Edusight Academy e-Learning for All

Edusight Academy e-Learning for All

Share

11/01/2023

যুগ যুগ ধরে সারা পৃথিবীতে চালু আছে পুঁজিবাদী অর্থব্যবস্থা। এ অর্থব্যবস্থার মূল কথাই হল লেইসেজ ফেয়ার (laissez faire) বা ব্যক্তির অবাধ স্বাধীনতা। অর্থ উপার্জনের জন্য ব্যক্তি যে কোনো পথ-পন্থা গ্রহণ করতে পারে। হালাল-হারামের কোনো বিচার-বিবেচনা সেখানে নেই। জনকল্যাণের চিন্তাও সেখানে নিতান্তই গৌণ। ফলে যাদের পুঁজি আছে তারাই অর্থের পিরামিড গড়ে তুলে চলেছে যুগ যুগ ধরে। আর দরিদ্ররা থেকে যাচ্ছে দরিদ্রই। এভাবে দুটি শ্রেণীর মাঝে সৃষ্টি হচ্ছে বিস্তর ফারাক, চরম বৈষম্য। পুঁজিবাদের তৈরি করা বৈষম্যকে তাড়িয়ে সাম্য প্রতিষ্ঠার স্লোগান নিয়ে ময়দানে এসেছিল সোশালিজম বা সমাজবাদী অর্থব্যবস্থা। কিন্তু মানব রচিত এ ব্যবস্থাও ছিল শোষণের আরেক হাতিয়ার। কিছুকাল পার হতে না হতেই সেটাও নিক্ষিপ্ত হয় ইতিহাসের আঁস্তাকুড়ে। তখন পুঁজিবাদ নিজের হক্কানিয়াতের ঘোষণা দিয়ে আরো জোরেশোরে আপন প্রভাব বিস্তারে ব্রতী হয়। এতে পৃথিবীব্যাপী অর্থনৈতিক ভারসাম্যহীনতা প্রকট আকার ধারণ করে। সম্পদ কুক্ষিগত হতে থাকে অল্পকিছু পুঁজিপতির হাতে। যতই দিন যাচ্ছে পুঁজিবাদের ক্ষতিকর দিক ও মানব কল্যাণ পরিপন্থী নানা বিষয় মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠছে।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যান ২০০৮ সালের বার্ষিক সম্মেলনে তার ভাষণে পুঁজিবাদ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন— "Today we have reached a tipping point, which leaves us with only one choice: change or face the continued decline and misery."
সম্ভবত পুঁজিবাদের অর্থনৈতিক অত্যাচারের কারণেই বিশ্বব্যাপী ইসলামের অর্থব্যবস্থার প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি হচ্ছে। ফলশ্রুতিতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইসলামী ব্যাংকিং ও ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা। সারা বিশ্বে ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা সহস্রাধিক। তারমধ্যে ইসলামী ব্যাংকই রয়েছে পাঁচশত বিশটি (২০২০ সালের ডাটা অনুযায়ী)। কনভেনশনাল ব্যাংকের তুলনায় এর সংখ্যা যদিও অনেক কম কিন্তু ইসলামী ব্যাংকিংয়ের সূচনাকাল থেকে বর্তমান পর্যন্ত এই সংক্ষিপ্ত পরিসরে যে হারে ইসলামী ব্যাংকিং বৃদ্ধি পেয়েছে তাকে তুলনামূলক অনেক বেশিই বলতে হবে। বাংলাদেশেও ইসলামী ব্যাংকের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের সংখ্যা এগারোটি। এছাড়াও অনেক প্রচলিত ব্যাংকের হাজারের অধিক ইসলামী উইন্ডো রয়েছে। দেশের পুরো ব্যাংকিং খাতের আমানত ও বিনিয়োগের এক চতুর্থাংশ শরিয়াহ ভিত্তিক ব্যাংকগুলোর দখলে রয়েছে।

11/01/2023
Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Dhaka
1207