Map, Desh E-Mart
11/05/2025
বিটরুট পাউডার (Beetroot Powder) হলো শুকনো বিটরুট গুঁড়ো, যা নানা স্বাস্থ্য উপকারিতার জন্য পরিচিত। নিচে এর প্রধান গুণাগুণগুলো দেওয়া হলো:
১. রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক
বিটরুটে থাকা নাইট্রেট শরীরে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়ে রক্তনালিকে প্রশস্ত করে, ফলে রক্তচাপ কমাতে সাহায্য করে।
২. শক্তি ও স্ট্যামিনা বাড়ায়
বিটরুট পাউডার খেলোয়াড়দের মধ্যে জনপ্রিয়, কারণ এটি শরীরে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে পরিশ্রম করার ক্ষমতা বাড়ায়।
৩. ডিটক্সিফিকেশন
বিটরুট লিভার পরিষ্কারে সাহায্য করে এবং শরীর থেকে টক্সিন দূর করতে সহায়ক।
৪. রক্তস্বল্পতা দূর করতে সহায়ক
এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে।
৫. অ্যান্টিঅক্সিডেন্ট গুণ
বিটরুটে থাকা betalains নামক অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে রক্ষা করে এবং বার্ধক্য বিলম্বিত করতে সাহায্য করে।
৬. চর্ম ও চুলের জন্য উপকারী
ভিটামিন C ও আয়রন থাকার কারণে বিটরুট পাউডার ত্বক উজ্জ্বল করতে ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
৭. হজমের সহায়ক
এতে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে।
11/05/2025
বাটারের উপকারিতা:
1. পুষ্টিগুণে সমৃদ্ধ: বাটারে ভিটামিন A, D, E এবং K থাকে, যা চোখের দৃষ্টি শক্তি, হাড়ের গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।
2. শক্তির উৎস: এটি উচ্চ ক্যালোরি যুক্ত একটি খাদ্য উপাদান, যা শরীরকে দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে।
3. স্বাস্থ্যকর চর্বি সরবরাহ করে: বাটারে স্যাচুরেটেড ফ্যাট থাকে, যা সঠিক পরিমাণে খাওয়া হলে শরীরের কোষ গঠনে সহায়তা করে।
4. ত্বক ও চুলের যত্নে সহায়ক: বাটারে থাকা ভিটামিন E ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে এবং চুলের গোড়া মজবুত করে।
5. হজমে সহায়তা করে: প্রাকৃতিক বাটারে কিছু এনজাইম থাকে যা হজম প্রক্রিয়া সহজ করতে সাহায্য করে।
6. প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট: এতে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে, যা শরীরে টক্সিন দূর করতে সহায়তা করে।
25/07/2020
NID নিয়ে যত সমস্যা ও সমাধানঃ
আলোচ্য বিষয়ঃ ১. হারানো NID কার্ড; ২. NID সংশোধন; ৩. স্মার্ট কার্ড; ৪. নতুন ভোটার হওয়া; ৫. অনলাইন থেকে NID কার্ড ডাউনলোড; ৬. স্থানান্তর আবেদন; ৭. ফি জমাদান পদ্ধতি; ৮. আপনার জিজ্ঞাসা, আমাদের উত্তর; ৯. ট্যাগকারী ও বাংলাদেশ নির্বাচন কমিশনে চাকরিরতদের প্রতি অনুরোধ
১. হারানো NID কার্ডঃ
আপনার মূল NID কার্ড যদি হারিয়ে যায়, প্রথমেই নিকটস্থ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করবেন। জিডি করতে কিন্তু টাকা লাগে না। আপনি যদি নতুন করে NID কার্ড উঠাতে চান, তাহলে জিডি কপি দিয়ে অনলাইনে (services.nidw.gov.bd) তে আবেদন করুন। প্রথমবার আবেদন ২৩০/= ( দুইশত ত্রিশ টাকা), ২য় বার আবেদন ৩৪৫/= (তিনশত পঁয়তাল্লিশ টাকা), ৩য়বার আবেদন ৪৬০/= (চারশত ষাট টাকা) লাগে। ফি রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করা যায়। যেভাবে রকেটে ফি জমা দিবেন- ৬ নং ব্যাখ্যা অনুসরণ করুন।
২. NID সংশোধনঃ
আপনার আই.ডি কার্ডের যেকোন তথ্য সংযোজন বিয়োজন করতে চাইলে অর্থাৎ নিজ নামের অথবা স্বামী-স্ত্রী অথবা বাবা-মায়ের নাম সম্পূর্ণ কিংবা আংশিক পরিবর্তন, জন্ম তারিখ, ব্লাড গ্রুপ, মোবাইল নম্বর, বৈবাহিক অবস্থা, ভোটার এলাকা নম্বর, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিষয় পরিবর্তন করতে চাইলে, মোবাইলে/ কম্পিউটারে (services.nidw.gov.bd) আবেদন করতে পারবেন। আপনি কি সংশোধন করবেন, তার জন্য কোন্ কোন্ পেপার সাবমিট করবেন, তা জানতে হবে। আপনি সংশোধন করবেন যা, তার জন্য অপ্রয়োজনীয় কাগজ দিয়ে রেখেছেন, তাহলে কিন্তু সংশোধন হবে না বরং হয়রানিতে পড়বেন। সঠিক তথ্য জেনে, সঠিক কাগজ সাবমিট করুন। সংশোধনী ফি ১ম বার ২৩০ (দুইশত ত্রিশ) টাকা, ২য়বার ৩৪৫/=, ৩য় বার ৪৬০/=। একবার একটা বিষয় সংশোধন করলে, ঐ বিষয়টাই ২য় বার আর সংশোধন করার সুযোগ নেই। এই বিষয়ে, বিস্তারিত তথ্য পাবেন, services.nidw.gov.bd এর "সাধারণ জিজ্ঞাসা" মেনুতে। সংশোধনী ফি কিভাবে জমা দিবেন, ৬ নং ব্যাখ্যা অনুসরণ করুন।
৩. স্মার্ট NID কার্ডঃ
পৃথিবী ব্যাপি যে করেনা ভাইরাস আক্রমন করেছে, তার জন্য সাময়িকভাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া বন্ধ আছে। তারপরও যদি সংশিষ্ট উপজেলায় স্মার্ট কার্ড এসে থাকে, যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে নিজ "উপজেলা/থানা নির্বাচন অফিসে" তথ্য নিতে পারেন। স্মাট কার্ড নিতে আপনাকে দেওয়া প্লাস্টিক NID কার্ড টি সংগে নিয়ে আসতে হবে, আর প্লাস্টিক কার্ড না পেয়ে থাকলে ভোটার হওয়ার সময় দেওয়া স্লিপটি সাথে করে নিয়ে যাবেন। স্মার্ট কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। কেউ টাকা চাইলে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসারকে অবহিত করুন।
৪. নতুন ভোটার হওয়াঃ
আপনি ভোটার/জাতীয় পরিচয় পত্রের অধিকারী হওয়ার যোগ্যতা অর্জন করে থাকলে, services.nidw.gov.bd তে লগইন করে, "নতুন নিবন্ধন" অপশনে গিয়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নতুন ভোটার হন। তাছাড়া আপনি কিভাবে আমাদের কাছ থেকে সহযোগীতা পেতে পারেন, স্বাস্থ্যবিধি মেনে নিজ উপজেলা/থানা নির্বাচন অফিসে যোগাযোগ করার অনুরোধ করা হলো। ভোটার হতে কোনো টাকা লাগে না।
৫. অনলাইন থেকে NID কার্ড ডাউনলোডঃ
যারা ২০১৯ সালে ভোটার হয়েছেন, তারা সহজেই অনলাইন থেকে বিনামূল্যে NID কার্ড ডাউনলোড করে লেমিনেটিং করে নিতে পারবেন। যেভাবে ডাউনলোড করবেন---আপনি যদি আপনার NID নম্বর জানা না থাকে, তাহলে services.nidw.gov.bd তে গিয়ে "অন্যান্য তথ্য" তে গিয়ে এন.আই.ডি নম্বরে ক্লিক করুন। ফর্ম নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচা পূরণ করে এন.আই.ডি নম্বর জানুন। তারপর হোম পেজ এ চলে যান, সেখানে গিয়ে রেজিষ্টার মেনুতে ক্লিক করুন। তারপর বামপাশে "রেজিষ্টার করুন" অপশনে গিয়ে ক্লিক করুন। তারপর ডাউনলোড করুন, বিনা মূল্যে আপনার NID কার্ড।
৭. স্থানান্তর আবেদনঃ
আপনি কোনো কারণে নিজ এলাকার ভোটার না হয়ে, অন্য এলাকায় ভোটার হয়েছেন, কিংবা নদী ভাঙ্গন, বসতভিটা অন্য জায়গায় নিয়ে যাওয়া, ইত্যাদি কারণে ভোটার স্থানান্তর খুব সহজেই services.nidw.gov.bd লিংকে গিয়ে আবেদন করুন। আবেদনের গ্রহন কপি নিয়ে স্ব-শরীরে স্বাস্থ্যবিধি মেনে নিজ উপজেলা/থানা নির্বাচন অফিসে যোগাযোগ করুন।
৭. ফি জমাদান পদ্ধতিঃ
প্রথমে আপনার মোবাইলের ডায়ালপ্যাডে গিয়ে *৩২২ # তে ডায়াল করুন। তারপর Bill pay অপশনে যাবেন। তারপর Self অপশনে যাবেন। তারপর Biller ID 1000 লিখে সেন্ড করুন। তারপর আপনার ১০/ ১৭ ডিজিটের NID নম্বর লিখুন, সেন্ড করুন, এবার অনেক গুলো অপশন দেখতে পাবেন, আপনি যেই সমস্যার জন্য আবেদন করছেন, ঐ অপশনে ডায়াল করুন, কত টাকা কেটে নিবে, ওখানে অটোমেটিক দেখতে পাবেন। এখন আপনার রকেট মোবাইল ব্যাংকিং নম্বর দিয়ে, পিন নম্বর দিয়ে টাকা জমা দিন। তাছাড়া আপনি services.nidw.gov.bd এর হোম পেজ এ "হোম" এর নিচে ফিস/চার্জ এ হিসাব করতে পারেন, কত টাকা লাগবে।
৮. আপনার প্রশ্ন, আমাদের উত্তরঃ
যাবতীয় তথ্যের জন্য services.nidw.gov.bd তে লগইন করে, "সাধারণ জিজ্ঞাসা" অপশনে ক্লিক করুন। সব কিছু জানতে পারবেন।
৯.. ট্যাগকারী ও বাংলাদেশ নির্বাচন কমিশনে চাকরিরতদের প্রতি অনুরোধঃ
আপনাদের প্রতি যথাযথ সম্মানের সহিত বিনীত অনুরোধ, কেউ কমেন্ট সেকশনে প্রশ্ন করলে সঠিক তথ্য দিয়ে নাগরিকদের সেবা করুন। কোন্ আবেদনের প্রেক্ষিতে কি কি ডকুমেন্ট/ কাগজপত্র লাগবে, শুধু সেটা বলে দিন। অযথা মানুষকে পেরেশানিতে রাখবেন না।
বিঃদ্রঃ কেউ যদি আপনাকে ফেসবুকের ইনবক্সে/ মেসেঞ্জারে/ হোয়াটস অ্যাপে/ ইমোতে যেতে বলে, আপনি যাবেন না এবং কারো খপ্পরে পড়বেন না।
22/07/2020
19/08/2017
দেহকে ভিতর থেকে পরিষ্কার রাখার ৫টি উপায় আমরা দিন শেষে বাইরে থেকে এসেই পরিষ্কার হওয়ার জন্য হাত-মুখ ধোয়া, গোসল করায় ব্যস্ত হয়ে যাই। কারণটা স্বাভাবিক, নিজের গায়ে রোগ-জীবাণু/ময়লা কে চায়? অথচ একই ব্যাপারটা যখন শরীরের ভেতরে ঘটে প্রতিনিয়ত, তখন আমরা নির্বিকার! দিনের পর দিন জাঙ্কফুড, প্রসেসড ফুড, কোলা ড্রিংকস খেয়ে, দেহের ভেতরে যে কত ক্ষতিকর পদার্থ...
Click here to claim your Sponsored Listing.