H.M.All Habib

H.M.All Habib

Share

09/03/2025

যমুনা সেতু ট্রেন দিয়ে পার হলাম মাত্র চার মিনিটে

24/01/2025

ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা ঢাকায় বুখারী শরিফের আখেরী দরস প্রদান করছেন আওলাদে রাসুল আল্লামা আরশাদ মাদানী দাঃবাঃ
উস্তাদ দারুল উলুম দেওবন্দ ভারত।

11/01/2025

السلام عليكم ورحمه الله وبركاته
একটু মানসিক শান্তির দরকার
তাই আশা করি সকলেই সালামের উত্তর দিবেন

Photos from H.M.All Habib 's post 30/12/2024

বিদায় ঢাকা

বারির পথে যাত্রা

নিরাপদ সফরের জন্য সকলের কাছে দোয়া চাই

@হাইলাইট করুন #অপেক্ষা #হাবীব

28/12/2024

অক্ষিকোটর জুড়ে বুনেছি
কত সহস্র স্বপন,
কত জমেছে বক্ষ মাঝারে
অব্যক্ত কথন।
ভেবেছি কালি-তুলির মিশ্রণে
করিব তা চিত্রায়ণ।

কিন্তু হায়!
চারিধারে শুনছি কেবল
বিদায়ী বিষাণ।
পোষা অভিলাষ তাই আজ
মৌণতার পাষাণ।
বিধাতার মৃত্যু দূত যেন
শিয়রে দন্ডায়মান।

27/12/2024

পিঞ্জরার দুয়ার আজ
করে দিলাম উন্মুক্ত।
বাঁধিব না তোমায় আর
করিব না বিরক্ত।

তুমি নভোচারী
নক্ষত্রের সঙ্গে তোমার
হোক অনন্ত বসবাস,
বিষণ্ণতা কভু না ছুঁক তোমায়
মহব্বতের না লাগুক পিয়াস।

26/12/2024

ঘুমিয়ে যান, জীবনের অনেক সমস্যা হাজার রাত চিন্তা করলেও যাবে না। কষ্ট আর সমস্যাগুলো যতটা আপনাকে পেরেশান করছে ততটাই শরীরকেও ভেঙ্গে দিচ্ছে। এভাবে চলতে থাকলে এই সমস্যা আর কষ্ট হয়ত আল্লাহ চাইলে দূর হবে কিন্তু একটা অসুস্থ শরীর বয়ে বেড়াতে হবে...

বেশি বেশি দুআ করুন, কবুল হলে আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। আপনার সমস্যার জন্য আল্লাহর দুয়ারে কড়া নারছেন এটাই যথেষ্ট। একটা সুন্দর আখিরাত এর জন্য,

গেট সাম গুড স্লিপস, আর শীত শেষ হলো প্রায়, তাহাজ্জুদ এর চেষ্টা করা উচিত...

24/12/2024

~নিশিথের ক্ষত

এই নিশিথের নিরবতা জানে—
কত মিনতির শব্দকোষ, কত ফোপাঁনোর করুণ স্বর মিলিয়েছে বদ্ধ কুঠুরির পূন্যে
কত সঙ্কোচের সুর
কত লাজুকতার নূর
কত বেকারার চিত্তের চূর
সুখের মত বেজে ওঠে আজ শীর্ণ পাজরের শূন্যে...

এই নিশিথের ছায়াপথ জুড়ে—
জমে আছে শত নিথর চাহনি, শত নোনা শোক বাষ্পীভূত হয়ে, ঝুলে আছে ঐ আঁধার নীলে
শত অনুরোধ বয়ে
শত অভিযোগ হয়ে
শত অবিশ্বাসের শৃঙ্গ ক্ষয়ে
ক্ষুধার্ত চোখ বহু নক্ষত্রের মৃত্যু যন্ত্রণা খেয়েছে অবাধে গিলে!

এই নিশিথের নিঃসঙ্গতা নিয়ে—
উড়ে গেছে যত নিশাচরী, যত জোনাকি জোছনালোতে হারিয়েছে জীবনের কক্ষপথে
যত জমানো শব্দ
যত অনুভূতি হলো জব্দ
যত আক্ষেপে কণ্ঠস্বর হয় স্তব্ধ
সব জমা করে, মেঘের খামে ভরে, দিলাম উড়িয়ে—
মেখে নিয়ো তব ক্ষতে...

21/12/2024

কতোই না ভালো হতো যদি নবীর শহরে আল্লাহ আমার একটা রিযিকের ফায়সালা করে দিতো। সুযোগ পেলেই ছুটে যেতাম ঐ সবুজ গম্বুজের কাছে, চেয়ে চেয়ে দেখতাম আমি আর চোখ ভিজতো আপনার স্মরণে- ইয়া রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Dhaka Bosundura
Dhaka