3M creation
Chocolate Cake-এর অনেক ধরনের ভ্যারিয়েশন আছে। সবগুলোর ফ্লেভার চকলেট হলেও বেস ও টেক্সচার ভিন্ন হয়।
প্রতিটি কেকের স্বাদ, টেক্সচার, আর্দ্রতা (moisture) এবং ব্যবহৃত ফিলিং বা ফ্রস্টিং আলাদা। তাই শুধু "চকলেট কেক" বললেই সব কেক এক রকম হয় না।
কেউ কি বলতে পারবেন Chocolate Cake-এর কোন কোন বেস রয়েছে🥰
🫰❤️🫰
15/06/2026
🇦🇷 Argentina Supporters Special Offer 🇦🇷
Argentina supporters দের জন্য Delivery Charge FREE 🎉 আমি কিন্তু কোন দল সাপোর্ট করিনা😉😎
• Available with Edible Picture Print
• Available with Non-Edible Printed Topper
• Freshly Homemade & Customized
আপনার পছন্দের Theme-এ কেক অর্ডার করতে ইনবক্স করুন। 💙🤍
📸 ছবিতে দুটি ভিন্ন ডিজাইন দেখানো হয়েছে: • একটি Edible Picture Print দিয়ে তৈরি
• একটি Non-Edible Printed Topper দিয়ে সাজানো
Alhamdulillah, কেকগুলো দেখে ক্লায়েন্ট খুবই সন্তুষ্ট ছিলেন। এমন বিশ্বাস ও ভালোবাসার জন্য সবসময় কৃতজ্ঞ। 💙🇦🇷
14/06/2026
আমার ইনবক্সে আসা কিছু সাধারণ প্রশ্নের উত্তর একসাথে পোস্ট করে দিলাম। 😊
একজনকে আলাদাভাবে উত্তর দেওয়ার চেয়ে সবাইকে জানিয়ে দেওয়া ভালো মনে হলো।
এছাড়াও আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। 🌸
প্রশ্ন: এই ফুলগুলো কি খাওয়া যায়?
উত্তর: জি, ফন্ড্যান্ট দিয়ে তৈরি ফুল, ডিজাইন এবং ডেকোরেশন সবই খাওয়া যায়।
কেকের ওপর যে লেখা থাকে, সেগুলো সাধারণত এডিবল কালি ও এডিবল পেন দিয়ে করা হয়। এছাড়াও এডিবল প্রিন্টের মাধ্যমে আপনার পছন্দমতো ডিজাইন বা ছবি প্রিন্ট করেও কাজ করা যায়।
অনেকে জানতে চান, স্টিকার বেসড থিম কেক আর ফন্ড্যান্ট কাস্টমাইজড কেকের দামের পার্থক্য কেন হয়।
ফন্ড্যান্টের দামই তুলনামূলক বেশি (প্রতি কেজি প্রায় ১২০০ টাকা), আর প্রতিটি ডেকোরেশন হাতে তৈরি করতে সময়, দক্ষতা ও পরিশ্রম বেশি লাগে। তাই ফন্ড্যান্ট কাস্টমাইজড কেকের খরচ কিছুটা বেশি হয়।
অন্যদিকে, স্টিকার বেসড ডিজাইনে মূলত প্রিন্ট ও কাটিংয়ের কাজ থাকে। নন-এডিবল প্রিন্টের খরচ সাধারণত ১০০-১৫০ টাকা এবং এডিবল প্রিন্টের খরচ প্রায় ৪০০-৫০০ টাকা থেকে শুরু হয়। তবে এই খরচ সম্পূর্ণভাবে ডিজাইন ও সাইজের উপর নির্ভর করে। আসলে কেকের প্রতিটি কাজের খরচই ডিজাইনের জটিলতা, সাইজ এবং কাস্টমাইজেশনের উপর নির্ভরশীল।
আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। 😊🌸
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the restaurant
Telephone
Website
Address
Dhaka
1230