Diamond Razib blogs
আমাদের শরীর অনেক অত্যাচার সহ্য করতে পারে।
সমস্যা হচ্ছে, এতো সহ্য করতে পারে বলে আমরা একে বিশেষ পাত্তা দেই না, এর ওপর সমানে অত্যাচার চালাতে থাকি। কিন্তু যখন শরীর বিদ্রোহ করে বসে, তখন শুরু হয় যত অভিযোগ।
একজন হেলথ এন্ড ফিটনেস কোচ হিসেবে আমি কিছু উদাহরণ দেইঃ
১। সারাদিন কাজ করার পরে আমাদের দরকার রাতে ৭ ঘন্টার ঘুম।
কিন্তু এটা না করে আমরা রাত জেগে ফোন টিপাই, আজ এই অত্যাচার শরীর সহ্য করছে, কিন্তু একসময় আর পারবে না। তখন ঠিকই জলদি ঘুমাতে হবে।
কিন্তু তত দিনে অভ্যাস যাবে খারাপ হয়ে, মনে হবে জলদি ঘুমানো কত কষ্ট!
২। প্রতিদিন আমরা সিঙ্গারা-সমুচা-পুরী-পরোটা-জাংক ফুড রাজ্যের আগে-বাজে জিনিস দিয়ে শরীরটাকে ভরাই।
এই অত্যাচার একসময় গিয়ে সে নিতে পারবে না। তখন এসব ছাড়তেই হবে। কিন্তু ততদিনে এমন অভ্যাস হয়ে যাবে, যে চাইলেও ছাড়তে পারবেন না।
৩। আমাদের শরীরের ডিমান্ড হচ্ছে মুভমেন্ট – এক্সারসাইজ। পড়ে থাকলে লোহাতেও মরচে ধরে, আর শরীরে তো পড়বেই।
অথচ আমাদের কোন এক্সারসাইজের বালাই নেই। কোন এক্সারসাইজ না করাও শরীরের ওপর একটা জুলুম। এই জুলুমের জানান সে একদিন আপনাকে অবশ্যই দিবে।
তখন আপনার মনে হবে, শরীর ঠিক রাখা কত কষ্ট রে……কত কিছু করতে হয় এর জন্য!!!
শুনেন, এইসব আপনার সবসময়ই করা উচিত। কিন্তু আপনার শরীর নেহায়েত ভালোমানুষ, সব সহ্য করে যায় বলে আপনি ঠেলা টের পান না। বাস্তবতা হচ্ছে, আপনার শরীর সবকিছুর হিসাব রাখে। এই সব হিসাব সে সুদে-আসলে আপনাকে একদিন বুঝিয়ে দিবে।
সো সময় থাকতে সাবধান হোন, নিজের শরীরের যত্ন নিন, একে ভালো রাখতে যা করা দরকার করুন - শরীর কিন্তু একটাই, একে ছেড়ে আর কোথাও যাবার জায়গা আপনার নেই।
✍️ Tehzib Rahman
Fitness Consultant & Fitness Nutrition Coach
আল্লাহুমা সল্লি ওয়া সল্লিম আলা নাবিয়্যানা মুহাম্মদ।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1360
Opening Hours
| Monday | 19:00 - 07:00 |
| Tuesday | 19:00 - 07:00 |
| Wednesday | 19:00 - 07:00 |
| Thursday | 19:00 - 07:00 |
| Friday | 19:00 - 07:00 |
| Saturday | 19:00 - 07:00 |
| Sunday | 19:00 - 07:00 |