CompuSmart
16/03/2023
মোবাইল/Laptop সার্ভিসিংয়ে দিচ্ছেন ? একটু থামুন —
আমাদের ফোন, ল্যাপটপ, ট্যাব ইত্যাদির হার্ডওয়্যার, সফটওয়্যার, ফার্মওয়্যার ইত্যাদিতে নানা কারণে সমস্যা হতে পারে যার শেষ চেষ্টা হচ্ছে, সার্ভিসিং । মানে REPAIR করতে দেয়া । আর সেটা করা হয় কোনো দোকানে, হতে পারে যমুনা-বসুন্ধরা, গুলিস্তান, এলাকা কিংবা ফুটপাত । তবে এসব ক্ষেত্রে প্রায়সময়ই বিব্রতকর অবস্থায় পড়তে হয় । নিচে তার কিছু নমুনা ও সমাধান পড়ুন :—
সবসময় সার্ভিসে দেয়ার সময় দাম, সময় ও কি কি ঠিক করাতে হবে সেটা ভালো মতো জিজ্ঞেস করে নিবেন । অনেক দোকানে ফোন দিলে বলে, "দেখি আগে । দেখান ", বলেই ঠিক করা শুরু করে দেয় । দেখা গেল মাদারবোর্ডটা একটু ব্রাশ দিয়ে ঘষে আর কিছু সেটিংস চেঞ্জ করেই বিল ধরাবে ৫০০ টাকা ! ভালো মতো জিজ্ঞেস করে তবেই ঠিক করাতে বলবেন । আর ঠিক হবে কিনা, না হলে কি করনীয় সেটাও জেনে নিবেন । যতক্ষণ দোকানদার না বলছে, " ঠিক না করতে পারলে বিল নিব না", ততক্ষণ সার্ভিসে দিবেন না ।
সবসময় চেষ্টা করবেন দাঁড়িয়ে থেকে যেন ফোন ঠিক করাতে পারেন । এবং ফোনটি যেন ভালোমতো লক করা থাকে ।
যদি ফোনটি তারা রেখে দিয়ে একটু পর বা ২ দিন পর আসতে বলে, তাহলে অবশ্যই অবশ্যই অবশ্যই ফোন থেকে ফেসবুক, জিমেইলসহ সব আইডি লগআউট করে দিবেন । সিম, মেমোরি খুলে নিজের কাছে রেখে দিবেন । আপনার বা যে কারো কোনো আপত্তিকর, ব্যক্তিগত ছবি থাকলে সেটা ডিলিট করুন । I repeat, ডিলিট করুন । কারণ Gallery লক মানেই সব না । সে ব্রাউজার থেকে ফেসবুকে লগিন করবে, তারপর আপনার ছবিগুলো পাঠিয়ে দিবে তার অন্য আইডিতে । Gallery লক করলেও কিন্তু তা থেকে রেহাই পাবেন না । তখন একমাস পর দেখবেন, কিভাবে কিভাবে যেন আপনার স্ক্যান্ডাল বের হয়ে গেছে । ভুলেও তখন এসব জিনিষ ফোনে রাখবেন না । Cloud Drive-এ (যেমন Google Drive) রাখলেও সেটা লগআউট করে নিন । দোকানদার আপনার মা'র পেটের ভাই না যে এতটা নির্ভর করবেন । আগস্ট, ২০২১ সালে সময় সংবাদে তার উপর নিউজও হয়েছে ।
সার্ভিসিংয়ের চার্জ, সময়, এক্সাক্টলি কি কি ঠিক করাতে হবে এগুলো বারবার Repeat-করে নিশ্চিত করিয়ে নিবেন । আর আপনার ফোন নাম্বার তাকে দিবেন, দোকানদারের ফোন নাম্বার নিয়ে নিবেন । তাকে ফোন দিয়ে চেক করবেন যে ফোনটি সে নিজে ধরছে কিনা । না ধরলে বলবেন কোনো সচল নাম্বার দিতে । আর ফোন রেখে গেলে প্রতিদিনই খবর নিন ফোনের কি অবস্থা । পারলে সরাসরি দোকানে যান ।
আর অবশ্যই অবশ্যই তাকে ভালোমতো বলে নিবেন, কোনো অবস্থাতেই যেন ফোনে 'Software' আর 'Flash' না মারে । আর নতুন কোনো পার্টস ঠিক করানোর আগে যেন আপনাকে জানানো হয় ।
ফোন রেখে গেলে, ফোনের পিছনে কোনো কাগজ আঠা দিয়ে লাগিয়ে বা মার্কার দিয়ে আপনার নাম ও মোবাইল নং টা লিখে দিবেন । তাকে বলুন, পারলে কোনো টোকেন দিতে । কারণ দোকানদারও মানুষ । সে-ও ভুলে যেতে পারে । শতশত ফোন তাকে ঠিক করতে হয় । সে সুযোগটা আপনি দিবেন না ।
আপনি ছাড়া অন্য কাউকে যেন ফোনটি হস্তান্তর না করে সে বিষয়ে তাকে বারবার জানাবেন । দেখা গেল, গ্রুপ করে দোকানে গেলেন বা কেউ আপনাকে ফলো করলো । আপনি চলে যাওয়ার কয়েক ঘন্টা পর আপনার কোনো 'দুষ্ট' বন্ধু বা ঐ ব্যক্তি নিজেকে আপনার আত্মীয় বলে ২০০-৩০০ টাকা দিয়ে ২০ হাজারের ফোনটি হাতিয়ে নিল ।
একান্ত বাধ্য না হলে গুলিস্তান, বায়তুল মোকাররম, পাতাল মার্কেট, নিউমার্কেট ইত্যাদি জায়গায় ফোন ঠিক করাতে নিবেন না । তবে এটা ঠিক সারা দেশে যদি সার্ভিসিং না পান, ঐ জায়গাগুলোতে পাবেন 💯💯। ঐ জায়গাগুলোতে ১-৬ নংগুলো আরো ভালোমতো অনুসরণ করুন । ব্যক্তিগত অভিজ্ঞতা : সেখানে একবার ব্যাটারি ও চার্জিং পোর্ট ঠিক করাতে নিয়ে গেলাম, বিল ৮০০, সময় লাগবে ৭ দিন । তারপর বড় ভাই ফোন আনতে গেলে বলে সে নাকি স্ক্রীনও ঠিক করিয়েছে, মোট বিল ১৫০০ । যে ফোনের ব্যাটারি ৮০০, তার স্ক্রীনের দাম নাকি only ৭০০🥴। মার্কেটের নাম বললাম না । শত্রু বাড়াতে চাই না ।
সার্ভিসিংয়ে যাওয়ায় আগে একটু আশেপাশের মানুষের সাহায্য নিন । YouTube ও আছে । কোনো বন্ধু-বান্ধবও যদি ফোন চায়, তার জন্যও ৩ নং পরামর্শটি Compromise করবেন না ।
একা যাবেন না । এক দোকানে ঢুকেই মাথা গুঁজে দিয়েন না😑। আরো ৪-৫ টা দোকান ঘুরুন । দেখুন কে কি বলে । তারপর নিজে বাছাই করুন । দাম-দর করুন । তারা সবসময়ই বেশি দাম বলে থাকে ।
৭ নংয়ে যেসব জায়গার কথা বলা হয়েছে, সেখানে সাবধানে Deal করবেন । উগ্র হবেন না । দাম-দর ক্লিয়ার রাখবেন । সৎ থাকতে চেষ্টা করুন । তাদের মিষ্টি কথায় 'ভরসা' করতে যাবেন না । রিযিকের জন্য মানুষ অনেক কিছুই বলে থাকে । ঐসব জায়গায় কোনো ঝামেলা দেখলে একটু Sacrifice করে হলেও কেটে পড়ুন । নাহলে ফোন, মানিব্যাগ, মানইজ্জত যাবে । সাথে মাইর এক্সট্রা । কেননা অনেক অসাধু লোক ঐসব ভীড়ময় জায়গাগুলোতে চক্র বানিয়ে ঘুরে এবং সুযোগ পেলেই ফাঁদে ফেলবে ।
সবশেষে, ডিভাইসটি বুঝে পাওয়ার পর সাউন্ড, ফাইল, ভিডিও, নেট কানেকশন, হার্ডওয়্যার ইত্যাদি ভালোমতো চেক করুন । যা ঠিক করাতে দিয়েছেন তা ভালো মতো চেক করুন ।
আর ভালো-খারাপ সব জায়গাতেই রয়েছে । তবে গ্রাহক সচেতন হলে বদলে যাবে অনেক কিছুই । সাবধান হোন, সতর্ক হোন । একটু সচেতনতাই পারে বড় ক্ষতি থেকে বাঁচাতে ।
🧡💙🧡
24/07/2020
[ Virtual Private Network ] আমরা যারা ইন্টারনেট নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করি তাদের অধিকাংশই এই শব্দটির সাথে পরিচিত!!আমরা এই নেটওয়ার্কটি ব্যাবহার করে থাকি আমাদের IP Hide রাখার জন্য যাতে কেউ Track করতে না পারে!!অন্য দেশের কোনো server এর গেম খেলা কিংবা অনেক সময় আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজেও VPN ব্যবহার করে থাকি।
আমরা সবাই ধারণা করে থাকি যে VPN ব্যবহারের মাধ্যমে নিজেদের ব্যক্তিগত তথ্য হ্যাকার দের কাছ থেকে নিরাপদ রাখা যায় । Network Privacy এর ক্ষেত্রেও VPN কে সবার উপরে বসানো হয়। কিন্তু জানেন কি এই VPN এর ব্যবহার উপকারের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি..
কি অবাক হচ্ছেন??🙄
✅Yevgeny Lifsh*ts, একজন রাশিয়ান বিশেষজ্ঞ এর মতে একজন VPN ইনস্টল করে নিজেকে নিরাপদ মনে করলেও তার Service Provider এই VPN এর মাধ্যমেই তার তথ্য লিক করতে পারে। VPN যদি বিশ্বস্ত না হয় তাহলে হ্যাকাররা আপনার সমস্ত তথ্য, আপনার ডিভাইসে ব্যবহৃত সকল একাউন্ট এর পাসওয়ার্ড নিয়ে নিতে সক্ষম। এক কথায় আপনার ডিভাইস তাদের অধীনে চলে যাবে এবং তারা আপনার ডিভাইসের ক্যামেরা এক্সেস ও করে নিতে পারবে যেমনটা আমরা অনেক সময় মুভি তে দেখে মজা নিয়ে বলি আজাইরা জিনিস।
সাধারনত আমাদের প্রত্যহ জীবনে VPN এর কোনো দরকার নেই যদি না কেউ কোনো ক্রাইম করে থাকি এবং সেটা কে লুকাতে চাই। তবে হ্যা মাঝে মাঝে কিছু ব্যবসায়িক কারনে VPN ব্যবহার করা জরুরি হয়ে পরে। তখন Paid VPN ব্যবহার করাই শ্রেয়।
রাশিয়ান একটা রিপোর্ট বেশ কিছু দিন আগে দেখিয়েছিল, এরকম VPN ইউজার দের ব্যক্তিগত তথ্য একদম প্রকাশ্যে কিছু হ্যাকার ফাস করে দেয়। যেখানে ইউজার দের একাউন্ট এর তথ্য এমনকি পাসওয়ার্ড ও ছিল।
প্লেস্টোর এ পাওয়া যায় এমন কিছু VPN যা থেকে এই ধরনের রিস্ক থাকে সেগুলো হলোঃ
UFO VPN, Fast VPN, Free VPN, Super VPN, Flash VPN, Secure VPN, Rabbit VPN.
এদের মধ্যে কিছু আছে মিলিয়নের উপরে ডাউনলোড। যা দেখে আমরা বিশ্বস্ত হই। কিন্তু এগুলো নিরাপদ না।
#কনটেন্ট_এ_কোন_সন্দেহ_থাকলে_গুগল_করে_দেখতে_পারেন... 😊
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Dhaka
1216