Inquest Today
15/06/2026
Check the comments for more details.
14/06/2026
11/06/2026
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শিকার বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে বিজিবি। প্রায় ২৪ ঘণ্টা নো-ম্যানস ল্যান্ডে অবস্থানের পর তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানা হেফাজতে নেওয়া হয়।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে শূন্যরেখা এলাকা থেকে তাকে উদ্ধার করে বিজিবি। পরে তাকে বকশীগঞ্জ থানায় নেওয়া হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। পরে পরিচয় যাচাই-বাছাই করে তাকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়।
এর আগে কামালপুর সীমান্তে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় সীমান্তজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম নেয়।
বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, বৃদ্ধের জাতীয় পরিচয়পত্র হাতে পেয়েছি। বৃদ্ধকে থানায় পাঠিয়েছে বিজিবি। তার স্বজনরা রাজশাহী থেকে ইতিমধ্যে রওনা দিয়েছেন। তার স্বজনরা এলে যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
10/06/2026
বাংলাদেশ-ভারতের সীমান্তকে আলাদা করেছে ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলার। আর সেই পিলারের পাশেই প্রখর রোদ আর বৈরী আবহাওয়ার মধ্যে সারা দিন অনাহারে ঘুরছেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। এই মুহূর্তে তিনি কোনো রাষ্ট্রেরই নাগরিক নন।
বাঁচার তাগিদে বৃদ্ধ যে সীমানাতেই একটু পা বাড়াচ্ছেন, সেদিক থেকেই আসছে ধাওয়া। একদিকে বিএসএফের বন্দুকের নল, অন্যদিকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির কঠোর পাহারা। কোনদিকে যেতে না পেরে মাঝখানে আটকা পড়েন।
এমন চরম অনিশ্চয়তার মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের স্থানীয় গ্রামবাসীরা। বিজিবির নজরদারির ফাঁকে স্থানীয়রা বৃদ্ধের কাছে সামান্য পানি ও শুকনা খাবার পৌঁছে দিচ্ছেন, যা খেয়েই কোনো রকমে টিকে আছে তার প্রাণ।
মঙ্গলবার (৯ জুন) গভীর রাত থেকে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর-রামরামপুর সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ড’ (শূন্য রেখা) অনাহারে-অর্ধাহারে দিন কাটছে বৃদ্ধের। বুধবার (১০ জুন) বিকেল পর্যন্ত এমন অমানবিক দৃশ্য দেখা গেছে।
10/06/2026
'আপনি গু*লি করলে আমি বসে থাকবো?' জামালপুরের কামালপুর সীমান্তে বিএসএফকে বিজিবি
Click here to claim your Sponsored Listing.