Glam Aspect

Glam Aspect

Share

23/03/2025

শপিং করতে আসা এই নারীকে চ‍্যানেল আইয়ের রিপোর্টার জিজ্ঞেস করছেন, ঈদ শপিংয়ের জন‍্য আপনার বাজেট কত?

ভদ্রমহিলা বললেন, "৫০০০ টাকা"

- এই টাকা দিয়ে আপনার পুরো পরিবারের শপিং হবে?

ভদ্রমহিলার উত্তর, "কি আর করার? যা বাজেট, তার মধ‍্যেই তো শপিং করতে হবে"

এই জায়গায়ই বোধহয় ওই রিপোর্টারের থেমে যাওয়া উচিত ছিলো। তিনি তা না করে আবারো প্রশ্ন করে বসলেন - "এইযে কেউ একলাখ টাকার শপিং করছে, আবার কেউ ৫ হাজার টাকা নিয়ে শপিংয়ে আসছে, এটাকে আপনি কিভাবে দেখছেন?"

ভদ্রমহিলা আগে থেকেই বিব্রত হয়ে পড়েছিলেন। এবারের প্রশ্ন শুনে আর মনটা শক্ত রাখতে পারলেন না। মুহূর্তেই কেঁদে ফেললেন !

এক সেকেন্ডের মধ‍্যে নিশ্চয়ই কান্নায় ভেঙে পরা সম্ভব নয়। বাজেট নিয়ে প্রশ্ন করার সময় থেকেই তিনি ভেতরে ভেতরে কান্নায় ফেটে পরছিলেন…

কোথায় গিয়ে থামতে হবে, এটা আমাদের বোঝা দরকার।

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Nurjahan Road, Mohammadpur
Dhaka
1207