SS TECH BD-The Tech Doctor

SS TECH BD-The Tech Doctor

Share

22/09/2025

# #একবার শুধু ট্রাই করে দেখুন কত কাজের টিপস।

কম্পিউটার ব্যবহারকারীদের কাজে লাগবে কিন্তু অনেকেই জানেন না—

কম্পিউটারে কোনো গুরুত্বপূর্ণ লেখা কপি করে রাখলেন, আবার অন্য কিছুও কপি করতে হবে।
👉 তখন শুধু Windows Key + V চাপুন।

এতে আগের সব কপি (Clipboard History) দেখতে পাবেন। দরকারি লেখা সেখান থেকে আবার পেস্ট করতে পারবেন।

09/09/2025

🔹 Cisco Switch Configuration নিয়ে ছোট্ট একটি টিপস 🔹

অনেক সময় আমাদের Cisco Manageable Switch-এ কোনো পোর্টের স্ট্যাটাস চেক করতে গেলে দেখা যায় সেখানে লেখা আছে 👉 no switchport

❓ এর মানে কী?
👉 আসলে এর মানে হলো ঐ পোর্টটি এখন আর সাধারণ Layer 2 Switchport হিসেবে কাজ করছে না। বরং এটি Layer 3 Routed Port হয়ে গেছে।
মানে, এখানে সরাসরি IP Address দেওয়া যাবে এবং এটি রাউটার ইন্টারফেসের মতো কাজ করবে।

✅ যদি আবার এটাকে Switchport হিসেবে ব্যবহার করতে চান:

Switch(config) # interface gigabitEthernet 0/1
Switch(config-if) # switchport
Switch(config-if) # switchport mode access
Switch(config-if) # switchport access vlan 10

অথবা Trunk বানাতে চাইলে:

Switch(config-if) # switchport mode trunk

💡 সংক্ষেপে:

🔹no switchport ➝ Layer 3 Routed Port
🔹switchport ➝ Layer 2 Switchport

➡️ তাই কনফিগারেশনে এধরনের status দেখলে ভয় না পেয়ে বুঝে নিন, পোর্টটি কোন মোডে আছে আর আপনাকে সেটি কোন কাজে লাগাতে হবে।

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Address

Dhaka
1230