RS Raz Raihan

RS Raz Raihan

Share

15/01/2026

সমুদ্র পাড়ে দাঁড়িয়ে নীল ঢেউয়ের ভাষায় হারিয়ে যাই—যেখানে সৌন্দর্য কথা বলে, আর মন নীরবে শুনে।

15/01/2026

শীতের সকালে খেজুর গাছের মিষ্টি রস, আর তারই রূপ নেওয়া খাঁটি গুড়—গ্রামের ঐতিহ্যের স্বাদ।
খেজুরের রসে শীতের উষ্ণতা, গুড়ে মিশে থাকে বাংলার শিকড়।
প্রকৃতির কোলে জন্ম নেওয়া খেজুরের রস, হাতে হাতে তৈরি খাঁটি গুড়—স্বাদে ও গন্ধে অতুলনীয়।

21/07/2025

একটা বাচ্চা পোড়া শরীর নিয়ে হেটে যাচ্ছে একা একা, কেউ কি ছিলো না বাচ্চা টার হাত টা ধরার, কোলে তুলে নেয়ার!!

রিকশাওয়ালা, টেক্সি ওয়ালারা ৩০ টাকার ভাড়া ১০০ টাকা চেয়েছে - এই হচ্ছে বিবেক!!

হে প্রভু দয়া করুন দয়া.. যেখানে শুধু দেখেই হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে সেখানে না জানি বাচ্চাগুলো কতো কষ্ট পাচ্ছে বা পেয়েছে....
লেখা Suvro Sen ভাই

03/04/2025

আমরা অনেকেই টেকনাফ টু তেতুলিয়া ট্যুর দিয়ে থাকি। যাকে আমরা TT ট্যুর বলে সম্বোধন করে থাকি। অনেকে ক্রস কান্ট্রি ট্যুর দেই।

একজন বাইকের হিসেবে আমরা সবাই ট্যুর করতে পারি ঘুরতে পারি আনন্দ করতে পারি এটা স্বাভাবিক ব্যাপার।

তবে অবশ্যই মাথায় রাখতে হবে এইট ট্যুর যাতে আমাদের মধ্যে কোন ট্রেন্ড না হয়ে আসে। সবচেয়ে কত কম সময় TT দিলাম, কোন কোম্পানির স্পন্সর লাগবে, নিজেকে সিনিয়র বাইকার হিসেবে দাবি করতে হবে, কোন গ্রুপ থেকে অ্যাওয়ার্ড পাব এইসব চিন্তা না করে নরমাল ভাবে সাধারণভাবে ভ্রমণ করা উচিত।

ডে ট্যুর নরমাল কোনো গ্রুপ ট্যুর আর TT ট্যুর এক নয়।
TT ট্যুর জন্য আমার দৃষ্টি থেকে প্রয়োজন সর্বোচ্চ রাইডিং অভিজ্ঞতা ও বিচক্ষণতা। মান মানসিকতা চিন্তা ভাবনা স্থির রাখা। গতি নিয়ন্ত্রণ রেখে নিজের ওপর আত্মবিশ্বাস বাড়িয়ে রাইডিং করা।

TT ট্যুর গিয়ে যদি মনে করি দেশের অমুক ভাই তমুক ভাই ২৪ ঘণ্টায় TT ট্যুর সমাপ্ত করেছে, আমি ও ওনাদের থেকে কম সময় মধ্যে সমাপ্ত করবো। নিজেকে সিনিয়র বাইকার হিসেবে দাবি করবো। বিভিন্ন গ্রুপ সংবর্ধনা দিবে, আওয়ার্ড দিবে এই সকল চিন্তা ভাবনা মাথায় থাকলে TT ট্যুর না করা উত্তম।

আর TT ট্যুর গ্রুপ ভাবে না হোক আমার ব্যক্তিগত মতামত TT ট্যুর হবে রিল্যাক্স।
দেশের এই প্রান্ত থেকে অপর প্রান্ত যাবো যাওয়ার পথে দেশের বিভিন্ন জায়গায় পরিচিত ভাইদের সঙ্গে চা আড্ডা হবে সঙ্গে ভ্রমণ ও হবে।

TT ট্যুর গ্রুপ ভিত্তিক না হলে সব থেকে ভালো হয় কারণ তখন মন মানসিকতা এক থাকে না।
সবার সঙ্গে তাল মিলিয়ে রাইড করতে হয়, পিছনে পড়ে গেলে সামনে বাইক কে ধরতে হয় তখন ওভার স্পিড বাইক চালাতে হয়। তখন ঘটে যেতে পারে দুর্ঘটনা।

আমার দৃষ্টি কোণ থেকে TT যাওয়ার জন্য ২/৩ জন তাও আবার ভালো রাইডিং অভিজ্ঞতা থাকলে যাওয়া উচিত। নিজেকে সিনিয়র বাইকার হিসেবে দাবি করার জন্য রাইডিং অভিজ্ঞতা যেমন হোক হুজুগে বের হয়ে যাওয়া বোকামি।

আসুন সবাই ট্রেন্ড রাইডিং থেকে বের হয়ে আসি। ভ্রমণ করি নিজের জন্য, আল্লাহ তাআলা অপরূপ প্রাকৃতিক সৃষ্টি দেখি।
নিরাপদ রাইড করি নিজেকে সুরক্ষা রাখি, পরিবার সদস্যদের চিন্তা মুক্ত রাখি।

আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, নিরাপদ ভাবে রাইড করুন অবশ্যই বাধ্যতামূলক সার্টিফাইড হেলমেট ব্যবহার করুন।

03/04/2025

কক্সবাজারের সব হোটেলের তালিকা ও মোবাইল নাম্বার।

|---|---|---|| হোটেল শৈবাল | মোটেল রোড, কক্সবাজার | ০১৯১১-৩৯০২০ ||

মোটেল লাবনী | মোটেল রোড, কক্সবাজার | ০১৩১২-৮৮৪৪২০, ০৩৪১-৬৪৭০৩ ||

হোটেল নে-তাউং | টেকনাফ, কক্সবাজার | ০১৯৯১-১৩৯০২৪, ০১৫৬৮-৬৭১৬৩০ ||

উইন্ডি টেরেস হোটেল | প্লট-৩৯-৪০, ব্লক সি, কলাতলী, কক্সবাজার | ০১৯৩৬-৪৪৪৭৭৭, ০১৭৫২-৩৬০৬৭৫ ||

হোটেল দ্য কক্স টুডে | প্লট-৭, রোড-০২, কলাতলী রোড, কক্সবাজার | ০১৭৫৫-৫৯৮৪৪৯ ||

লং বিচ হোটেল | ১৪ কলাতলী রোড, হোটেল মোটেল জোন, কক্সবাজার | ০১৭৭৭-৭৭৭০৩৫ ||

হোটেল বিচ ওয়ে | হাউস #২১, ব্লক #সি, কলাতলী রোড, কক্সবাজার | ০১৭৭৭-৯০৯৫৯৫, ০১৬১৭-৯০৯৫৯৫, ০১৮৪৯-৯০০০০০, ০১৯৬৭-১২২৪২২ ||

সীগাল হোটেলস লিমিটেড | হোটেল মোটেল জোন, কক্সবাজার সি বিচ | ০৯৬১৪-৪৪৪৪৪০, ০৯৬১৪-০০০৬৬৬, ০৯৬১৪-৬০০৭০০ ||

হোটেল এস.এ. ইন্টারন্যাশনাল | কক্সবাজার | ০১৮৪১-৫৮৮২৪৪ ||

হোটেল কোস্টাল পিস | হাউস - ৬, ব্লক - বি, কলাতলী রোড, কক্সবাজার | ০১৭৫৫-৫২১৭২৬, ০১৭৫৫-৫২১৭৯৭-৯৮ |

উপরোক্ত তথ্যসমূহ সংশ্লিষ্ট হোটেলগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও অন্যান্য নির্ভরযোগ্য সূত্র থেকে সংগৃহীত। ভ্রমণের পূর্বে হোটেলের সাথে সরাসরি যোগাযোগ করে বিস্তারিত তথ্য ও রিজার্ভেশন নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।


Copy text

29/03/2025

কেমন হয়েছে বন্ধুরা

Photos from RS Raz Raihan's post 26/03/2025

এটা কি মৃষ্টি বলতে পারবেন??

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Dhaka