Haifa's Paint Splashes

Haifa's Paint Splashes

Share

04/08/2025

Me as an artist

25/05/2025

তোমাকে উৎসর্গ করে আষাঢ়ের ফুল 🤍

03/05/2025

কিসের ক্যারিয়ার ? আমি ছবি আঁকবো আর তুমি ডেলিভারি দিবা।🥱

01/05/2025

A cup of coffee ☕🤎

11/04/2025

From The River To The Sea Palestine Will Be Free 🇵🇸

07/04/2025

প্যালেস্টাইন আর হাইফা 🇵🇸 🥀

হাইফা শব্দের ইসলামিক অর্থ আরবি শিকড় সহ একটি মেয়ের নাম, যার অর্থ " পাতলা, সূক্ষ্ম ।"

কিছু খ্রিস্ট ধর্মে বিশ্বাসী মনে করেন এটি ধর্মযাজক সেইন্ট পিটারের নাম থেকে এসেছে। আরেকটি মাধ্যম থেকে জানা যায় হাইফা শব্দটি এসেছে হিব্রু শব্দ חפה (হাফা), অর্থাৎ সুরক্ষিত। আবার অন্য আরেক সূত্র থেকে জানা যায় এটি হিব্রু শব্দ חוֹף (হোফ), অর্থাৎ কূল অথবা חוֹף יָפֶה (হোফ ইয়াফে) অর্থাৎ সুন্দর সৈকত শব্দ থেকে এসেছে।

এছাড়া ফিলিস্তিনের একটি শহরের নাম হাইফা। এটি বর্তমানে ইহুদীদের দখলে।জেরুজালেম ও তেল আবিবের পর ইহুদিদের দখলে থাকা তৃতীয় বৃহত্তম শহর হাইফা।হাইফা শহরটি কারমেল পর্বতমালার সবুজ ঢালে একটি ক্যাসকেডিং জলপ্রপাতের মতো বিস্ময়কর নীল ভূমধ্যসাগরের পাশে দাঁড়িয়ে আছে। শহরটিকে প্রায়শই ইসরায়েলি কর্মকর্তাদের পাশাপাশি পশ্চিমা এবং ইসরায়েলি মিডিয়া দ্বারা চিত্রিত করা হয় একটি হিপ এবং আধুনিক শহর হিসেবে। এছাড়া শহরটিকে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে ‘সহাবস্থান’ এর একটি মডেল হিসাবে উল্লেখ করা হয়।

তবে হাইফাতে আকাশচুম্বী এবং সিমেন্টের বাড়িগুলো ১৯৪৮ সালের পূর্বে ফিলিস্তিনিদের একটি ভিন্ন গল্পের ইতিহাস বহন করে আছে।

১৯৪৮ সালের এপ্রিলে হাইফা জায়োনিস্ট বা ইহুদি সেনাবাহিনী দখলে নেয়। ওই একই বছরের ১৫ মে মধ্যরাতে ফিলিস্তিনে ব্রিটিশ শাসনের অবসান হয়। তবে ব্রিটিশ শাসন অবসানের তিন সপ্তাহ আগে হাইফা শহরটি নিজেদের দখলে নিয়ে নেয় ইহুদি সেনাবাহিনী। এরই অংশ হিসেবে ১৪ মে এটিকে স্বাধীন ভূখণ্ড হিসেবে ঘোষণা দেয় ইসরায়েল। আর এই ১৫ মে কে ফিলিস্তিনিরা বিপর্যয়ের দিন বা নাকবা দিবস হিসেবে পালন করে। কারণ ১৫ মে ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। এর মধ্য দিয়ে নিজ দেশ থেকে ফিলিস্তিনিরা বিতাড়িত হতে থাকে।

১৫ মে এর পর জায়োনিস্ট বাহিনী হাইফা শহর থেকে প্রায় ৯৫ শতাংশ ফিলিস্তিনিদের বের করে দেয়। এই শহরটিতে ৭৫ হাজার ফিলিস্তিনিদের আবাসিক ভবন ছিল। পরে সে সংখ্যা দাঁড়ায় ৩ থেকে ৪ হাজারে। এছাড়া যাদেরকে বের করে দেওয়া হয় তারা পার্শ্ববর্তী দেশ লেবানন এবং সিরিয়াতে শরণার্থী হিসেবে আশ্রয় নেন। এসব ফিলিস্তিনিদের ফিরে আসতে আজও বাধা দেওয়া হচ্ছে।

নাকবা দিবসের কয়েক দশক পর জায়োনিস্ট এবং ইসরায়েল বাহিনী হাইফা শহরে থাকা ফিলিস্তিনিদের অধিকাংশ ভবন দখল করে নেয়। এভাবে ফিলিস্তিনের ঐতিহাসিক এই শহরটির পতন ঘটে। বর্তমানে শহরটি ইসরায়েল সরকারের বাণিজ্যিক ভবন এবং আধুনিক পার্কিং এরিয়াতে পরিণত হয়েছে।

হাইফা-ভিত্তিক নগর পরিকল্পনাবিদ এবং মানবাধিকার কর্মী ওরওয়া সুইতাত বলেন, আরব-ফিলিস্তিনি ভবনগুলোর ধ্বংসাবশেষের উপর সরকারি ভবন তৈরি করা হয়েছে। যে ভবনগুলি নাকবার সময় ভেঙে ফেলা হয়েছিল এবং নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল।

তিনি আল জাজিরাকে বলেন, এত বড় একটা অপরাধের কোনো চিহ্ন আজ খুঁজে পাওয়া যাবে না। হাইফা শহরের ইতিহাসবিদ জনি মনসুর বলেন, শহরটিতে ২০ শতাংশ বাড়ি রয়েছে। যেগুলো ফিলিস্তিনিরা নির্মাণ করেছিল।

নাকবার পর এসব ভবনগুলো ইসরায়েল বাহিনী দখল করে নেয়। হাইফা শহরে থাকা অনেক ভবনে এখন ইসরায়েলিরা বসবাস করছেন। আবার অনেক ভবনকে বারে পরিণত করা হয়েছে। এছাড়া কিছু বাড়ি খালি পড়ে রয়েছে।

২০০০ সালের পর থেকে ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের এসব বাড়ি বেসরকারি এবং সরকারি রিয়েলস্টেট কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে। ইসরায়েলের রিয়েলস্টেট মার্কেটে এসব ভবন লাক্সারিয়াস হিসেবে পরিচিত।

ফিলিস্তিনের একটা শহর আমার নামে এটা যেমন আমাকে ভীষণভাবে আনন্দিত করে ঠিক তেমনিভাবে যখনই মনে পড়ে এটাই ইহুদীদের দখলে এটা ভীষণভাবে কষ্ট দেয় আমাকে। আমার নামের সাথে সম্পর্ক থাকায় হয়তো ফিলিস্তিনের প্রতি আমার একটা আলাদা টান অনুভূত হয়।আল্লাহ হাইফা সহ ফিলিস্তিনের প্রত্যেকটা শহরকে ইহুদিদের দখল মুক্ত করে দিক ।

18/03/2025

খুবাইব ইবনু আদি রাদিয়াল্লাহু আনহুকে মুশরিকেরা হত্তা করার জন্যে যখন মক্কা থেকে দূরের উপত্যকায় নিয়ে যাচ্ছিল, তখন তিনি এমন চমৎকারভাবে বদদুয়া করেছিলেন যে—যালিমদের বিরুদ্ধে মাযলুমের হৃদয়ছেঁড়া অভিশাপ হিশেবে তা সীরাতের পাতায় পাতায় লিপিবদ্ধ হয়ে আছে।
তিনি বলেছিলেন— ‘ইয়া আল্লাহ! আপনি এদের প্রত্যেককে এক এক করে গুনে রাখুন। এদেরকে বিক্ষিপ্তভাবে হত্তা করুন। এদের একজনকেও আপনি ছাড় দেবেন না’।
মাযলুম উপত্যকার চারশোরও অধিক মানুষকে একদিনের মধ্যে হত্তা করেছে যালিমেরা, যার মধ্যে একশো ত্রিশেরও বেশি শিশু।
আপনার রামাদানের দুয়ায় এই মাযলুম ভাই বোনদের ভুলে যাবেন না৷ আর, তাহাজ্জুদের সিজদাহতে যালিমদের জন্য ঠিক সেভাবে বদদুয়া করুন যেভাবে বদদোয়া শিখিয়ে গেছেন সাহাবি খুবাইব ইবনু আদি রাদিয়াল্লাহু আনহু।
ইয়া আল্লাহ, আপনি এদের একজনকেও ছাড়
দিবেন না।
আরিফ আজাদ। ©

Send a message to learn more

09/03/2025

আমি এই আর্ট পেইজ খোলার আগে কখনো ভিডিও এডিট করেছি বলে মনে হয় না, এখনো যে খুব ভালো পারি, তা-ও না! তারপরও আপলোড দিলাম। পেইন্টিংটা যে খুব পারফেক্ট হয়েছে, তাও না—অনেক ভুল আছে, তবু এটা আমার চেষ্টা, আমার ভালোবাসা! ❤️🍃

08/03/2025

"Ayesha" name calligraphy 🤍
Canvas size - 6×8 cm
Medium - acrylic
DM for custom canvas paintings

06/03/2025

اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ وَاجْعَلْ مَوْتِي فِي بَلَدِ رَسُولِكَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

উচ্চারণঃ আল্লাহুম্মারযুকনি শাহাদাতান ফি সাবিলিক, ওয়ায’আল মাওতি ফি বালাদি রাসুলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

অর্থঃ হে আল্লাহ, আমাকে শাহাদাতের মৃত্যু দিন এবং মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শহরে দিন।

04/03/2025

এটার জন্য কোনো ক্যাপশন খুঁজে পাচ্ছি না 💭

02/03/2025

ভাগ্যিস রং আছে,নইলে আমার কি হতো ? 🎨❤️

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Dhaka