Raha's Daily Blog
22/04/2026
Same same but different,,, 🥹
My Princess,,,, 🫶
05/01/2026
হ্যাপি নিউ ইয়ার সবাইকে,,,,
দেখো দিন দিন আমি কত্তো বড় হয়ে যাচ্ছি,,,,,
সবাই আমার জন্য দোয়া করো ওকে, যেন আল্লাহ আমাকে সবসময় সুস্থ রাখে 🤗
Happy Fathers Day Baba,,,
আমার এই ছোট্ট পৃথিবীতে তুমিই আমার ছায়া, আমাকে আগলে রেখো সবসময়, আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা❤️
07/06/2025
আসসালামু আলাইকুম!
খা'মণি আর চাচ্চুরা,, সবাইকে জানাই হাম্বা মুবারক🤭
আমি তো সকালে উঠেই রেডি হয়ে বসে আছি, তোমরা রেডি তো?🌟
বি.দ্র: সয়তান আব্বুটা এইবারোও সালামি দিলো না🥺
10/05/2025
আমার মা, আমার দুনিয়া বলতে তো একমাত্র তুই আছিস আমার দুনিয়াতে।আমার তো জন্মদাতা মা থেকেও নেই কিন্তু তুই আমার খারাপ দিনগুলোতে পাশে ছিলি আর ভবিষ্যতে তুই থাকবি। যেসকল কালসাপ রা আমাদের সুন্দর জীবনে কুনজর দিয়েছে তাদের আল্লাহ ধ্বংস করুক। তাই দূর থেকে বলতে চাই, "Happy mother's day" আমার আম্মাজান(রাহা)। আম্মু তোমার অপেক্ষায় বসে আছি। আম্মু তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ রাহা আম্মু😘
09/04/2025
আজ কিছু অমানুষ, মানুষরুপি পশুদের নিয়ে কথা বলতে চাই, যারা আমার থেকে আমার সন্তানকে আলাদা করে দিয়ে তারাই আবার আমার সন্তানের জন্য দরদ দেখায়, ছোটলোকদের মতো ঈদে মার্কেট করে দেয়। আবার আমাকে জিজ্ঞেস করে আমি কেন কিছু দেয়নি আমার মেয়েকে? কি করেছি আমার মেয়ের জন্য? ভাই রে ভাই কতো নাটক! তোরা মিডিয়ার জগতে কাজ করলে তো কিছু অ্যাওয়ার্ড পাইতি। যাদের নিজের চরিত্রের ঠিক নাই তারা আসে অন্যদের নিয়া কথা বলতে। একসময় যারা আমার মেয়েরে খাইতে দিতো না, খাওয়া দেখতে পারতো না তারাই এখন আমার মেয়ের জন্য কদর দেখায়, আমি কেমন মা আমাকে জিজ্ঞেস করে! আজব দুনিয়া! যাই হোক আগাম দিনের তাদের জানাই শুভকামনা। এতটুকু দোয়া করি আল্লাহ যেন তাদের হেদায়েত দান করুক। সময় বলে দিবে কে কার জন্য কতটুকু কি করেছে💔
20/12/2024
জুম্মার দিনে একটাই চাওয়া,আল্লাহ যেন তোকে অনেক ভালো রাখে,সুস্থ রাখে আর তোর আর আমার মিলনের পথটাও সংক্ষেপ করে দেন,,,🖤
28/10/2024
একটা সন্তানের জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার মা। দেখবেন একটা বাচ্চাকে তার মায়ের সামনে সহজে একটা ধমক ও দেয় না।তবে কথা হচ্ছে আমরা মায়েরা নিজের সন্তানের জন্য কি করছি? সন্তান ভূল করবেই তাকে ভালোবাসা দিয়ে সেই ভূল থেকে সরিয়ে আনা মায়ের কর্তব্য। একটা মা ই পারে একটা সন্তানকে আগলে রাখতে। তবে কিছু ভিন্ন গল্প থাকে কিছু মায়ের জীবনে যেটা একমাত্র সেই মা আর খোদা ভালো জানেন। ভালো থাকুক সকল সন্তানেরা, ভালো থাকুক রিতুর ~ রাহা🖤
বৃষ্টি বিলাস🌧️
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Fulbaria