RONG

RONG

Share

07/07/2026

একটা সময় ছিল, কাছের মানুষগুলো কোনো প্ল্যানে আমাকে না রাখলে ভীষণ কষ্ট পেতাম। মনে হতো, তাহলে কি আমি আর ওদের আপন নই? গ্রুপ চ্যাটে অ্যাড না করলে, কোথাও ঘুরতে গিয়ে আমাকে না ডাকলে, কিংবা সবাই মিলে আড্ডা দিয়ে পরে জানতে পারলে—এসব নিয়ে কত রাত মন খারাপ করেছি, তার হিসাব নেই।।

সময় যত গেছে, তত বুঝেছি—সব জায়গায় উপস্থিত থাকাটাই গুরুত্বপূর্ণ না, বরং কোথায় উপস্থিত থাকছি, সেটাই গুরুত্বপূর্ণ।।

এখন কেউ কোনো প্ল্যানে ডাকলে আগে ভাবি, সেখানে গিয়ে আমি সত্যিই ভালো থাকবো তো? আমার সময়, আমার এনার্জি, আমার মানসিক শান্তি—এসবের মূল্য আছে।
এখন আর গ্রুপ চ্যাটের ফালতু ক্যাওস, অযথা ড্রামা, পরনিন্দা কিংবা কে কী করলো, কে কার সঙ্গে কোথায় গেল—এসব জানার কোনো আগ্রহ নেই।।

বরং একটা জিনিস খুব গভীরভাবে উপলব্ধি করেছি...

মানুষের জীবন নিয়ে যত কম মাথা ঘামাবেন, নিজের জীবন তত বেশি শান্ত হবে।।

সব খবর জানতে হবে না। সব আড্ডায় থাকতে হবে না। সব সম্পর্ক টিকিয়ে রাখতেই হবে না।

কিছু দূরত্ব মানুষকে একা করে না, বরং অনেক অপ্রয়োজনীয় শব্দ থেকে বাঁচিয়ে দেয়।।❣️
এখন আমার কাছে সবচেয়ে বড় বিলাসিতা হলো—একটা শান্ত মন, নির্ভার জীবন আর অযথা নাটকবিহীন কিছু সুন্দর দিন।✅🪔

30/06/2026

রুমিন ফারহানাকে "সংসদের বাঘিনী" তো আর এমনি এমনি বলা হয় না! She is just a lone warrior... 🖤
আজও স্বরাষ্ট্র ও বিচার মন্ত্রণালয়ের বাজেট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি তথ্য, পরিসংখ্যান আর যুক্তির ভিত্তিতে একের পর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন।
তিনি বলেন, বিচার বিভাগের জন্য বরাদ্দ ২,১৮৭ কোটি ৫৮ লাখ টাকা, যা জিডিপির মাত্র ০.০৩%। পাশাপাশি ৫০ লাখের বেশি বিচারাধীন মামলা, জুনিয়র আইনজীবীদের ভাতা এবং প্রবীণ আইনজীবীদের ফি মওকুফের বিষয়েও কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১,০৯৮ কোটি টাকার বাজেট প্রসঙ্গে তিনি দাবি করেন, মার্চ ও এপ্রিলেই ৩,৪৯৬টি মামলার মধ্যে ৬০৫টি ছিল হত্যাকাণ্ড। তাঁর প্রশ্ন—এত বড় বাজেটের পরও যদি মানুষের জানমাল নিরাপদ না থাকে, তাহলে সেই বরাদ্দের কার্যকারিতা কোথায়?
That's what we call a real democratic voice. 🫡
রুমিন ফারহানার বক্তব্যের সঙ্গে আপনিও কি একমত?
#রুমিনফারহানা

28/06/2026

বিশ্বাস করেন, জীবনে ৪০ বছর পার করে দেখলাম পুরুষ মানুষ নিজের বেলায় ষোলো আনার জায়গায় আঠারো আনা মহিলা মানুষের সঙ্গ নিতেও প্রস্তুত; কিন্তু বদনাম করার বেলায়, ঘুরেফিরে ঐ মহিলা মানুষকেই করে। অদ্ভুত জাতি 🙄

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Dhaka