Birshreshtha Munshi Abdur Rouf Public College - Bmarpc

Birshreshtha Munshi Abdur Rouf Public College - Bmarpc

Share

15/06/2026

SEDP আয়োজিত দেশ ব্যাপী Startup, Science Project & Innovation Idea Showcasing' প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থীদের "Hexaguard AI Rover" প্রোজেক্টটি পরিদর্শন ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করছেন মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর মাননীয় ভাইস প্রেসিডেন্ট ডা: জুবাইদা রহমান।

Photos from Birshreshtha Munshi Abdur Rouf Public College - Bmarpc's post 07/06/2026

গত ০৬.০৬.২০২৬ তারিখে
শিক্ষকদের ইনহাউস ট্রেনিংয়ের অংশ হিসেবে 'সৃজনশীল প্রশ্ন প্রণয়ন পদ্ধতি' শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

শিক্ষা বোর্ড থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অত্র প্রতিষ্ঠানের বাংলা বিষয়ের সহযোগী অধ্যাপক মু. আব্দুল আউয়াল মুছুল্লী এবং রসায়ন বিষয়ের সহকারী অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান কর্মশালাটি পরিচালনা করেন।

Photos from Birshreshtha Munshi Abdur Rouf Public College - Bmarpc's post 06/06/2026

ঈদ পুনর্মিলনী ২০২৬
প্রিন্সিপাল মনিরুজ্জামান মিলনায়তনে ঈদ পুনর্মিলনীতে সমবেত হন প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।
একটি আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সহকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সার্বিক কার্যক্রম ও কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন।

এ সময় প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আপ্যায়নের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনীর সমাপ্তি ঘটে।

27/05/2026

ঈদ মোবারক

Photos from Birshreshtha Munshi Abdur Rouf Public College - Bmarpc's post 23/05/2026

“নতুন কুঁড়ি স্পোর্টস” ২০২৬ প্রতিযোগিতায় লালবাগ শিক্ষা থানার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৫ জন শিক্ষার্থী অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে ঢাকা জেলা দলের জন্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে। নির্বাচিত উক্ত ৫ জনের মধ্যে নিম্নে উল্লেখিত ৪ জনই বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী।
# মোঃ তাহসিন আলম-৮ম শ্রেণি, ফুটবল
# মোঃ সাজিদুর রহমান-৮ম শ্রেণি, ফুটবল
# উম্মে কুলসুম নুহা-৮ম শ্রেণি, ফুটবল
# আল মাশরাফি মাহি-৭ম শ্রেণি, তায়কোয়ান্ডো

উল্লেখ্য যে, মোঃ তাহসিন আলম বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দলে অন্তর্ভুক্ত হওয়ার কৃতিত্ব অর্জন করেছে। বর্তমানে সে বাফুফে পরিচালিত ফুটবল একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করছে।
নির্বাচিত শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা।

Want your university to be the top-listed University in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address


Dhaka
1205

Opening Hours

Monday 08:00 - 16:45
Tuesday 08:00 - 16:45
Wednesday 08:00 - 16:45
Thursday 08:00 - 16:45
Sunday 08:00 - 16:45