Hasibul Hossain Rifat

Hasibul Hossain Rifat

Share

21/03/2026

Eid Mubarak ❤️

11/02/2026

এই নির্বাচন আসল নির্বাচন নয়। আসল নির্বাচন হলো জীবনে একটা সঠিক জীবনসঙ্গী নির্বাচন করা৷ :3

14/01/2026

আজকে কখনো আগে না বলা একটা গল্প বলি 👇

✅ গাছতলা থেকে আজ ২টি অফিস,
✅ একা একজনের যাত্রা থেকে আজ একটি ট্যালেন্টেড, ডেডিকেটেড বড় টিম,
✅ শূন্য রিচ থেকে মিলিয়ন শিক্ষার্থীর কাছে পৌঁছানো,
✅ বাংলাদেশ থেকে “Top 100 EdTech in South Asia”-তে জায়গা করে নেওয়া,
✅ বাংলাদেশ থেকে শুরু হয়ে আজ বিশ্বের ৭০টি দেশের শিক্ষার্থীদের সাথে এনগেজমেন্ট,
✅ ঢাকা থেকে অপারেশন শুরু হয়ে বিশ্বের ২৫০টি শহর কাভার করা,
✅ শূন্য সাপোর্ট থেকে Government-backed startup হিসেবে পরিচিতি পাওয়া,
✅ কেউ না চিনা থেকে আজ সরকারি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশন এবং Adviser হিসেবে কাজ করা।

এই লম্বা যাত্রাটা আসলে কখনোই এতটা সহজ ছিল না, যতটা বাইরে থেকে মনে হয়। প্রতিটা অর্জনের পেছনে আছে হাজারো রাতের নির্ঘুম সময়, অসংখ্য সিদ্ধান্তের চাপ আর বারবার নিজেকে নতুন করে প্রমাণ করার লড়াই। আলহামদুলিল্লাহ, সেই সব বাধা পেরিয়েই আজ আমরা এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি। এখনো প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ আসে, কিন্তু সেগুলো পাড় করেই আমাদের পথচলা সামনে এগিয়ে নিতে হয়। ✅

এই যাত্রায় অনেকে ছিল যারা নানা ভাবে নিরুৎসাহিত করেছে, ছোট করে কথা বলেছে, অবহেলা করেছে। আজ বাস্তবতা বদলে গেছে—তারাই এসে বাহবা দেয়, দেখা হলে গলা মিলায়, মিটিংয়ের জন্য স্কেজুয়াল চায়। কারণ একটাই—এই ধাক্কাগুলোকে আমি কখনো আঘাত হিসেবে নেইনি, নিয়েছি শিক্ষা হিসেবে। বাংলাদেশ থেকে এই সেক্টরে কাজ করাটা সত্যিই সবচেয়ে চ্যালেঞ্জিং। নতুন কিছু এনে সেটাকে ব্যবসায়িকভাবে দাঁড় করানো, তার ওপর সরকারি রেগুলেশন আর নিয়ম-কানুন—সব মিলিয়ে এই যাত্রাটা একেবারেই অনন্ত মহাকাশের মতো, সীমাহীন আর কঠিন। 💯

আজ আমাদের স্বপ্ন আরও বড়, পথ আরও দীর্ঘ, কিন্তু সাহসটা আগের চেয়েও দৃঢ়। কারণ আমি বিশ্বাস করি আপনি যত নিজের দেশের জন্য, দেশের শিক্ষার্থীদের জন্য সৎভাবে কাজ করবেন, লেগে থাকবেন, হাল ছাড়বেন না, ততই ওপরওয়ালা আপনাকে সহায়তা করবেন। তিনি কখনোই কাউকে ঠকান না। 💯

আজ আমাদের প্রিয় Astronomy Pathshala -র জন্মদিন ছিল। কাজের প্রেসারে সময়মতো পোস্ট করার ফুরসতও পাইনি। তবে এটা আসলে শুধু জন্মদিন নয়, এটা নতুন আরেকটি সীমাহীন স্বপ্নের পথে যাত্রা শুরুর দিন। সামনে এখনও অনেক চ্যালেঞ্জ, অনেক কাজ বাকি। আজকের শুভদিনে সাহস করে আমরা আরেকটি রেকর্ডও করে ফেলেছি, সেই গল্পটা নাহয় অন্যদিন বলবো। 🙌

এই দীর্ঘ যাত্রার সবটুকু ক্রেডিট আমাদের মারাত্মক ট্যালেন্টেড আর পরিশ্রমী টিমের। ওদের অবদান ছাড়া আমরা সত্যিই কিছুই না। তাই এই দিনটি আর প্রতিটি সাফল্য আমি আমার প্রিয় টিমকে উৎসর্গ করছি। ❤️
আবারও জন্মদিনের শুভেচ্ছা প্রিয় প্রতিষ্ঠানকে।
আর বুকভরা ভালোবাসা আমার টিমকে। ❤️🚀

12/01/2026

Honored to be invited as a guest on Mic & Minds Podcast (Episode 44) by PUST Career and Entrepreneurship Club. 🎙️

Tonight, I will be sharing my journey with Astronomy Pathshala and discussing how we’re building Bangladesh’s space science education ecosystem. 🚀🇧🇩

Tune in on tonight at 9:00 PM on their official page. 🙌

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Address

1,1 Azimpur Adhunik Nagar Market
Dhaka
1205