রিটার্ন বিষয়ক কিছু বহুল চর্চিত জিজ্ঞাসা ও উত্তরঃ
➡️মোবাইল ফোনে ই-রিটার্ন করা যাবে?
✅ উত্তর : ই-রিটার্নকে সহজ ও user-friendly করার জন্য অনেক features দেয়া আছে, যার অনেকগুলো মোবাইল ডিভাইসে পাওয়া যাবে না। তাই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে ই-রিটার্ন করুন।
➡️রেজিস্ট্রেশন করতে কী লাগে?
✅উত্তর : ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে টিআইএন এবং আপনার নিজের নামে জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে নিবন্ধিত (biometrically verified) মোবাইল ফোন নম্বর লাগে।
➡️ই-রিটার্ন সিস্টেমে সাইন-ইন কীভাবে করবো?
✅উত্তর : ই-রিটার্ন সিস্টেমে সাইন-ইন করতে হলে টিআইএন এবং পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড পাওয়ার জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়।
রেজিস্ট্রেশনের সময় আপনি নিজের পাসওয়ার্ড নিজে ঠিক করে নিবেন। এরপর যে কোনো সময় আপনার টিআইএন এবং এই পাসওয়ার্ড ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে লগ-ইন করতে পারবেন।
➡️টিআইএন খোলার সময় যে ফোন নম্বর দিয়েছিলাম তা এখন আর নেই। আমি রেজিস্ট্রেশন করতে পারবো?
✅উত্তর : পারবেন। টিআইএন খোলার সময় যে ফোন নম্বর দিয়েছিলেন তা গুরুত্বপূর্ণ না। আপনার নিজের নামে নিবন্ধিত (biometrically verified) যে কোনো মোবাইল ফোন দিয়ে রেজিস্ট্রেশন করুন।
➡️পাসওয়ার্ড সেট করার কোনো নিয়ম আছে?
✅উত্তর : পাসওয়ার্ড কমপক্ষে আট character বিশিষ্ট হবে। এর মধ্যে কমপক্ষে একটি করে lower case, upper case, digit (0-9) এবং special character (@, #, %, &, ইত্যাদি) থাকতে হবে। ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করলে সিস্টেম আপনাকে গাইড করবে।
➡️সাপোর্টিং কাগজ পত্র কোথায়, কীভাবে attach করতে হবে?
✅উত্তর : অনলাইন রিটার্ন দাখিলে কোনো কিছু attach করতে হবে না। আপনি দরকারি কাগজপত্র সাথে নিয়ে বসুন এবং প্রয়োজনীয় ফিল্ডগুলোতে নির্ভুলভাবে এন্ট্রি দিন। এতেই হবে। অনলাইনে রিটার্ন submit করার সাথে সাথে সিস্টেমে আপনার অ্যাসেসমেন্ট হয়ে যাবে এবং আপনি প্রাপ্তি স্বীকারপত্র পেয়ে যাবেন। ট্যাক্স সার্টিফিকেটও সাথে সাথে তৈরি হয়ে যাবে। বামপাশের Tax Records মেনুতে ক্লিক করে আপনি যে কোনো সময় প্রাপ্তি স্বীকারপত্র, ট্যাক্স সার্টিফিকেট ও রিটার্নের কপি প্রিন্ট নিতে পারবেন।
➡️অনলাইনে রিটার্ন সাবমিট করার পর আবার কি সার্কেলে গিয়ে কাগজপত্র দাখিল করতে হবে?
✅উত্তর : না, হবে না। অনলাইনে রিটার্ন submit করার সাথে সাথেই আপনার অ্যাসেসমেন্ট সম্পন্ন হয়ে যাবে।
➡️আমার উৎস কর এবং অগ্রীম কর দেয়া আছে। আমি কি ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করতে পারবো?
✅উত্তর : ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আপনার উৎসে কর এবং অগ্রিম কর ব্যবহার করতে পারবেন।
➡️অনলাইনে রিটার্ন সাবমিট করার সময় কোনো ট্যাক্স দিতে হলে আমি কি অনলাইন পেমেন্ট করতে পারবো?
✅উত্তর : হ্যাঁ, পারবেন। অনলাইন রিটার্ন সাবমিট করার সময় কোনো ট্যাক্স দিতে হলে ই-রিটার্ন সিস্টেম থেকেই অনলাইন পেমেন্ট করা যাবে।
খুব সহজেই আপনি রেজাল্ট জেনে নিন।
নিচের লিংকে একটা ক্লিক করুন।
http://103.230.104.203
http://103.230.104.222
http://103.230.107.222
http://103.230.107.235
result.jessoreboard.gov.bd
এছাড়াও SMS মাধ্যমে Result নিতে পারবেন
16222 sand
SSC JES Roll 2025
“SSC Result 2025” বা “SSC/Equivalent exam”
04/07/2025
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার (২ জুলাই) বিকেলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে মঙ্গলবার চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারকে ওএসডি ও সাময়িক বরখাস্ত করা হয়েছে। মূলত এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ সংশোধন ও এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে চলা আন্দোলনে সম্পৃক্ত থাকায় তাদের অবসর ও বরখাস্ত করা হয়েছে।
Revenue Magazine Rahamat Rahman Rabeya Begum Bbarta Barta Business Barta Revenue Solutions
04/07/2025
আমরা ভ্যাটের এ টু জেড কন্সাল্টেন্সি সার্ভিস পোভাইড করি! | Nizam Uddin আমরা ভ্যাটের এ টু জেড কন্সাল্টেন্সি সার্ভিস পোভাইড করি! ভ্যাট সংক্রান্ত কোন অনুসন্ধান বা জিজ্ঞাসায় আমরা কোন ফি .....
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Dhaka
1000
Opening Hours
| Friday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |