BazeLine

BazeLine

Share

26/06/2026

ইন্টারনেটে গিয়ে দেখলাম পুরা ফ্রান্সের মতো আসল বিদেশি দেশে রাজত্ব করতেছে কালারা। এক কালা এমবাপ্পিকে এগারজন সাদা মিলেও আটকাইতে পারে না। কালারা সারা দুনিয়ায় আগাইয়া যাইতেছে।

এদিকে আমার কপালে পড়ছে একটা অকাইম্যা কালা ইয়াসিন। তার চামড়া যতটা কালা, ব্যবহার তারচেয়ে খারাপ। প্রায়ই মনে হয় আমি একটা কুচকুচা কালা চুম্বক উল্টাদিকে ধরে বইসা আছি। কাস্টমার ইয়াসিনের কাছাকাছি আসলেই দূরে সরে যায়।

যাই হোক, আজকে দেখলাম ৫ টা মুসলমান দলের খেলা৷ আবার ৪ টা মুসলমান দল একজন আরেকজনের বিপক্ষে খেলবে। মুসলমানকে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ লাগাইয়া দিছে। এইটা ভালো হয় নাই।

গফুর
ম্যানেজার, বেজলাইন
বিশ্বকাপে মুসলমান দেশ সমর্থক।

Photos from BazeLine's post 26/06/2026

New Drops! CROCHET CUBAN SHIRTS🌤️🥳
Too good to scroll past. Grab ASAP Before it disappears🙏

24/06/2026

গফুর ভাই, আমি মসজিদে নফল নামাজ পড়তেছি। ফোন সাইলেন্ট। বারবার কল দিতেছেন কেন? কল দিয়া লাভ নাই। আর্মি পাঠাইলেও আমি আজ মসজিদ ছাড়ব না।

রাইতে ব্রাজিলের খেলা। হারলে ৩২ রাউন্ডে খেলা পড়ে জার্মানির সাথে। ড্র করলে নেদারল্যান্ড। এমনকি জিতলেও সামনে পড়বে জাপান।

ভাই, আমার মনের অবস্থাটা দয়া করে বুঝেন। মাইশাকে অর্ডার নিতে বলেন। আজকে আর আমার উপর প্রেশার দিয়েন না৷ হার্ড স্টোক করে ফেললে পরে কিন্তু দুনিয়া আখেরাতে আপনি দায়ী থাকবেন।

ইয়াসিন
মডারেটর ও সভাপতি
বেজলাইন-ব্রাজিল সমর্থক গোষ্টী।

23/06/2026

বাগেরহাটের মাজারের কুমিরের মতো আমাদের ইয়াসিনও খাওয়া দাওয়া ছেড়ে দিছে। গতকালকে আর্জেন্টিনা জিতে যাওয়ার পর থেকে আর কিছুই খায়নি। গফুর ভাই সিংগাড়া, ঝালমুড়ি কত কী সাধল। খাইতে চায় না৷ বলতেছে তার টনসিল ফুলছে। খাইতে গেলেই ব্যথা হয়।

ইয়াসিন এমনিই কালো। আজকে তার চেহারাটা আরো কালো হয়ে গেছে। ডিপ কালো শেড। তারে খুঁজতে গিয়ে আজকে গফুর ভাইয়ের দুইটা টর্চ লাইট নষ্ট হয়ে গেছে।

আমি ইয়াসিনকে জিজ্ঞেস করলাম, মন খারাপ কেন?

ইয়াসিন বিড়বিড় করে বলল, চেহারাটা কালো সেটা মেনে নিছি। ব্রাজিল সাপোর্ট করে দেখি এখন দেখি কপালটাও কালা। এত কালা নিয়ে বাঁচতে ইচ্ছে করে না।

ইয়াসিনকে নজরে রাখার জন্য গফুর ভাই হাই পাওয়ারের নতুন একটা টর্চ লাইট কিনতে গেছে। দোকান এখন বলতে গেলে আমি একা চালাচ্ছি। দোয়া করবেন।

মাইশা
মডারেটর ও আর্জেন্টিনার পাগলা ভক্ত
বেজলাইন।

22/06/2026

আজকে আর কেউ মেসেজ দিয়েন না। বেচাবিক্রি করতে ইচ্ছা করছে না। ঘুমায় যাব, মনটা খারাপ। মেসির পদত্যাগ চাই।

ইয়াসিন,
মডারেটর ও সভাপতি।
বেইজলাইন-ব্রাজিল সমর্থকগোষ্ঠি।

22/06/2026

বিশ্বকাপের কারণে ব্যবসাটাই মনে হয় লাটে উঠে যাবে।

বিশ্বকাপে মাইশা আর্জেন্টিনা সাপোর্টার আর ইয়াসিন ব্রাজিল। গত এক সপ্তাহ ধরে সেলসের দিকে তাদের কোনো মন নাই। দুইজন সারাদিন ফোন হাতে নিয়ে ফেইসবুকে যু//দ্ধ করে। তাও মানা যাইতো। এখন আরেক বিপদ হাজির হইছে।

বিশ্বকাপের সিজনে কাস্টমাররা ব্রাজিল আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়া শপিং করতে আসে। আমি খেয়াল করে দেখেছি মাইশার কাছে ব্রাজিলের কোনো কাস্টমার আসলেই ইতিং বিতং বুঝাইয়া সে ভাগাইয়া দেয়। কাস্টমারের সাইজ পছন্দ হইলে বলে কালার নাই। কালার পছন্দ হইলে বলে সাইজ নাই। ইয়াসিনও একই কাজ করে। আর্জেন্টিনা সাপোর্টার দেখলে সে আউগারি আরেকটা কথাও কয়। আমাদের BazeLine শপের নাম নাকি বাজেলাইন।

মোট কথা তাদের দুজনেই চায় না শত্রু পক্ষের কেউ ভালো শার্ট প্যান্ট কিনে উপকৃত হোক।

আজকে দুজনকে ডেকে এনে খুব সবক দিছি। তাদেরকে বললাম সাপোর্ট যদি করবাই, বিধর্মী দেশ করো কেন? আমি দুই ঘন্টা ইন্টারনেটে ঘুরে বের করেছি বিশ্বকাপে ১০-১৫ টা মুসলিম কান্ট্রি আছে। এইগুলার একটা সাপোর্ট করলেই তো হয়। ব্যবসারও বরকত বাড়ে।

আজকে আর্জেন্টিনা আর অস্ট্রিয়া নামের দুইটা দেশের খেলা। আর্জেন্টিনা বিধর্মী শিওর জানি। অস্ট্রিয়া দেশটার বিষয়ে তেমন কিছু জানি না। তবে আমার খেয়াল করে দেখেছি মুসলিম কান্ট্রির নামের শেষে "ইয়া" থাকে। যেমন লিবিয়া, সিরিয়া, আলজেরিয়া, সৌদি আরবিয়া। এই অস্ট্রিয়াও মনে হয় মুসলমান।

আমি আজকে অস্ট্রিয়ার সাপোর্টার। এইটা মাইশা খুব মন খারাপ করল। আবার ইয়াসিন খুশি।

ইয়াসিনের খুশি আর বেশিদিন নাই। শপে প্রতিদিন নতুন নতুন আইটেম আসতেছে। একেকটার ডিজাইন আর এলিগেন্স দেখলে কলিজা ঠাণ্ডা হয়ে যায়। কিন্তু তাদের দুইটার বিক্রির দিকে খবর নাই।

মাইশা না হয় মেয়ে মানুষ। বিয়ে হইয়া গেলে বাচ্চার ডায়াপার বদলাইতে গিয়া আর বিশ্বকাপ দেখতে পারবে না। সে একটু দায়িত্বে অবহেলা করলে মানা যায়।

কিন্তু ইয়াসিন তো ছেলে। সে তো আর বিয়ে করার পর পেগনেন্ট হবে না। ইয়াসিন কেন ফাঁকি দেবে? আরেকটা সুবিধার লোক পাইলেই ইয়াসিনের চাকরি নট।

গফুর
ম্যানেজার,
বেজলাইন।

21/06/2026

আমাদের ম্যানেজার সাহেব গফুর ভাই। প্রায় সময়ই দেখি ফ্যাক্টরির কর্মচারীদের বলে, “তোমাকে যে আমি কত ভালোবাসি, তুমি সেটা কল্পনাও করতে পারবে না।”
তো একদিন জিজ্ঞেস করলাম, “ভাই, আপনি সবাইকে ‘ভালোবাসি, ভালোবাসি’ বলেন কেন?”
বল্লো, “গার্মেন্টস সেক্টরে কর্মচারী পাওয়া অনেক সাধনার বিষয়। তাই যাতে চলে না যায়, এটা বলে রাখতে হয়।”

প্রায় এক মাস সাধনার পর এক সপ্তাহ আগে বাসায় রান্নার জন্য একটা বুয়া খুঁজে পেলুম। ব্যাচেলর বাসায় কেন জানি বুয়ারা আসতে চায় না।
তিন দিন আগে ভাব-সাব দেখে মনে হলো, মেবি হুট করে চলে যাবে, আর আসবে না। তৎক্ষণাৎ মনে পড়ল গফুর ভাইয়ের সেই লাইফ লেসন।
বললাম, “খালা, আপনারে আমি যে কী পরিমাণ ভালোবাসি, তা বইলা বুঝাইতে পারব না...”

খালা মুচকি হাসি দিল। মনে হলো কাজ হয়েছে। খাওয়ার কষ্ট দূর হচ্ছে ভাবতেই আমার মুখেও হাসি ফুটল। খুব চওড়া এক হাসি। আমার মতো মোটা মানুষের সবচেয়ে বড় দুঃখ হলো সময়মতো খাবার না পাওয়া।

গতকাল খুব ভোর ভোরেই খালা এলো। দেখি হাতে বড় একটা বাজারের ব্যাগ, আর কোলে একটা বাচ্চা ছেলে। বাজারের ব্যাগ ভর্তি কাপড়চোপড়। ভাবলাম, কাজ শেষ করে কোথাও যাওয়ার প্ল্যান আছে হয়তো। অত শত না ভেবে আবার গিয়ে শুয়ে পড়লাম।

“আব্বা, আব্বা... আব্বায়ায়া... আব্বা, উডো!”

পিচ্চিটার চিৎকারে ঘুম ভাঙল। ঘুমভরা চোখে কিছুই ঠাহর করতে পারছি না। খালারে ডাক দিলাম—
— খালা! এই পিচ্চিটাকে রুম থেকে নেন। আমাকে ঘুমাতে দিচ্ছে না।
— এখনো আমাকে খালা বলেই ডাকবা?
— মানে! আপনাকে খালা বলেই তো ডাকি। নাকি অন্য কিছু বলে ডাকতাম?
— তুমি কি লজ্জা পাইতাছো আমার নাম ধইরা ডাকতে?
— আজব! আমি আপনার নাম ধরে ডাকব কেন?
— কেন মানে? কালকেই তো কইলা, তুমি আমাকে এত্ত বেশি ভালোবাসো যে বলে বুঝাইতে পারবা না। আমিও বল্টুর বাপের ঘর ছাইড়া আইয়া পড়ছি। শালা খালি জুয়া খেলে আর আমারে মারে। আমিও তোমারে ভালোবাসি।
— মানে কী, খালা!
— আবার খালা কইয়া ডাকতাছো! এই বল্টু, তোর নতুন বাপে মনে অয় আমার নাম জানে না। আমার নাম জরিনা...

কোনোরকমে শার্টটা গায়ে জড়িয়ে বাসা থেকে বের হয়ে গতকাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরছি...
কারও কাছে থাকা এবং খাওয়ার জায়গা থাকলে একটু সাহায্য করবেন প্লিজ।
বিনিময়ে ৩-৪ দিনের মধ্যে বেইজলাইনে সুপার প্রিমিয়াম কিউবান শার্ট আসতেছে। তাও আবার ১১ কালারে! সব কয়টা চুরি করে এনে দেব। 🥹

— ইয়াসিন
মডারেটর, BazeLine

Photos from BazeLine's post 09/06/2026

Back On Popular Demand!

AURAA Deep Navy Seersucker Shirt🔥

Photos from BazeLine's post 09/06/2026

SUNFEST Blue - Grey Multi-Stripe Shirt ❤️

Want your business to be the top-listed Clothing Store in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address

Display Centre: Sorkar Bari Mor (Plot 44, Haji Ali Hossain Road, West Baishteki, Mirpur 13)
Dhaka
1216