Star Track
08/04/2026
যোগদান করেই স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ডিসি
ঠাকুরগাঁওয়ে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক। মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদানের প্রথম দিনেই তিনি নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং শিক্ষাক্ষেত্রে অংশগ্রহণের মাধ্যমে তার নয়া যাত্রার সূচনা করেছেন।
নতুন ডিসির প্রথম কর্মদিবসের প্রথম প্রহরে (বুধবার ৮ এপ্রিল) তিনি কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। স্কুলের দশম শ্রেণির প্রথম পিরিয়ডে শিক্ষার্থীদের সঙ্গে বসে প্রায় এক ঘণ্টা পাঠদানসহ নানান দিক-নির্দেশনা দেন। এই অনন্য মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরই তা ব্যাপক প্রশংসা ও ভাইরাল হয়।
বিদ্যালয়ে উপস্থিত থাকাকালীন তিনি প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। শিক্ষাব্যবস্থা উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদানের বিষয়ে তার দৃঢ় প্রতিশ্রুতি দেন। নতুন জেলা প্রশাসক বিদ্যালয়ের সমস্যাগুলো সমাধান করে সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটিকে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং জেলা প্রশাসনের একাধিক ম্যাজিস্ট্রেট।
কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মোতালেব হোসেন জানান, নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রফিকুল হক স্যার এই বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। তাই তিনি তার দায়িত্ব গ্রহণের প্রথম অফিসিয়াল দিনে বিদ্যালয়টি পরিদর্শন করেন। ডিসি স্যার বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি-কক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের ক্লাশ নেন। প্রায় এক ঘণ্টা তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ের ওপর কথা বলেন।
দশম শ্রেণির শিক্ষার্থীরা জানায়, ডিসি স্যার আমাদের ক্লাস নিয়েছেন। এটা আমাদের জন্য খুবই আনন্দের এবং অনুপ্রেরণামূলক। আমরা আগে কখনও এমন অভিজ্ঞতা পাইনি। তিনি ঘণ্টাখানিক ধরে বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন। শিক্ষার প্রতি ডিসি স্যারের আগ্রহ আমাদেরকে আরও ভালোভাবে পড়াশোনা করতে উদ্বুদ্ধ করছে। আমরা আশা করি ভবিষ্যতেও আমাদের জন্য এমন সহযোগিতা অব্যাহত থাকবে।
শিক্ষার্থী ওমর বলে, ডিসি স্যারের ক্লাস খুব ভালো লেগেছে। তিনি আনন্দ সহকারে পড়িয়েছেন। তার কাছ থেকে আমরা অনেক নতুন বিষয় জানলাম।
উৎপাদন ও পরিবহন খাতে ব্যবহারের জন্য পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ায় ভোলা বিসিক শিল্প নগরীতে অবস্থিত মেসার্স খান ফ্লওয়ার মিল ও জেকে ট্রেডার্স নামে দুটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের মালিক মো.জামাল উদ্দিন খান। এতে তার কারখানার প্রায় ২ শতাধিক কর্মকর্তা-কর্মচারী কর্মহীন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ভোলার খেয়াঘাট সড়কে অবস্থিত বিসিক শিল্প নগরীতে নিজ প্রতিষ্ঠানের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন জামাল উদ্দিন খান। তিনি বলেন, ইতোমধ্যে আমাদের কাছে প্রয়োজনীয় মজুদ থাকা ডিজেল শেষ হয়েছে, বর্তমানে কোনো ডিজেল মজুদ নেই। তার পরিপ্রেক্ষিতে আমার নিকটবর্তী নদী ঘাট হতে আমার গুদামে গাড়িতে গম উত্তোলনের জন্য কোনো ডিজেল নেই এবং দুটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ময়দা, ভূষি, মুড়ি ভোলার দক্ষিণ আইচা থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত এবং ভোলার আনাচে-কানাচে উৎপাদিত পণ্য নিজ পরিবহনের দ্বারা পৌঁছানো হয়। জামাল খান আরও বলেন, আজ থেকে যদি আমি ডিজেল সরবরাহ না পাই তাহলে ভোলা জেলার চরফ্যাশন, লালমোহন ও বিভিন্ন উপজেলায় আমার প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য পৌঁছানো সম্ভব হবে না। ডিজেলের জন্য পণ্য উৎপাদন করতে না পারলে দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ কর্মহীন হয়ে যাবে। এছাড়া তিনি দাবি করেন, আমি ভোলার বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরেও ডিজেল পাচ্ছি না, তারা আমাকে দিচ্ছে না। এছাড়া তার শিল্প প্রতিষ্ঠান দুটিকে টিকিয়ে রাখার জন্য সরকারের সহযোগিতাও কামনা করেন তিনি। এসময় পণ্য উৎপাদনকারী ওই প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Website
Address
Dhaka
1207