A K M Rabiul Hasan
29/04/2026
একটা ডে কেয়ার সেন্টারে ৫৩ জন শি*শুকে হাত-পা বেঁ*ধে রাখা হয়। একই সাথে তাদেরকে স্থির থাকার জন্য মা*দক প্রয়ো*গের সত্যতাও মিলেছে। এই ঘটনাটি ঘটেছিল মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের একটি ডে কেয়ার সেন্টারে।
যদি আপনার কোন ঋণ না থাকে, হাজবেন্ডের ইনকাম দিয়ে কোন রকমে দিন এনে দিন খেতে পারেন তবেই আপনার সন্তুষ্ট থাকা প্রয়োজন। নিজের বাচ্চাকে ডে কেয়ারে দিয়ে দুজনে চাকরি করতে চলে যাবেন হয়তো কোন ভালো জায়গাতে ফ্ল্যাট কেনার আশায়, ভবিষ্যতে বড় করে বাড়ি করার আশায়। ভবিষ্যতে কোন একদিন পাঁচ বছর আপনি ভাল থাকার জন্য নিজের জীবনের বর্তমান ৩০ টা বছর ন*ষ্ট করার কোন দরকার আছে! আপনি যে পরবর্তীতে ওই পাঁচ বছর ভালো থাকতে পারবেন বা বেঁচে থাকবেন সেটার গ্যারান্টি কি আছে?
সময় থাকতে নিজের জীবনের প্রত্যেকটা পলক উপভোগ করার চেষ্টা করুন। সময় থাকতে নিজের জীবনের প্রত্যেকটা সেকেন্ড পরিবার-পরিজনের সাথে কাটানোর চেষ্টা করুন।
এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আজ আপনার বয়স ৩০ আপনার ওয়াইফের বয়স ২৫। জীবিকার তাগিদে দুজন আলাদা রয়েছেন। ভবিষ্যতে কোন এক সময় ভালো থাকবেন বলে। কিন্তু একটা সময় আপনার বয়স 60 আপনার ওয়াইফের ৫৫। বর্তমান কোয়ালিটি টাইম কাটানোর যে সময়টা হারিয়ে ফেলছেন ভবিষ্যতের সেই কোয়ালিটির টাইম কাটালেও সে ধরনের আমেজ পাবেন না।
তাই যান্ত্রিক নয় প্রাকৃতিক হোন! কোয়ালিটি টাইম কাটানোর চেষ্টা করুন সেটা হোক পরিবারের সাথে হোক বাচ্চার সাথে হোক বাবা-মায়ের সাথে।
ডাক্তার সাজ্জাদ।
Click here to claim your Sponsored Listing.