R AF I

R AF I

Share

18/03/2026

পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্য যে মানুষটা ঘর ছেড়েছিল, সে মানুষটা আমি। শহর আমাকে কাজ দিলো, টাকা দিলো, আর দিলো ব্যস্ততা, কিন্তু শহর আমাকে যা দিতে পারলো না" তা হলো, সবকিছু থাকার পরও, ভেতরের শূন্যতা দূর করতে!

মাঝে মধ্যে সব ফেলে বাড়ি ফিরে যেতে ইচ্ছে করে, একবার বাড়ি ছাড়ার পর আমাদের আর সেভাবে বাড়ি ফেরা হয়না, আমরা অভ্যস্ত হয়ে যায় ব্যাস্ত জীবনে, রোজই ভাবি ব্যস্ততা ফেলে বাড়ি ফিরবো, বাড়ি তখন অপেক্ষা হয়ে যায়। আর আমরা সারাজীবন, ওই অপেক্ষার কাছ দিয়ে হেঁটে যাই, কিন্তু অপেক্ষা আর ফুরোয় নাহ।

05/02/2026

এভাবে জীবন যুদ্ধে যদি বসন্ত টেনে আনা যেতো...

05/02/2026

নিউরনে মুক্তির আর্তনাদ !

05/02/2026

চলো—
একদিন বের হই, দেখা করি।
সারাটাদিন লাটাই ছাড়া ঘুড়ির মতোই উড়ি শহরের অলিতে-গলিতে, এপ্রান্ত থেকে ওপ্রান্তে।
এবার আর রিকশায় বসব না বরং তোমার হাতে-হাত রেখে ফুটপাতে হেঁটে বেড়াবো। বেশ কিছুক্ষণ নির্জন পার্কে বসে তোমাকে দেখবো প্রাণভরে। আমি বাদামের খোসা আলাদা করে দিবো আর তুমি বড্ড আয়েশ করে খাবে।
তোমাকে আমার সামর্থ্য অনুযায়ী একগুচ্ছ কাচের চুড়ি, চোখের কাজল কিনে দিবো। নিয়ম করেই তোমার পছন্দের ফুল। চায়ের কাপে চুমুক তোমার চোখের দিকে চেয়ে।
বিদায় লগ্নে কপালে চুম্বন। বুকে গভীর আলিঙ্গন।

22/08/2025
27/07/2025

Memories 😫💝

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Address

Dhaka
12005