Help For People

Help For People

Share

আহমদুল কবিরের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ | প্রথম পাতা | দৈনিক সংবাদ 24/11/2016

দৈনিক 'সংবাদ'-এর প্রধান সম্পাদক ও দেশের প্রগতিশীল ধারার রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব ও গণতন্ত্রী পার্টির সভাপতি আহমদুল কবিরের (মনু মিয়া) ১৩তম মৃত্যুবার্ষিকী।

আহমদুল কবিরের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ | প্রথম পাতা | দৈনিক সংবাদ আজ ২৪ নভেম্বর; দৈনিক 'সংবাদ'-এর প্রধান সম্পাদক ও দেশের প্রগতিশীল ধারার রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব আহমদুল কবিরের (মনু মিয়া) ১৩তম মৃত্যুবার্ষিকী।

Photos from Help For People's post 14/08/2015

১৫ই আগস্ট,জাতীয় শোক দিবস। কাল থেকে কালান্তরে জ্বলবে এ শোকের আগুন। ১৫ আগস্ট শোকার্দ্র বাণী পাঠের
দিন, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাতবার্ষিকী। পঁচাত্তরে এই দিন স্ত্রী বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব, তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল ও ১০ বছরের শিশুপুত্র শেখ রাসেল, দুই পুত্রবধূ ও এক সহোদর আত্মীয়- পরিজনসহ নির্মম হত্যাকাণ্ডের শিকার হন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৫ আগস্টের নির্মম সেই হত্যাযজ্ঞে আরও নিহত হন বঙ্গবন্ধুর ছোট ভাই পঙ্গু মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ সেরনিয়াবাত, মেয়ে বেবী সেরনিয়াবাত, শিশু পৌত্র সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, নিকটাত্মীয় শহীদ সেরনিয়াবাত, আবদুল নঈম খান রিন্টু এবং বঙ্গবন্ধুর জীবন বাঁচাতে ছুটে আসা রাষ্ট্রপতির ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল উদ্দিন আহমেদসহ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা ও কর্মচারী।

জাতি আজ গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করবে এসব শহীদকেও।

বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তার মৃত্যু নেই। তিনি চিরঞ্জীব। কেননা একটি জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি তিনিই। যতদিন এ রাষ্ট্র থাকবে, ততদিন অমর তিনি।

Photos 25/04/2015

শক্তিশালী ভূমিকম্পে নেপাল, বাংলাদেশ ও ভারতে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ
শনিবার ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে নেপালে হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ভারতে ৩৪ এবং বাংলাদেশে দুজন নিহত হয়েছেন এই ভূমিকম্পে।

ভূমিকম্পে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা।

Want your organization to be the top-listed Non Profit Organization in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Dhaka