Civil Engineering Knowledge Zero to Hero

Civil Engineering Knowledge Zero to Hero

Share

06/06/2025

PIT Test কি? কেনো এবং কতদিন পর PIT Test করা হয়।

**Pile Integrity Test (PIT)** সাধারণত **পাইল ঢালাইয়ের (casting) কমপক্ষে ৭ দিন পর** করা হয়। তবে এটি নির্ভর করে কয়েকটি বিষয়ের ওপর:

🌳 **১. সাধারণ সময়সীমা:**
- **সাধারণত:** **৭ থেকে ১৪ দিনের মধ্যে** PIT করা হয়।
- **কোনো বিশেষ শর্তে:** **৩ দিন পরও করা যেতে পারে**, তবে এটি নির্ভর করে কংক্রিটের **প্রারম্ভিক (early) শক্তি অর্জনের ক্ষমতার ওপর**।

🌳 **২. নির্ধারিত সময় নির্ভর করে:**
- **কংক্রিটের শক্তি অর্জনের হার:**
- সাধারণ কংক্রিট **৭ দিনে প্রায় ৬০-৭০% শক্তি** অর্জন করে।
- যদি দ্রুত শক্তি অর্জনের মিশ্রণ (high early strength concrete) ব্যবহার করা হয়, তবে ৩-৫ দিনের মধ্যে টেস্ট করা যেতে পারে।
- **প্রকল্পের ধরন ও প্রকৌশলীদের সিদ্ধান্ত:**
- যদি পাইলের গভীরতা বেশি হয় বা জটিল মাটির অবস্থা থাকে, তবে একটু বেশি সময় অপেক্ষা করা হয় (১০-১৪ দিন)।
- **স্ট্যান্ডার্ড কোড:**
- **ASTM D5882** এবং **IS 2911** অনুযায়ী, Integrity Test কংক্রিটের পর্যাপ্ত শক্তি অর্জনের পর করা উচিত।

🌳**৩. কেন ৭ দিন অপেক্ষা করা হয়?**
- কংক্রিটের পর্যাপ্ত শক্তি নিশ্চিত করা
- ফাটল (crack) বা গহ্বর (void) থাকলে তা সঠিকভাবে সনাক্ত করা
- যদি দ্রুত পরীক্ষা করা হয়, তবে কংক্রিটের অভ্যন্তরীণ ফাটল (internal crack) ধরা নাও পড়তে পারে

🍁 **উপসংহার:🍁
✅ **Pile Integrity Test (PIT) সাধারণত ৭-১৪ দিন পর করা হয়।**
✅ **বিশেষ পরিস্থিতিতে ৩-৫ দিন পরও করা যেতে পারে, তবে প্রকৌশলীর অনুমোদন প্রয়োজন।**
✅ **PIT করার আগে নিশ্চিত হতে হবে যে পাইলের কংক্রিট পর্যাপ্ত শক্তি অর্জন করেছে।**

゚viralシ #পাইলটেস্ট #পিআইটিটেস্ট #সিভিল

31/05/2025

#রডে_মরিচা_পড়া_থেকে_রক্ষা_করতে_সিমেন্ট_পেস্ট_কেন_প্রয়োজন? 🧱🌧️

রিনফোর্সড কংক্রিটে (Reinforced Concrete) রড বা রিবার ব্যবহার করা হয় কংক্রিটের স্ট্রেংথ ও স্থায়িত্ব বাড়ানোর জন্য। কিন্তু আপনি কি জানেন, যদি রড সঠিকভাবে সুরক্ষিত না থাকে, তবে এতে মরিচা ধরতে পারে?
এ সমস্যার সমাধান দেয় সিমেন্ট পেস্ট! 🧪
সিমেন্ট পেস্ট (সিমেন্ট ও পানি মিশ্রণ) রডকে ঘিরে একটি উচ্চ ক্ষারীয় (pH 12.5–13.5) পরিবেশ তৈরি করে। এই উচ্চ pH রডের চারপাশে একটি প্যাসিভ অক্সাইড লেয়ার তৈরি করে যা রডকে মরিচা থেকে রক্ষা করে 🛡️🚫
যদি কংক্রিট সঠিকভাবে মেশানো, কমপ্যাক্ট ও কিউর করা হয়, তাহলে তা অক্সিজেন ও পানির প্রবেশ রোধ করে। কিন্তু ফাটল ধরা বা পানি ঢোকার সুযোগ পেলে এই সুরক্ষা কমে যায়, এবং রডে মরিচা ধরতে শুরু করে।
🧱 তাই সঠিক কংক্রিট কাভার ও ভালো নির্মাণ পদ্ধতি রডের আয়ু দীর্ঘায়িত করতে সাহায্য করে।
✅ সিমেন্ট পেস্ট = প্রাকৃতিক মরিচা প্রতিরোধ ✅ উচ্চ pH = রডের চারপাশে প্রতিরক্ষামূলক স্তর ✅ উন্নত নির্মাণ = টেকসই কাঠামো
🛠️ আসুন, বুদ্ধিমত্তার সাথে মজবুত ও দীর্ঘস্থায়ী স্ট্রাকচার তৈরি করি!

🦾 Why Does Rebar Need Cement Paste for Rust Protection? 🧱🌧️
In reinforced concrete, rebar (reinforcing steel) plays a vital role in providing strength and durability. But did you know rebar can rust if it's not properly protected?
That’s where cement paste comes in! 🧪
Cement paste (a mix of cement and water) surrounds the steel bars and creates a high-alkaline environment (pH ~12.5 to 13.5). This high pH level forms a passive oxide layer on the steel surface — like a natural shield — which helps prevent rusting. 🚫🛡️
When the concrete is properly mixed, compacted, and cured, it keeps oxygen and moisture from reaching the steel. But if cracks form or water seeps in, the protection weakens — leading to corrosion. That’s why good concrete cover and quality construction are so important! ✔️
✅ Cement paste = natural rust protection ✅ High pH = passive layer on steel ✅ Quality concrete = longer life for structures
🛠️ Let’s build stronger, longer-lasting structures — the smart way!
#সিভিলইঞ্জিনিয়ারিং #রডপ্রটেকশন #মরিচারোধ #কংক্রিট #নির্মাণ_জ্ঞান

19/05/2025

কলামে স্টিল সাটার ব্যবহারের পূর্বে অবশ্যই যে বিষয়গুলো সম্পর্কে সতর্কতা অবলম্বন করা উচিৎ।

17/05/2025

অনুযায়ী একটি কলামের সর্বনিম্ন সাইজ কত?কয়টি রড ব্যবহার করা হয় ।
১। কলামের সর্বনিম্ন সাইজ (Minimum Column Size):-
BNBC 2020 এর অধ্যায় ৩.৮.২ (Reinforced Concrete Columns) অনুযায়ী:-

ক) ন্যূনতম পার্শ্বীয় মাত্রা (Least Lateral Dimension):-
কলামের প্রস্থ বা গভীরতা (যেকোনো দিক) ২৫০ মিমি (২৫সেমি) এর কম হতে পারবে না।

খ) ব্যতিক্রম: বিশেষ ডিজাইন ও ইঞ্জিনিয়ারের অনুমোদন সাপেক্ষে ১৫০ মিমি পর্যন্ত গ্রহণযোগ্য (সীমিত ক্ষেত্রে)।

২. রডের সংখ্যা ও মাত্রা (Reinforcement Specifications):-

ক) লংগিচিউডিনাল রড (Longitudinal Bars):-
ন্যূনতম সংখ্যা:-
যেকোনো আয়তক্ষেত্রাকার বা বর্গাকার কলামে ৪টি রড বাধ্যতামূলক (প্রতিটি কোণায় ১টি)।
বৃত্তাকার কলামের ক্ষেত্রে ন্যূনতম ৬টি রড।

ন্যূনতম রডের সাইজ:-
BNBC 2020-এর অধ্যায় ৩.৮.২.৩ অনুযায়ী, লংগিচিউডিনাল রডের ব্যাস ১২ মিমি এর কম হওয়া যাবে না।

প্রচলিত প্র্যাকটিস:- সাধারণত ১৬–২০ মিমি রড ব্যবহার করা হয় (লোড ও কলামের উচ্চতা অনুযায়ী)।
রডের শতকরা হার (Minimum Reinforcement Ratio):-

মোট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ১% থেকে ৬% এর মধ্যে থাকতে হবে।

খ) টাই রড/স্ট্রাপস (Ties/Stirrups):-
ন্যূনতম সাইজ:- টাই রডের ব্যাস ৬ মিমি (১০ মিমি লংগিচিউডিনাল রডের ক্ষেত্রে) বা ৮ মিমি (১২ মিমি বা বড় রডের ক্ষেত্রে)

17/05/2025

ভবনের ঝুঁকি এড়াতে কেন গভীর ফাউন্ডেশন জরুরি? 🏗️
( টাইমলাইনে রাখুন)
একটি ভবনের স্থায়িত্ব নির্ভর করে এর ভিত্তির (Foundation) উপর। যদি ফাউন্ডেশন দুর্বল হয়, তাহলে ভবিষ্যতে ভবন হেলে পড়তে পারে বা দেবে যেতে পারে, যা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। নিচের ছবিটি দেখলে বুঝতে পারবেন, কীভাবে নরম ও দুর্বল মাটির ওপর অগভীর ফাউন্ডেশন ভবনের ভারসাম্য নষ্ট করতে পারে।

গভীর ফাউন্ডেশন কেন প্রয়োজন?
✔ মাটির ধরন বুঝতে হবে: কাদাযুক্ত (Clay Soil), সিল্ট বা বালুমিশ্রিত (Silt & Clay) মাটি ভবনের ওজন সঠিকভাবে বহন করতে পারে না।
✔ নরম মাটিতে সাধারণ ফাউন্ডেশন কাজ করে না: দুর্বল মাটির স্তরে যদি ফাউন্ডেশন রাখা হয়, তাহলে ভবন ধীরে ধীরে হেলে পড়ে বা বসে যেতে পারে।
✔ শক্ত মাটির স্তর পর্যন্ত পাইল বসালে স্থিতিশীলতা পাওয়া যায়: যখন ফাউন্ডেশন পাথর বা শক্ত বালির স্তর পর্যন্ত (Rocky Soil) পৌঁছায়, তখন ভবন নিরাপদ থাকে এবং হেলে পড়ার ঝুঁকি থাকে না।

গভীর ফাউন্ডেশনের সুবিধা:
✅ ভবনের হেলে পড়া বা দেবে যাওয়ার ঝুঁকি কমে যায়
✅ উঁচু ভবন বা বড় স্থাপনার জন্য নিরাপত্তা নিশ্চিত হয়। তবে চূড়ান্ত নিরাপত্তা একমাত্র আল্লাহ তায়ালার হাতে।
✅ ভূমিকম্প বা অতিরিক্ত ওজনের চাপ সহ্য করতে পারে
✅ দীর্ঘস্থায়ী ও মজবুত কাঠামো তৈরি হয়

📌 আপনার ভবন নিরাপদ রাখতে চাইলে সঠিক ডিজাইন ও ফাউন্ডেশন ব্যবহার করুন।

16/05/2025

Importance of 135 degree seismic hooks/stirrups

Good ✅ OR Bad❌

16/05/2025

এই ধরণের সমস্যার কারণ কি?
কিভাবে সমস্যা দূর করা যায়?

13/05/2025

ছাদের কাজে খোয়ার জন্য পিকেট নির্বাচনে, যে বিষয় গুলো লক্ষ্য রাখতে হবে।
১ / সঠিক ভাবে পোড়া আছে কিনা, তা চেক করে নিতে হবে।
২/ ভাঙ্গার পূর্বে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। যাতে করে ডাস্ট কম বের হয়।
৩/ ভালোমানের মেশিনের সাহায্যে ভাঙ্গতে হবে। যাতে সঠিক সাইজের খোয়া পাওয়া যায়।
৪/ যতদূর সম্ভব চালুনি দিয়ে চেলে ব্যবহার করতে হবে।
৫/ ঢালাইয়ের পূর্বে ভিজিয়ে নিতে হবে।

04/05/2025

এই ব্যাংকে টাকা জমা রাখা কতটা নিরাপদ মনে করেন।

03/05/2025

ছাদের সাটারিং এর কাঠ গুলো যেমনটা হওয়া দরকার।

#মিস্তিরি #লেবার #হেল্পার #ছাদ #সাটারিং #কন্ট্রাক্টর

03/05/2025

দীর্ঘদিন ফেলে রাখা ছাদের উপর কলামের রডের মরিচা ও ক্ষয়কৃত রডের ল্যাপিং দিতে এ্যাপোক্সি প্রয়োগ পদ্ধতি।

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Dhaka. Bangladesh
Dhaka
1100