SM Rafiq
01/08/2025
শ্রদ্ধার অশ্রু
শোকাবহ আগস্টে আমরা স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের আত্মত্যাগ।তাঁদের রক্তে রঙিন হয়েছে আমাদের স্বাধীনতার পতাকা। বঙ্গবন্ধু বেঁচে আছেন প্রতিটি মুক্তপ্রাণ বাংলার হৃদয়ে।
আমি সিয়া না, সুন্নিও না—আমি শুধু মুসলিম।
আমার কিবলা এক, কুরআন এক, রাসূল (সা.) এক, আল্লাহ এক।তবে কেন হৃদয় আলাদা? কেন এত ঘৃণা, বিভেদ, বিদ্বেষ?আমরা সবাই কালেমার সাক্ষী,সবাই এক উম্মতের সন্তান,তবে কেন একে অপরকে শত্রু ভাবি?
আজ সময় এসেছে—দল-মত-পন্থা পেছনে ফেলে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটার। নয় বিভেদে বিভক্ত উম্মাহ, চাই ভালোবাসায় গড়া একতা।হে আমার মুসলিম ভাই ও বোন, এসো, আমরা হৃদয়ে হৃদয় জোড়া লাগাই।একটা উম্মাহ হই, যেন বিশ্ব বুঝে—ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই ভ্রাতৃত্ব।
ফিলিস্তিন,সিরিয়া,ইয়েমেন,ইরাক,সুদান,লিবিয়া
আফগানিস্তা,সোমালিয়া। মুসলিম বিশ্বের বড় একটি অংশ অভ্যন্তরীণ বিভেদ, বিদেশি হস্তক্ষেপ, ধর্মীয় বিভাজন ও রাজনৈতিক স্বার্থ এর কারণে ধ্বংস বা দুর্দশার পথে।এই বিভেদ না থামলে আরও ইসলামি দেশ এই তালিকায় যুক্ত হবে।
13/06/2025
🖤 শ্রমের শরীরে জমে থাকা গল্প... 🖤
এই পিঠটা দেখুন...এটা শুধু একটি শ্রমিকের পিঠ না, এটা একেকটি পরিবারের পেটের ভরার যুদ্ধ।
কয়লার ধুলোয় ভরা এই ঘামে ভেসে আছে সন্তানের হাসি,
এক বেলা ভাত,আর একজন বাবার শেষ নিঃশ্বাস অবধি লড়াই।৪০ ডিগ্রি গরমে যখন আমরা ঘামে ভিজে থাকা কাপড় পাল্টাতে চাই,তখন এই মানুষগুলো পিঠে কয়লা বয়ে জীবন টেনে নিচ্ছেন—কারণ তাঁরা জানেন,
বিকেল না হলে মজুরি মিলবে না,মজুরি না পেলে সন্তানদের মুখে ভাত উঠবে না। আর সে—জীবনের তাপেও থামে না।আজ যে জীবনটা কষ্টের মনে হচ্ছে, কখনও কখনও সেটাই কারও স্বপ্ন।
🥀
#শ্রমিক #বেঁচে_থাকার_সংগ্রাম #মানবতা #কয়লার_কান্না
Click here to claim your Sponsored Listing.