Organization for Rural Development & Studies-ORDS
05/06/2019
মনিমুক্তা পাঠশালার শিক্ষার্থীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ
============= =============
আলহামদুলিল্লাহ, আজ আমাদের মুনিমুক্তা পাঠশালার সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলাম। মনিমুক্তা পাঠশালা হচ্ছে সমাজের সুবিধা বঞ্চিত, অবহেলিত, দারিদ্রপীড়িত পরিবারের ছেলে-মেয়ে। যারা শিক্ষার আলো থেকেও বঞ্চিত ছিল। তাদের পড়াশুনার দায়িত্ব নিয়ে আমরা পরিচালনা করছি মনিমুক্তার পাঠশালা। এখানে ৬0জন ছেলে মেয়ে রয়েছে। যাদের বাবা-মা হচ্ছে দিন মজুর, টোকাই, ক্ষুদ্র মাছ ব্যবসায়ী ইত্যাদি পেশার সাথে জড়িত। যারা আর্থিক দৈন্যতার কারণে সন্তানের পড়াশুনার কথা কল্পনাও করতে পারে না । তাদেরকে সংগঠিত করেই মুনিমুক্তার পাঠশালা পরিচালিত হচ্ছে কিছু মানবতাবাদী মানুষের আর্থিক সহযোগিতায়।
ধনি শ্রেনী বা আর্থিক ভাবে স্বচ্চল মানুষগুলো একটু সহযোগিতার হাত বাড়ালে আমরা এরকম হাজার হাজার ছেলেমেয়ের পড়াশুনার দায়িত্ব নিতে পারি। শিক্ষাই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা একটি দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেরশ গড়তে পারি।
তাই সমাজের বিত্তবান মানুষগুলোর প্রতি আমাদের আকুল আবেদন, আপনারা যাকাত-ফিতরা অথবা এককালীন আর্থিক সহযোগিতা করলে আমরা আরো কয়েকটি সেন্টার পরিচালনা করতে পারি। যা আমাদের সামাজিক দায়িত্বও বটে। আগ্রহী ভাইদেরকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
Click here to claim your Sponsored Listing.