GlobalEye24

GlobalEye24

Share

17/05/2026
13/05/2026

পদ্মা ব্যারাজ (প্রথম পর্যায়) নির্মাণ প্রকল্প পাস করেছে সরকার। এই প্রকল্পে খরচ ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা। আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পদ্মা ব্যারাজ (প্রথম পর্যায়) নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ বছরের জুলাই মাস থেকে এই ব্যারাজ নির্মাণ প্রকল্পে কাজ শুরু হবে। প্রকল্পের কাজ শেষ হবে ২০৩৩ সালের জুন মাসে। পানিসম্পদ মন্ত্রণালয় এই প্রকল্প বাস্তবায়ন করবে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্প পাসের তথ্য জানানো হয়েছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা হয়।
এই প্রকল্পের নথি অনুসারে, রাজবাড়ীর পাংশা উপজেলার পদ্মা নদীতে ২ দশমিক ১ কিলোমিটার মূল বাঁধ নির্মাণ করা হবে। পদ্মা নদীর ওপর নির্ভরশীল দেশের প্রায় ৩৭ শতাংশ জমিতে পানির সমস্যা সমাধানে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। পানিপ্রবাহ বৃদ্ধি করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচটি নদীকে পুনরুজ্জীবিত করা হবে। যার মাধ্যমে সুন্দরবন অঞ্চল থেকে আসা লবণাক্ততার নিরসন হবে। এতে জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা করা যাবে। বাড়বে কৃষি ও মাছের উৎপাদনও।
আজ সব মিলিয়ে একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকার ৯টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন ২০৪ কোটি ৭৯ লাখ টাকা। এর মধ্যে নতুন প্রকল্প ৩টি ও সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ১টি।
আজকের সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন (২য় সংশোধন); গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ (২য় সংশোধন); জেলা শহরে বিদ্যমান মা ও শিশুকল্যাণ কেন্দ্রকে ৩০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রে উন্নীতকরণ বা পুনর্নির্মাণ (প্রথম পর্যায়); হাইটেক সিটি-২–এর সহায়ক অবকাঠামো নির্মাণ (৩য় সংশোধন); সরকারি শিশু পরিবার এবং ছোটমণি নিবাস নির্মাণ বা পুনর্নির্মাণ (২য় সংশোধন); সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সমস্যা নিরসনে ব্যারাক কমপ্লেক্স নির্মাণ; চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা হতে সাগরিকা) (৫ম সংশোধিত) নির্মাণ; ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প (১ম সংশোধন)।
সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির প্রমুখ।

06/05/2026

ফরিদপুরে সালথায় প্রবাসীর স্ত্রীর ঘরের আলমারি থেকে স্কুলের দপ্তরি আটক।

Photos from GlobalEye24's post 04/05/2026

জেলা প্রশাসক সম্মেলন ২০২৬

Photos from GlobalEye24's post 03/05/2026

০৩ মে ২০২৬, রবিবার রাত ৯টায় বিএনপি চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমান, এমপি-এর উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ পর্ব সম্পন্ন হলো।

02/05/2026

আপনি জানেন কি বিশ্ব অর্থনীতির 'লাইফলাইন' হরমুজ প্রণালী: কেন এতো গুরুত্ব? দেখুন ভিডিওতে।।

Global Eye HD 02/05/2026

আপনি জানেন কি বিশ্ব অর্থনীতির 'লাইফলাইন' হরমুজ প্রণালী: কেন এতো গুরুত্ব? বিস্তারিত ভিডিওতে দেখুন ।।

Global Eye HD 1 like. "হরমুজ প্রণালী বন্ধ হলে কী হবে বাংলাদেশের? বিশ্ব অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে!"

Photos from GlobalEye24's post 02/05/2026

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সড়ক যোগাযোগ ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন, এমপি এবং দোহার-নবাবগঞ্জ ঢাকা-০১ আসনের মাননীয় সাংসদ খন্দকার আবু আশফাক এমপি।
স্থানঃ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর, ঢাকা।
তারিখঃ শনিবার, ২ মে ২০২৬

Photos from GlobalEye24's post 02/05/2026

এক দিনের সফরে সিলেটে গিয়ে শনিবার দিনভর ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন কর্মসূচি, সুধী সমাবেশ, দলীয় কর্মীসভা, নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।

01/05/2026

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: মো: শফিকুর রহমান, এমপি আজ (০১ মে) ঢাকা-১৫ আসনের কাফরুলের পূর্ব বাইশটেকি বায়তুল হারাম কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সে সালাতুল জুম'আ আদায় করেন এবং সম্মানিত মুসল্লি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।

01/05/2026

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত।

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address

Dhaka
DHAKA1000